ঢাকার শাহবাগে অস্ত্রসহ এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোটের দিনে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শাহবাগ মেট্রো স্টেশনের নিচ থেকে আমরা অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছি। তাকে থানায় নেওয়া হয়েছে। তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।



