এবার সৌদি আরবের আগেই চাঁদপুরে ঈদ উদযাপন

এবার সৌদি আরবেরও একদিন আগে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রায় ৭ জন মুসল্লি মিলে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমাম ছিলেন মাওলানা ইসহাকের ছেলে মাওলানা আবুবক্কর চৌধুরী।

এ বিষয়ে মাওলানা ইসহাকের দৌহিত্র মাওলানা ইয়াহিয়া চৌধুরী বলেন, দীর্ঘ যাচাই-বাছাইপূর্বক আফগানিস্তান, নাইজার ও মালির চাঁদ দেখার সংবাদ ব্যাপক প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক হওয়ায় তা গ্রহণ করা যায়নি। এমতাবস্থায় সন্দেহের উপর রোজা ভেঙে ঈদ করা যায় না। অতএব আজ বৃহস্পতিবার রমাজানের ৩০ রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপন করা হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু হয় চাঁদপুরে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে দীর্ঘ ৯৮ বছর থেকে রোজা ও ঈদ উদযাপন করে আসছে। এরপর এমন আগাম ঈদের প্রসার ঘটে জেলার ৪০টি গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। শুরুর দিকে এ নিয়ে মতবিরোধ ও স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিলেও এখন স্বাভাবিকভাবেই চলে উৎসব আয়োজন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025