Sports Archives - NE NEWS

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
মিরপুর টেস্টে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্ত বাহিনী।

এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা তিন টেস্ট জয়। তবে দেশের মাটিতে প্রথম।

মঙ্গলবার টেস্টের ৫ম ও শেষ দিনে ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমাম-উল হককে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কটবিহাইন্ড হন ইমাম। আউট হওয়ার আগে করেন ৫ বলে ২ রান। আরেক ওপেনার আজান আওয়াইস করেন ৩৩ বলে ১৫ রান। আর দলনেতা নেতা শান মাসুমের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

৬৮ রানে তিন উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আব্দুল্লাহ ফজল ও সালমান আগা। এই জুটিতে আসে ৫১ রান। ফিফটির দেখা পাওয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ১১৩ বলে ১১টি চারের সাহায্যে ৬৬ রান করেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে পরাস্থ করেন তাসকিন আহমেদ। সালমান করেন ৩৯ বলে ২৬ রান। এরপর পাকিস্তানের বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে।

এর আগে, প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে ছিল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিন শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪, তাইজুল ইসলাম ৩, তাসকিন আহমেদ ১১ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। এ ছাড়া আগের দিন মাহমুদুল হাসান জয় ৫, সাদমান ইসলাম ১০ ও মুমিনুল হক ৫৬ রানে আউট হন।

পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।

The post পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় appeared first on NE NEWS.

বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের কারণ খুঁজতে তদন্ত কমিটি
ভারতে খেলতে আপত্তি জানিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

মূলত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিলে বিতর্কের সূত্রপাত হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বাংলাদেশের খেলা অনিরাপদ বলে দাবি করেন। বিসিবিও সেই অবস্থানকে সমর্থন করে এবং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি জানায়। তবে আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।

The post বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের কারণ খুঁজতে তদন্ত কমিটি appeared first on NE NEWS.

এল ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে বার্সার লা লিগা জয়
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ বাকি থাকতেই নিজেদের ২৯তম লিগ শিরোপা জিতে নিয়েছে কাতালান ক্লাবটি।

রবিবার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের থেকেই দাপট দেখায় বার্সেলোনা। ম্যাচের ৯ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। এরপর ১৮ মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন চমৎকার এক ফিনিশে।

গোল করার পর দুই খেলোয়াড়ই কোচ ফ্লিকের কাছে ছুটে যান। সপ্তাহান্তে ফ্লিকের বাবার মৃত্যু হওয়ায় তাকে উৎসর্গ করেই উদ্‌যাপন করেন তারা।

টানা দ্বিতীয়বারের মতো লা লিগা জিতল বার্সেলোনা। স্প্যানিশ শীর্ষ লিগে এখনো সর্বোচ্চ ৩৬ শিরোপা নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এবারের শিরোপা জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কিছুটা কমাল বার্সা।

লা লিগায় টানা ১১ ম্যাচ জয়ের ধারায় থাকা বার্সেলোনা এখন রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে। ফলে বাকি ম্যাচগুলোতে আর তাদের ধরা সম্ভব নয়। ঘরের মাঠে এ মৌসুমে এটি বার্সেলোনার টানা ১৮তম জয়।

The post এল ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে বার্সার লা লিগা জয় appeared first on NE NEWS.

শিরোপার সুবাস পাচ্ছে বার্সা, টিকে থাকার লড়াইয়ে রিয়াল
গতবারের মতো এবারের মৌসুমটাও ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় এবং লা লিগার শিরোপাও প্রায় হাতছাড়া হয়ে গেছে তাদের। এর মধ্যেই ড্রেসিংরুমে সংঘর্ষে জড়িয়েছেন দলের দুই তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনি। এই ঘটনার জেরে দুই খেলোয়াড়কে ৫ লাখ ইউরো জরিমানা করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে কোনো ক্রীড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

এমন পরিস্থিতির মধ্যেই আজ রবিবার রাতে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি আজ রাত ১টায় রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে।

পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। ফলে শিরোপা কার্যত কাতালানদের হাতেই চলে গেছে বলা চলে। এটি হবে বার্সোলোনর টানা দ্বিতীয় লা লিগা শিরোপা।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অনুশীলনের সময় তর্ক থেকে হাতাহাতির ঘটনার সূত্রপাত। এতে মাথায় আঘাত পান ভালভার্দে এবং তাকে হাসপাতালে নিতে হয়।

ক্লাব জানিয়েছে, এই উরুগুইয়ান মিডফিল্ডার প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ফলে আজকের এল ক্লাসিকোয় তার খেলা হচ্ছে না। তবে শুক্রবার অনুশীলনে অংশ নেওয়ায় বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে পারেন চুয়ামেনি।

অন্যদিকে দুই তারকার হাতাহাতির ঘটনা নিয়ে রিয়াল মাদ্রিদের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে অংশ নিয়ে দুই খেলোয়াড়ই ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি কোচিং স্টাফ, সতীর্থ ও সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভালভার্দে জানিয়েছেন, প্রতিযোগিতার চাপ ও হতাশা থেকেই পরিস্থিতির অবনতি হয়েছিল। তিনি দাবি করেন, তর্কের সময় দুর্ঘটনাবশত একটি টেবিলে আঘাত পেয়ে কপালে কেটে যায় এবং এজন্য হাসপাতালে যেতে হয়। অন্যদিকে চুয়ামেনিও স্বীকার করেছেন, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

The post শিরোপার সুবাস পাচ্ছে বার্সা, টিকে থাকার লড়াইয়ে রিয়াল appeared first on NE NEWS.

চাকরি ছাড়লেন মেসিদের কোচ
ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার (১৪ এপ্রিল) ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই এই সিদ্ধান্তের কথা জানান সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার।

২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। তার অধীনে দলটি ৪৭ ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পেয়েছে। শুধু তাই নয়, গত মৌসুমে ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মাসচেরানোর কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত আক্রমণভাগের পরিচয় দেয় মায়ামি। এক মৌসুমে ১০১টি গোল করে তারা গড়ে নতুন রেকর্ড, যা এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।

ক্লাব বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দেন তিনি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে নকআউটে ওঠে মায়ামি, যদিও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়।

বিদায়ী বার্তায় মাসচেরানো ক্লাব, স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই স্মরণীয় সময় কাটাতে পেরেছেন। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ক্লাবের সাফল্য কামনা করেন।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়েরমো হোয়োস। আগামী শনিবার (১৮ এপ্রিল) কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

The post চাকরি ছাড়লেন মেসিদের কোচ appeared first on NE NEWS.

বিসিবির কমিটিতে তিন মন্ত্রীর ছেলে, এক প্রতিমন্ত্রীর স্ত্রী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ১০ জনকে।

তামিম ছাড়াও অ্যাডহক কমিটির তালিকায় সাবেক ক্রিকেটার আছেন আরও দুইজন। তারা হলেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান। নান্নু তামিমের মতো আবার সাবেক অধিনায়কও। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দীর্ঘদিন কাজ করার পর বিসিবিতে অন্য ভূমিকায় ব্যস্ত ছিলেন। এবার বসবেন সরাসরি বোর্ড সভায়।

অন্যদিকে, আতহার আলী খান খেলোয়াড়ি জীবন শেষে বনে গেছেন ধারাভাষ্যকার। এ ছাড়া বাকিদের মধ্যে প্রাধান্য পেয়েছেন দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দের উত্তরাধিকাররা।

এনএসসির পরিচালক আমিনুল এহসান সবার আগে নাম ঘোষণা করেন ব্যারিস্টার রাশনা ইমামের নাম। তিনি প্রখ্যাত ব্যারিস্টার আখতার ইমামের মেয়ে। তার আরেক পরিচয় তিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

এর বাইরে কমিটিতে আছেন মির্জা ইয়াসির আব্বাস। তার বাবা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির আরেক বর্ষীয়ান নেতা, কক্সবাজার-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সন্তান সৈয়দ ইব্রাহীম আহমেদ আছেন কমিটিতে। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ফাইন্যান্সে এমএসসি এবং অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে ডিবিএ সম্পন্ন করেছেন।

অর্থমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুকে রাখা হয়েছে কমিটিতে। এর বাইরে আছেন মির্জা সালমান ইস্পাহানি। তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। রফিকুল ইসলাম বাবু একসময় বোর্ড পরিচালক ছিলেন। দুই মেয়াদে বিসিবি পরিচালক হিসেবে কাজ করা তানজিল চৌধুরী আছেন অ্যাডহক কমিটিতে। ক্লাব ক্রিকেটের সফল দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাফল্যের পেছনে আছে বড় অবদান।

এ ছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডে থাকা ফাহিম সিনহাও আছেন এই কমিটিতে। তিনি প্রয়াত বোর্ড সভাপতি ও খ্যাতনামা ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার পুত্র।

The post বিসিবির কমিটিতে তিন মন্ত্রীর ছেলে, এক প্রতিমন্ত্রীর স্ত্রী appeared first on NE NEWS.

বিসিবির নির্বাচন: তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রবিবার (৫ এপ্রিল) তদন্ত প্রতিবেদন এনএসসিতে দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হয়েছেন তাদের। তবে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল। কিন্তু তিনি আসেননি।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমরা চিঠি লিখেছিলাম। উনাকে অভিযুক্ত করার জন্য নয়, বরং উনার বক্তব্য শোনার জন্য এবং উনি কিছু বলতে চান কি না তা জানার জন্য। আমরা উনাকে সময় দিয়েছিলাম এবং অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি আমাদের কাছে আসেননি।

গত ১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এনএসসি। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না– সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও, নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিয়েছে।

The post বিসিবির নির্বাচন: তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ appeared first on NE NEWS.

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
আক্রমণ ও প্রতি-আক্রমণের মধ্য দিয়ে কাটা প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও কোনো গোল হয়নি। ছিল না অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেই রোমাঞ্চকর টাইব্রেকারে সব চাপ সামাল দিলেন বাংলাদেশের যুবারা।

ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের দখলে রাখল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান টাইব্রেকারে শেষ শটে গোল করতেই উচ্ছ্বাসে ভেঙে পড়ে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আসা বাংলাদেশের সমর্থকরা।

উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলাদেশের খেলোয়াড়রাও। বাংলাদেশের সমর্থকদের সঙ্গে উদযাপনে ছুটে যান রোনানরা। পুরো ম্যাচে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে গলা ফাটিয়েছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা।

টাইব্রেকারের আগেও চিৎকার করেছেন বাংলাদেশের সমর্থকেরা। আর সেই কারণেই বোধহয় ভুল করে বসেন প্রথম শট নিতে আসা ভারতের ঋষি। তার শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।

এরপর বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলী। ভারতের হয়ে দ্বিতীয় শটে গোল করেন মোহাম্মদ আরবাস। বাংলাদেশের হয়ে দ্বিতীয় শটে গোল করেন চন্দন রায়। তৃতীয় শটে ভারতের হয়ে গোল করেন স্যামসন আর বাংলাদেশের হয়ে আব্দুল ফাহিম।

চতুর্থ শটে ভারতের হয়ে গোল করেন বিশাল যাদব। তবে বাংলাদেশের স্যামুয়েল রাকসাম বল মারেন পোস্টের ওপরে। এই শটের আগে চোটের কারণে কিছুক্ষণ মাঠে শুয়েছিলেন ভারতের গোলরক্ষক সুরুজ সিং। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও উঠে দাঁড়ান পোস্টের নিচে। তার সেই মানসিক গেমেই যেন হেরে যান স্যামুয়েল।

তবে পঞ্চম শটে ভুল করে বসে ভারতও। বল পোস্টের ওপরে মারেন ওমন দোদুং। বাংলাদেশ পরের শটে গোল করলেই চ্যাম্পিয়ন—সেই সমীকরণের সামনে কোনো ভুল করেননি রোনান। প্রথমবার বাংলাদেশের হয়ে টুর্নামেন্ট খেলতে এসেই দেশকে শিরোনা এনে দিলেন তিনি।

এ নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা তিনবার ফাইনাল খেলল বাংলাদেশ। শেষ দুইবার হলো চ্যাম্পিয়ন। আগেরবার ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের যুবারা। এর আগে ২০২২ সালে ফাইনালে স্বাগতিক ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

The post ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ appeared first on NE NEWS.

বড় জয় পেল আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল
বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে সহজেই জিতেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বুধবার ভোরে আফ্রিকান দেশ জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে ব্রাজিল।

লিওনেল মেসি পুরো ম্যাচ খেলবেন কি না সেই প্রশ্ন যেমন ছিল, তেমনি শিষ্যদের কাছে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন লিওনেল স্কালোনি। দুটো প্রশ্নেরই উত্তর মিলেছে ভালোভাবে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা আফ্রিকান দেশ জাম্বিয়া কোনো পাত্তাই পায়নি। মেসি-আলভারেজদের গোলে আলবিসেলেস্তেরা ৫-০ ব্যবধানে জিতেছে।

বিশ্বকাপের আগে দল চূড়ান্ত করার লক্ষ্যে শেষ দুটি ম্যাচ খেলে ফেলল স্কালোনির দল। আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে জিতলেও শিষ্যদের পারফরম্যান্স প্রত্যাশা করতে পারেনি তার। আজ (বুধবার) একই ভেন্যু বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে জাম্বিয়ার বিপক্ষে স্কালোনি একাদশে বড় পরিবর্তন (৮) আনেন। শুরু থেকে শেষ পর্যন্ত খেললেন মেসিও। এ ছাড়া এমিলিয়ানো মার্টিনেজকে উঠিয়ে শেষ ২৫ মিনিট সুযোগ দিয়েছেন আরেক গোলরক্ষক হুয়ান মুসোকে।

প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোলে লিড নেওয়ার পর বিরতির আগমুহূর্তে স্কোরশিটে নাম তোলেন মেসি। দ্বিতীয়ার্ধে গোল করেন নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো। আর্জেন্টিনার আরেকটি গোল এসেছে জাম্বিয়ার ডমিনিক চান্দার আত্মঘাতি অবদানে। ম্যাচজুড়ে ৭৬ শতাংশের বেশি বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে জাম্বিয়া ৩ শটের স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে।

খেলার মাত্র চতুর্থ মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। লিয়েন্দ্রো পারেদেসের দূরপাল্লার বল পেয়ে মেসি সেটি বক্সে বাড়ান, জোরালো শটে গোলটি করেন আলভারেজ। অধিনায়ক মেসিও গোল পেয়ে যান বিরতির আগমুহূর্তে। ৪৩ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিচু শটে তিনি বল জালে জড়ান। ঘরের মাঠে এটি সম্ভবত মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা গোল-অ্যাসিস্টে রাঙালেন এই মহাতারকা। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও ম্যাচ থাকলেও এই ম্যাচ দিয়ে তারা নিজের দেশকে বিদায় বলে দিয়েছে।

৫০ মিনিটে থিয়েগো আলমাদা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। নিজে না নিয়ে মেসি এগিয়ে দেন ওতামেন্দিকে। তারও দেশের মাটিতে এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে, ফলে তার সামনেও বিশেষ স্মৃতিতে ম্যাচটি রাঙানোর সুযোগ আসে। সফল স্পটকিকে সেটি পূরণ করেছেনও এই ডিফেন্ডার। ৬৮ মিনিটে স্বাগতিকদের প্রবল চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন জাম্বিয়ার ডমিনিক চান্দা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাতীয় দলে প্রথমবার গোলের দেখা পেলেন বার্কোও। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বল ধরে পেনাল্টি স্পট থেকে অনায়াসে তিনি জাম্বিয়া গোলরক্ষককে পরাস্ত করেছেন।

অন্যদিকে, গত সপ্তাহে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অরল্যান্ডোয় বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েটদের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার আক্ষেপ কিছুটা হলেও ঘুচল সেলেসাওদের।

আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। জয়ে ফেরার এই স্বস্তির দিনে ব্রাজিলের হয়ে জালের দেখা পেয়েছেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। দ্রুতগতির আক্রমণ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক দৌড়ের পর দানিলো জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে লোভরো মায়েরের গোলে ১-১ সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে বদলি হিসেবে মাঠে নামা তরুণ তারকা এন্দ্রিক ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন। ৮৮ মিনিটে বক্সের ভেতর তিনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে দলকে আবারও লিড এনে দেন ইগর থিয়াগো। এরপর যোগ করা সময়ে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ব্রাজিলের ৩-১ ব্যবধানের এই জয়ে তৃতীয় গোলটিতেও বড় অবদান ছিল এন্দ্রিকের।

নিজেদের ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিল এবারের বিশ্বকাপে খেলবে ‘সি’ গ্রুপে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

The post বড় জয় পেল আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল appeared first on NE NEWS.

ব্রাজিল দলে বড় ধাক্কা
জুনে বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে ব্রাজিল। শনিবার অনুশীলনের সময়ে দলের সঙ্গে উপস্থিত ছিলেন না অন্যতম প্রধান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো বলছে, রিয়াল মাদ্রিদ তারকাকে অনুশীলনের বদলে ওরল্যান্ডোর জিমে দেখা গেছে এবং পরে তিনি চিকিৎসা নেন।

এ ঘটনায় ভিনির চোট শঙ্কায় সেলেসাও শিবিরে এখন উৎকণ্ঠা তুঙ্গে। গত সপ্তাহে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পেশিতে টান অনুভব করা এসবের নেপথ্যে।

ওরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে ভিনির ফিটনেস নিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড শনিবার মূল দলের সঙ্গে অনুশীলন না করে জিম সেশনে সময় কাটান।

ইএসপিএনের রিপোর্ট অনুযায়ী, ফ্রান্স ম্যাচের পর থেকেই তিনি পেশিতে অস্বস্তি অনুভব করছেন। তবে প্রাথমিক পরীক্ষায় বড় কোনো দুর্ঘটনার (যেমন ছিঁড়ে যাওয়া) প্রমাণ না মেলেনি। এর বর্তমান অবস্থাকে ‘মাসল ফ্যাটিগ’ বা পেশির ক্লান্তি হিসেবে মেডিকেল বিভাগ চিহ্নিত করে। ঝুঁকি এড়াতে ভিনিকে বিশ্রামে রাখা হয়েছে।

হঠাৎ ভিনির এমন সম্ভাব্য অনুপস্থিতি কার্লো আনচেলত্তির জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা, চোটের ছোবলে ইতোমধ্যেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন রাফিনহা এবং ওয়েসলি। আক্রমণভাগের সংকটের মাঝেই এবার ভিনিকেও না পাওয়া গেলে সেটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বিশাল ক্ষতি। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আশাবাদী যে, দ্রুতই তিনি স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারবেন।

সেলেসাওদের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা থাকলেও রক্ষণে স্বস্তি ফিরেছে। চোট কাটিতে পূর্ণ অনুশীলনে ফিরেছেন মার্কিনহোস। দানিলো, ব্রেমার ও লিও পেরেইরাদের রক্ষণে পর্যায়ক্রমে পরীক্ষা করছেন আনচেলোত্তি। মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গে আন্দ্রে সান্তোসকে রেখে রক্ষণাত্মক কৌশলে জোর দিচ্ছেন ইতালির এই অভিজ্ঞ কোচ।

The post ব্রাজিল দলে বড় ধাক্কা appeared first on NE NEWS.