ইউনূস প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে প্রথম দেশ ছাড়লেন ফয়েজ তৈয়্যব

দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ইউনূস প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তিনিই প্রথম দেশ ছাড়লেন।

আজ শনিবার তিনি নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র।

ওই সূত্র জানায়, ফয়েজ আহমদ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) জার্মানি গেছেন।

এই বিশেষ সহকারীর একজন সহযোগী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন।’

ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়। বুয়েট স্নাতক ফয়েজ আহমদ তৈয়্যব এর আগে ২০২৪ সালের নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025