ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস, নিহত ১২

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার ভোররাতে উপজেলার জাঙ্গালিয়া কচুয়ায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু রয়েছে। তবে এখনও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। ভোররাত তিনটার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় বাসটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, খরব পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

হতাহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।

এদিকে এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বরখাস্ত করা হয়েছে তিনজন গেটম্যানকে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025