Uncategorized Archives - NE NEWS
মধ্যপ্রাচ্যের তিন দেশে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
মধ্যপ্রাচ্যের তিনটি দেশে হামলা চালিয়েছে ইরান। এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলায় বিদেশি নাগরিকও নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের সোহর প্রদেশে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার জানিয়েছে, শুক্রবার সকালে একটি ড্রোন আল-আওয়াহি শিল্প এলাকায় আঘাত হানে। এতে দুইজন বিদেশি নাগরিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকটি ড্রোন খোলা জায়গায় পড়ে গেলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
এর আগে বুধবার ওমানের সালালাহ বন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা হয়। তবে ওই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই হামলার ফলে তেল বা জ্বালানি সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। এদিকে বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, হামলার পর সালালাহ বন্দরের দক্ষিণ অংশের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এদিকে শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার লক্ষ্য করে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এই এলাকায় বিভিন্ন বিদেশি দূতাবাস রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল, আল-খারজ গভর্নরেট এবং রিয়াদের পশ্চিমে আরও আটটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
এর আগে কয়েকে ধাপে মোট ১৪টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কেন্দ্রস্থলে একটি ভবনে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে।
The post মধ্যপ্রাচ্যের তিন দেশে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি appeared first on NE NEWS.
বাড়িতে মিলল দাদির লাশ, সরিষা ক্ষেতে নাতনির
পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে সুফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই বাড়ি থেকে বৃদ্ধার নাতনি জামিলা আক্তারকে (১৫) তুলে নেওয়া হয়। তার মরদেহ পাওয়া গেছে বাড়ির কাছের সরিষা ক্ষেতে। তাকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।
নিহতরা ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁ’র মা ও মেয়ে। জয়নাল খাঁ ঢাকায় থাকেন। জামিলা আক্তার উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। ওই মাদ্রাসাতেই থাকত সে। মাদ্রাসা ছুটি হওয়ায় বাড়িতে এসেছিল জামিলা।
জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নার আওয়াজ শুনে বাড়ির বাইরে বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুজির একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মধ্যরাতে নাতনিকে বাড়ি থেকে তুলে নেওয়ার সময় বাধা দিলে প্রথমে সুফিয়া খাতুনকে হত্যা করা হয়। নাতনিকে ধর্ষণের পর হত্যা করে সরিষা ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, মধ্যরাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শোনা যায়। কান্নার শব্দে আশপাশের প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে এলেও কান্না থেমে যাওয়ায় তারা আবার ফিরে যান। পরে সকালে বাড়ির আঙিনায় সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুফিয়া খাতুনের মেয়ে তাছলিমা খাতুন ও নাতি সাগর হোসেন রনি বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এ হত্যার বিচার চাই।’
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
The post বাড়িতে মিলল দাদির লাশ, সরিষা ক্ষেতে নাতনির appeared first on NE NEWS.
বগুড়ায় শিবির কর্মীকে পেটালো প্রতিপক্ষ
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় সাহাবুল ইসলাম (২৮) নামে এক শিবির কর্মী আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট। নির্বাচনে সাহাবুল ইসলাম দলের প্রার্থী শাহাবুদ্দিনের হয়ে কাজ করেছেন।
আহত সাহাবুল ইসলাম হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের হাফিজ প্রামাণিকের ছেলে। ভোটকেন্দ্রে ধানের শীষের কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তাকে পেটানো হয়েছে বলে দাবি জামায়াতের।
স্বজনরা জানিয়েছেন, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহাবুদ্দিনের পক্ষে কাজ করেন সাহাবুল। এ নিয়ে আগে থেকেই তার সঙ্গে বিরোধ চলে আসছিল প্রতিপক্ষ ধানের শীষের কর্মী-সমর্থকদের। গত ১০ ফেব্রুয়ারি ধানের শীষের কর্মীরা সাহাবুলের ওপর হামলা চালিয়ে মানিব্যাগ ও কিছু জিনিসপত্র ছিনিয়ে নেন। এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে স্লিপ বিতরণের সময় সাহাবুলের সঙ্গে ধানের শীষের কর্মীদের বাগবিতণ্ডা হয়। এরপর থেকে সাহাবুল আত্মগোপনে ছিলেন। শুক্রবার হাসনাপাড়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে বাঁধের ওপর একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ধানের শীষের লোকজন তার ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজবলাইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে সৌমিক (১৮), মৃত জাহিদুল ইসলামের ছেলে সোহাগের (২২) নেতৃত্বে বিএনপির ৮-১০ জন কর্মী রড দিয়ে তাকে পেটালে মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের   দিন বেশ কিছু কেন্দ্রে আমাদের কর্মীদের ওপর হামলা করেছেন বিএনপির কর্মীরা। শিবির কর্মী সাহাবুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।’
তবে হামলার কথা অস্বীকার করে হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন রেজা বলেন, ‘সাহাবুলের ওপর হামলাকারীরা বিএনপির কেউ নয়। তাদের দলীয় সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘শিবির কর্মীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মামলা করার পরামর্শ দেওয়া হলেও শনিবার বিকাল পর্যন্ত কেউ থানায় আসেননি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’
The post বগুড়ায় শিবির কর্মীকে পেটালো প্রতিপক্ষ appeared first on NE NEWS.
১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড যাচাই করবে যুক্তরাষ্ট্র
বিশ্বের ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের নির্দেশ, যেসব দেশ নিয়ে উদ্বেগ আছে, সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশির গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃপর্যালোচনা করতে হবে।
বিবিসি’র পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কোন দেশগুলো তালিকায় রয়েছে, তখন সংস্থাটি হোয়াইট হাউসের জুন মাসের একটি ঘোষণার দিকে ইঙ্গিত করে, যেখানে ১৯টি দেশের নাম ছিল।
গত ৪ জুনের সেই ঘোষণার শিরোনাম ছিল – রেসট্রিক্টিং দ্য এন্ট্রি অফ ফরেন ন্যাশনালস্ টু প্রটেক্ট দ্য ইউনাইটেড স্টেটস্ ফ্রম ফরেন টেররিস্টস্ অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস্।
মানে, বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ।
সেখানে ১২টি দেশের নাগরিকদের প্রবেশে ওপর বিধিনিষেধ পুরোপুরি আরোপের কথা বলা হয়েছিল। দেশগুলো হলো- আফগানিস্তান, মিয়ানমার, শাড, রিপাবলিক অফ দ্য কঙ্গো, ইকোয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।
আর সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। সেগুলো হলো- বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
সর্বশেষ বুধবার ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠার পর গ্রিন কার্ড পুনরায় যাচাই করার ঘোষণাটি আসে। গুলিবিদ্ধ দুই জনের মধ্যে একজন পরে মারা যান।
এই ঘটনায় অভিযুক্ত রহমানুল্লাহ লাখানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যান।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল। সেই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসেন লাখানওয়াল।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলা একটি বড় জাতীয় নিরাপত্তা হুমকির ইঙ্গিত দেয়।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলোর পোস্টে গ্রিন কার্ডের ব্যাপক পর্যালোচনার কথা বলা হলেও হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
আমেরিকা এবং তার জনগণের সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এবং পূর্ববর্তী প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির খেসারত আমেরিকান জনগণ দেবে না, বলেছেন এডলো।
গ্রিনকার্ডের এই পুনঃপর্যালোচনা কীভাবে হবে, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য সেখানে দেওয়া হয়নি।
জুন মাসের ঘোষণার ব্যাপারে বিবিসিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের পাশাপাশি ব্যবসা, ছাত্র ও পর্যটক ভিসায় এসে অতিরিক্ত সময় আমেরিকা অবস্থান করার মতো কারণেও কোনো কোনো দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওই ঘোষণায় আফগানিস্তানের ব্যাপারে বলা হয়েছে, স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট গ্রুপ (বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী) তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ করে। সেখানে পাসপোর্ট বা নাগরিক নথি ইস্যু করার জন্য দক্ষ বা সহযোগী কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং যথাযথ স্ক্রিনিং ও যাচাই ব্যবস্থা নেই।
অতএব অভিবাসী ও অনভিবাসী আফগান নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বাতিল করা হলো, যোগ করা হয় ঘোষণায়।
মার্কিন সেনা সদস্যদের ওপর বুধবারের হামলার পর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে।
ট্রাম্প বলেন, এই হামলা আমাদের দেশের সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে থাকার ইঙ্গিত দেয়। পূর্ববর্তী প্রশাসন সারা বিশ্ব থেকে দুই কোটি অজানা ও যাচাই-বাছাইবিহীন বিদেশিকে প্রবেশের অনুমতি দিয়েছে। এমন সব জায়গা থেকে তারা এসেছে যেগুলোর নামও আপনি জানতে চাইবেন না। কোনো দেশ তার অস্তিত্বের প্রতি এমন ঝুঁকি সহ্য করতে পারে না।
গ্রিন কার্ড রিভিউয়ের কাজে যুক্ত মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা গত সপ্তাহের ঘোষণা দিয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার সব শরণার্থীর অনুমোদন পর্যালোচনা করে দেখবে তারা।
বুধবার আফগানদের সব অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে “নিরাপত্তা ও যাচাই প্রোটোকল” পর্যালোচনার মাধ্যমে।
নিজের প্রথম মেয়াদের শুরুতে সাতটি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
২০১৫ সালে তিনি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন- “আসলে কী ঘটছে সে বিষয়ে আমাদের দেশের প্রতিনিধিরা বুঝতে না পারা পর্যন্ত মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে”, সেই ঘোষণারই ধারাবাহিকতা ছিল এটি।
এর ফলে ওই সময় বিশ্বব্যাপী হাজার হাজার পর্যটক, অভিবাসী, ব্যবসায়ী এবং মার্কিন গ্রিন কার্ডধারীরা তাৎক্ষণিকভাবে বিমানবন্দরেই প্রতিকূলতার মধ্যে পড়েন, কারণ বিমান সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য বের করার চেষ্টা করে।
অনেককে মাঝপথে ফেরত পাঠানো হয় অথবা মার্কিন যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে বাধাও দেওয়া হয়।
চলতি বছরের জুন মাসে আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞার বিস্তারিত জানাতে হোয়াইট হাউসের দেওয়া বিবৃতির শুরুতে, ২০১৭ সালে নিজের প্রথম মেয়াদে জারি করা নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প। তখন এটিকে অনেক সময় ‘মুসলিম নিষেধাজ্ঞা’ বলা হতো।
নির্দিষ্ট কয়েকটি দেশের মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে প্রেসিডেন্টের পরিকল্পনা তখন বিভিন্ন আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং অনেকবার সংশোধনও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত উচ্চ আদালত এটি সম্পূর্ণরূপে কার্যকর করার রায় দেয়।
The post ১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড যাচাই করবে যুক্তরাষ্ট্র appeared first on NE NEWS.
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
টাঙ্গাইল কারাগারে বন্দী থাকা সুলতান মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাসেদুল ইসলাম। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
সুলতান মিয়া উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুরপুর এলাকার হরিরপাড়া গ্রামে।
মির্জাপুর থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ অক্টোবর মির্জাপুর থানায় একটি মারামারির মামলা (নম্বর-১১) হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন সুলতান মিয়া। গত ২৬ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পরদিন ২৭ অক্টোবর টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করে পুলিশ। জেলহাজতে থাকা অবস্থায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে তার বুকে ব্যথা দেখা দিলে রাত ১১টার দিকে জেল কর্তৃপক্ষ সুলতান মিয়াকে হাসপাতালে নিয়ে যায়। ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মির্জাপুর থানা পুলিশের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানানো হয়। মরদেহ জেলহাজত থেকে আনার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে টাঙ্গাইলের জেল সুপার মো. শহিদুল ইসলাম বলেন, মারামারির মামলায় গ্রেপ্তারের পর ২৭ অক্টোবর সুলতান মিয়াকে জেলহাজতে পাঠানো হয়। বুধবার রাত ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে তিনি আরও জানান, সুলতান মিয়া স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
The post কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু appeared first on NE NEWS.
ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার সেগুনবাগিচায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ঢাকার রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কেউ আহত আছে কি না জানতে চাইলে কাদির বলেন, এ ঘটনায় কোনো হতাহত নেই। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছি।
The post ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ appeared first on NE NEWS.
উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হলো গণভোট অধ্যাদেশ
গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।’
যে প্রশ্নে গণভোট হবে
‘জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নে’ উল্লেখ করে বলা হয়, আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?
ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
খ. আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
গ. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।
গণভোটের দিন এই ৪টি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।
The post উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হলো গণভোট অধ্যাদেশ appeared first on NE NEWS.
চলে গেলেন ধর্মেন্দ্র
বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যার সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন।
তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।
সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখন তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশেষে সব গুঞ্জন থামিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ধর্মেন্দ্র।
বলিউডের সোনালি যুগে যখন প্রেম মানেই কবিতা, নায়ক মানেই আকর্ষণ ও আভিজাত্যের প্রতীক তখনই আবির্ভাব হয় এক এমন অভিনেতার। তিনি ছিলেন একই সঙ্গে কোমল হৃদয়ের প্রেমিক, নির্ভীক যোদ্ধা এবং পরিপূর্ণ ভদ্রলোক। তিনিই ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে ‘হ্যান্ডসাম হিরো’ উপাধি অর্জন করেন নিজের অভিনয়, ব্যক্তিত্ব ও মানবিকতায়।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওল এর জন্ম। ছোটবেলায় সিনেমার প্রতি গভীর টানই তাকে মুম্বাইয়ে নিয়ে আসে। ১৯৬০ সালে ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে তার আসল সাফল্যের শুরু হয় ষাটের দশকের মাঝামাঝি, যখন তিনি একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।
ব্যক্তি জীবনে ধর্মেন্দ্র দুটি বিয়ে করেছেন। একজন নন্দিত অভিনেত্রী হেমা মালিনি। সেই সংসারে তার একমাত্র কন্যা এষা দেওল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সেই সংসারে আছে দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল।
সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেন ধর্মেন্দ্র। সিনেমায় শাবানা আজমির সঙ্গে তার রোমান্টিক দৃশ্য বলিউডে আলোড়ন তোলে।
এদিকে তার অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রীরাম রাঘবনের পরিচালনায় নির্মিত ‘ইক্কিস’ সিনেমাটি।
The post চলে গেলেন ধর্মেন্দ্র appeared first on NE NEWS.
শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)।
রবিবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেন। এর ফলে এখন থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্না শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়বেন।
জেড আই খান পান্না বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি আগে থেকেই শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। গত আগস্টেও তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন, তবে সেসময় ট্রাইব্যুনাল-১ তার আবেদন খারিজ করেছিল।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর নির্ধারণ করে। ওই মামলায় পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের পক্ষে জেডআই খান পান্নাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২০ নভেম্বর এই দুই মামলার শুনানি দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববারের দিন ধার্য করা হয়। এর আগে ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল আদেশ দেন।
অন্যদিকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘরে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরও এক মামলায় ১৩ জনকে আসামি করা হয়। এই মামলায়ও শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী ও লে. কর্নেল (অব) মখসুরুল হক। এ মামলায় তিনজন কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।
The post শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না appeared first on NE NEWS.
তারেক রহমানকে ‘কটূক্তি’, মামলার আবেদন খারিজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) খারিজের আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আবেদনটি খারিজ করে দেন।
গতকাল বুধবার মামলা দায়েরের আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর। আদালত বাদীর জবানবন্দি নেওয়ার পর আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, মামলাটির অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় না আসায় আদালত এটি খারিজ করেছেন।
মামলার আবেদনের অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চ্যুয়াল বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ আসামি শাহিন মাহমুদ ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানের উদ্দেশে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’
অভিযোগে আরও বলা হয়েছে, আসামি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াসকে প্রস্ফুটিত করেছে। তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরবকে কলুষিত করে আসামি উদ্দেশ্যমূলকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। আসামির দাবি করা ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি। এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর ২৩ (২), ২৫(১), ২৭ (১) ও ২৭ (২) ধারায় অপরাধ হয়েছে।
The post তারেক রহমানকে ‘কটূক্তি’, মামলার আবেদন খারিজ appeared first on NE NEWS.