কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য খামারে মিলল ককটেল তৈরির সরঞ্জাম

কুমিল্লার নাঙ্গলকোটে একটি মৎস্য খামারের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া এলাকায় ‘আল বাশারাত মৎস্য প্রজেক্ট’ থেকে এগুলো উদ্ধার করা হয়।

ওই মৎস্য প্রজেক্টটি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুনের মালিকানাধীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, গত কয়েকদিন থেকে কিছু লোক ওই বস্তা নিয়ে আসা-যাওয়া করছিলেন। বুধবার দুপুরের দিকে ঘটনাস্থলে একটি মাইক্রোবাস করে কিছু লোক আসে। কিছুক্ষণ পর তারা কয়েকটি বস্তায় ভরে মালামাল নিয়ে মাইক্রোবাসে করে চলে যায়। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল তৈরির সরঞ্জামসহ জিআই পাইপ উদ্ধার করেন।

মৎস্য প্রজেক্টের ম্যানেজার রায়হান রহমান রাজু বলেন, গত কয়েক দিন থেকে কিছু লোকজন প্রজেক্টে এসে দুই এক ঘণ্টা অবস্থান করে চলে যায়। তবে আমাদের সেখানে যেতে দেওয়া হতো না।

স্থানীয় বাসিন্দা সুমন আহমেদ বলেন, কয়েকদিন ধরে শুনছি কয়েকজন লোক এখানে আসা-যাওয়া করে। আজকে আমরা এখানে আসলে তারা পালিয়ে যায়। স্থানে এসে দেখি বিস্ফোরকদ্রব্যের বিভিন্ন সরঞ্জামাদি। পরে আমরা পুলিশকে খবর দিই।

তবে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, যুব বিভাগের নেতা মামুনের সম্পদ দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে যৌথবাহিনী জিআই পাইপসহ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করে। বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে বলতে পারবো এগুলো বিস্ফোরক কি-না। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025