বুধবার রাতে শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। আট দল বিদায় নিয়েছে, বাকি আট দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। তার লাইনআপও নিশ্চিত হয়ে গেছে। মূলত শেষ ষোলোর ড্রয়ের সময়ই নির্ধারণ হয়ে যায় কেমন হবে শেষ আটের লাইনআপ।
শেষ আট নিশ্চিত করেছে পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল ও স্পোর্টিং লিসবন।
এক নজরে দেখে নিন কোয়ার্টার ফাইনালে দলগুলোর কে কার মুখোমুখি-
কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি–লিভারপুল
কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ–বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা–অ্যাথলেটিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্টিং লিসবন–আর্সেনাল
কোয়ার্টার ফাইনাল ম্যাচের সূচি:
প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল।
সেমিফাইনালের লাইনআপ:
সেমিফাইনাল ১: কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী–কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী
সেমিফাইনাল ২: কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী–কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী
সেমিফাইনাল ম্যাচের সূচি:
প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে।
ফাইনাল:
আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল।




