ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। লাশগুলো এতই দগ্ধ হয়েছে যে, নারী কিংবা পুরুষ সেটা বোঝা যাচ্ছে না।
এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
এর আগে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।




