Science & Technology Archives - NE NEWS

যুক্তরাষ্ট্রে একের পর এক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ
যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। এসব বিজ্ঞানীদের মধ্যে অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার সংবেদনশীল প্রকল্পে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনও কথা হয়নি। তবে ঘটনাগুলোর মধ্যে সম্ভাব্য একটি প্যাটার্ন দেখা যাচ্ছে, যা অত্যন্ত গুরুতর। বিষয়টি যাচাই করতে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে।

নিখোঁজদের মধ্যে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজার নাম রয়েছে। তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে গিয়ে নিখোঁজ হন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্পে কাজ করা স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের আগস্টে নিখোঁজ হন।

লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ডও নিখোঁজদের তালিকায় রয়েছেন।

অন্যদিকে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির দুই বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল ডেভিড হিকসের মৃত্যুর ঘটনাও তদন্তের আওতায় এসেছে। তবে তাদের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

এদিকে বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্র নাসা ও পেন্টাগনকে পারমাণবিক মহাকাশ প্রযুক্তি উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিতে চাপ দিচ্ছে।

কংগ্রেসম্যান এরিক বার্লিসন এফবিআইকে তদন্তে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ নিরাপত্তা সংবেদনশীল গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের এ ধরনের নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তবে এখন পর্যন্ত এসব ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক বা কারণ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

The post যুক্তরাষ্ট্রে একের পর এক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ appeared first on NE NEWS.

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপজ্জনক গ্রহাণু
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত একটি গ্রহাণু, যেটি আগামী ৩ বছরের মধ্যে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এর ফলে মহাকাশ বিজ্ঞানীরা কাছ থেকে এই বিশাল মহাজাগতিক বস্তুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যাপোফিস নামের এই গ্রহাণুটি প্রাচীন মিসরীয় ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করবে।

নাসা বলছে, গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর দিয়ে যাবে। এটি অনেক কক্ষপথে থাকা স্যাটেলাইটের থেকেও কাছাকাছি অবস্থান। তুলনামূলকভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলো প্রায় ২২ হাজার মাইল দূরে অবস্থান করে। যদিও বিজ্ঞানীরা অ্যপোফিসকে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। তবুও নাসা আশ্বস্ত করেছে যে ২০২৯ সালে অতিক্রমণের সময় পৃথিবীর জন্য কোনো হুমকি থাকবে না।

দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্তত আগামী ১০০ বছর এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। নাসা জানিয়েছে, পৃথিবী, এর বাসিন্দা, মহাকাশচারী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট কোনো কিছুর জন্যই এর কোনো বিপদ নেই।

বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘অসাধারণ এবং নজিরবিহীন সুযোগ’ হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমে গ্রহাণুটি এবং পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য গ্রহাণু সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

নাসা জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখেই এই গ্রহাণুটি দেখতে পারবেন।

The post পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপজ্জনক গ্রহাণু appeared first on NE NEWS.

চাঁদ থেকে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
মহাকাশ গবেষণায় ইতিহাস গড়েছে নাসার আর্টেমিস-II মিশন। অর্ধশতাব্দির বেশি সময় পর প্রথমবারের মতো মানুষকে চাঁদের চারপাশে ঘুরিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে নিরাপদে অবতরণ করেন চার নভোচারী। পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চগতির পুনঃপ্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে তাদের অবতরণ সম্পন্ন হয়। অবতরণের পর উদ্ধারকারী দল দ্রুত তাদের সংগ্রহ করে।

এই অভিযানে অংশ নেন রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ক্রিস্টিয়ানা কোচ এবং জেরিমি হ্যানসেন। তারা ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১০ দিনের যাত্রায় মহাকাশে পাড়ি জমান। মিশন চলাকালে নভোচারীরা চাঁদের অদৃশ্য পাশ দিয়ে প্রদক্ষিণ করেন। এটি যা ১৯৭২ সালের অ্যাপোলো-১৭-এর পর প্রথম মানবচালিত চন্দ্র অভিযান। এই যাত্রায় তারা মানব ইতিহাসে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেন।

এই মিশন ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্টেমিস-IV-এর মতো মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ওরিয়ন ক্যাপসুলের হিট শিল্ড, ন্যাভিগেশন এবং লাইফ-সাপোর্ট সিস্টেম পরীক্ষা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে ফেরার সময় তীব্র তাপের কারণে স্বল্প সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি মহাকাশযাত্রার সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই মিশন ভবিষ্যতের চাঁদে অবতরণ কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্টেমিস IV মিশনের মতো ভবিষ্যৎ মিশনের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি যাচাই করা হয়েছে। এই অভিযানে কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ডও গড়া হয়েছে। ভিক্টর গ্লোভার চাঁদ প্রদক্ষিণকারী প্রথম বর্ণবাদী ব্যক্তি, ক্রিস্টিনা কখ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-আমেরিকান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

মিশনের সময় নভোচারীরা চাঁদের পৃষ্ঠের বিশদ বর্ণনা দেন এবং সূর্যগ্রহণসহ বিভিন্ন মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেন। মিশন কমান্ডার রিড উইজম্যান বলেন, আমরা আশা করি, এই যাত্রা পৃথিবীর মানুষকে অন্তত কিছু সময়ের জন্য হলেও থামিয়ে দেবে এবং মনে করিয়ে দেবে আমাদের এই গ্রহটি কতটা সুন্দর ও বিশেষ।

বর্তমানে নভোচারীরা চিকিৎসা পরীক্ষা শেষে শিগগিরই হিউস্টনের জনসন স্পেস সেন্টারে ফিরে যাবেন। মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, আমরা চেয়েছিলাম পৃথিবীর মানুষ যেন এক মুহূর্তের জন্য থেমে এই সুন্দর গ্রহটিকে নতুনভাবে উপলব্ধি করে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ থেকে তারা পৃথিবীর অনন্য সৌন্দর্য, সূর্যগ্রহণ এবং উল্কাপাতের দৃশ্য প্রত্যক্ষ করেন। নিরাপদ প্রত্যাবর্তনের পর নভোচারীরা এখন স্বাস্থ্য পরীক্ষা শেষে টেক্সাসের জনসন স্পেস সেন্টারে ফিরবেন।

The post চাঁদ থেকে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী appeared first on NE NEWS.

ভারতের কর্ণাটকে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা
ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে। মোবাইল ব্যবহারের ক্রমবর্ধমান বিরূপ প্রভাবের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিধান সভায় বাজেট উপস্থাপন করার সময় এ কথা জানিয়েছেন।

বাজেটে প্রযুক্তি-নির্ভর শিক্ষার উদ্যোগ এবং শিশুদের অনলাইন সুরক্ষার লক্ষ্যে নিয়ন্ত্রক ব্যবস্থার সমন্বয়ে সংস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে কর্ণাটক হবে দেশের প্রথম রাজ্য যারা শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করবে।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকার মানসিক স্বাস্থ্য, ঘুম এবং সুরক্ষার উপর মোবাইলের প্রভাব সীমিত করতে চাইছে। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। কিছু ইউরোপীয় দেশ একই ধরণের বিধিনিষেধ গ্রহণ করেছে বা বিবেচনা করছে। ব্রিটেন চলতি মাসে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস নিষিদ্ধ করার এবং গেমিং প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বিধিনিষেধ আরোপের বিষয়ে অভিভাবক এবং শিশুদের মতামত চেয়েছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, রাজ্য সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ধারওয়াদের সহযোগিতায় ৮ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সহায়তা করার জন্য একটি ব্যক্তিগত ডিজিটাল টিউটরিং সিস্টেম চালু করবে। এই প্রোগ্রামটি প্রায় ১.২২ মিলিয়ন শিক্ষার্থীকে উপকৃত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

The post ভারতের কর্ণাটকে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা appeared first on NE NEWS.

সমালোচনামূলক কন্টেন্ট সরাতে গুগলকে অন্তর্বর্তী সরকারের অনুরোধ
গত ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য মোট ২৭৯টি অনুরোধ করেছে, যার অধিকাংশই ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য। বিশ্বের শীর্ষ সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের (অ্যালফাবেট) ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তবে সরকারের এই অনুরোধে গুগলের সাড়া কমই দেখা যাচ্ছে।

এই সময়ে সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য ১ হাজার ২৩টি আইটেমের অনুরোধ করেছে। এর বিপরীতে ২০২৪ সালের প্রথম ছয় মাসে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন অনুরোধ ছিল ৩৩৭টি এবং আইটেম ছিল ৪ হাজার ৪৭০টি।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ বছরের প্রথম ছয় মাসে পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য। এরপর রয়েছে নিয়ন্ত্রিত পণ্য ও সেবাবিষয়ক ৩৮টি এবং মানহানিবিষয়ক ৩২টি অনুরোধ।

সরকারের সমালোচনার কারণে করা ১৮১টি অনুরোধের সবগুলোই ছিল ইউটিউবের কনটেন্ট নিয়ে। এই সময়ে সবচেয়ে বেশি অনুরোধ পাঠানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।

গুগল বলেছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না। অন্য পদক্ষেপগুলোর মধ্যে ১৬ দশমিক ১ শতাংশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ৯ শতাংশে কনটেন্ট আগেই সরানো হয়েছে, আইনি প্রক্রিয়ায় ২ দশমিক ৫ শতাংশ সরানো হয়েছে, নীতি অনুযায়ী ৩ দশমিক ৭ শতাংশ সরানো হয়েছে এবং ৩ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।

গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে আপলোড হওয়া কনটেন্ট সরিয়ে দেয় এবং এই সময়ে বাংলাদেশ থেকে ৬ লাখ ২১ হাজার ৬৫৫টি ভিডিও সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে, যার ধারা ৮ অনুযায়ী বিটিআরসি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে কনটেন্ট ব্লক করার অনুরোধ করতে পারে।

এই বিধান আগের আইনেও ছিল, তবে বর্তমান সরকার এসে এর সঙ্গে যুক্ত করেছে—কোনো কনটেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সরকার সব ব্লক হওয়া কনটেন্টের তথ্য জনসমক্ষে প্রকাশ করবে।

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেছেন, যেহেতু নতুন অধ্যাদেশে এ ধরনের তথ্য প্রকাশ করার বিধান রয়েছে, তাই সেটি প্রকাশিত হলে মানুষ জানতে পারবে সরকার কোন ধরনের সমালোচনা সরাতে চায়। তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

The post সমালোচনামূলক কন্টেন্ট সরাতে গুগলকে অন্তর্বর্তী সরকারের অনুরোধ appeared first on NE NEWS.

বাড়তে যাচ্ছে ইন্টারনেটের দাম
দেশের ইন্টারনেট সেবায় নতুন খসড়া নীতিমালা কার্যকর হলে গ্রাহক পর্যায়ে সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম এবং মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া।

সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী, প্রস্তাবিত নীতিমালায় অতিরিক্ত ফি, রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স নবায়নের উচ্চ ব্যয় আরোপ করা হয়েছে। এতে শুধু গ্রাহকেরই নয়, দেশীয় ইন্টারনেট উদ্যোক্তাদেরও আর্থিক চাপ বাড়বে।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘নতুন নীতিমালায় সব সুবিধাই বিদেশি কোম্পানি স্টারলিংকের পক্ষে গেছে। যেখানে স্টারলিংক মাত্র ১২ লাখ টাকায় অনুমোদন পাচ্ছে, সেখানে স্থানীয় কোম্পানিগুলোকে দ্বিগুণেরও বেশি অর্থ দিয়ে লাইসেন্স নবায়ন করতে হচ্ছে। এটা সম্পূর্ণ বৈষম্য।’

তিনি আরও বলেন, ‘বর্তমান নীতিমালায় মোবাইল ফোন অপারেটররা সব দিক থেকে উপকৃত হচ্ছে। অথচ এরা অধিকাংশই বিদেশি প্রতিষ্ঠান। এতে দেশীয় উদ্যোক্তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। রাষ্ট্রের স্বার্থে এই নীতিগত বৈষম্যের ব্যাখ্যা প্রয়োজন।’

স্বাগত বক্তব্যে মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘প্রস্তাবিত গাইডলাইন বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম বাড়বে এবং গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। এটা জনগণের স্বার্থবিরোধী। আমরা চাই, নীতিনির্ধারকরা জনগণের পক্ষে সিদ্ধান্ত নিন।’

তিনি আরও বলেন, ‘ইন্টারনেট এখন বিলাস নয়, মৌলিক সেবা। খরচ বাড়ানো মানে ডিজিটাল বাংলাদেশে ব্যাঘাত ঘটানো।’

খরচ ও রাজস্ব বৃদ্ধির প্রভাব, আইএসপিএবির হিসাব অনুযায়ী গ্রাহক পর্যায়ে খরচ বাড়বে ২০ ভাগ পর্যন্ত ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার (এফটিএসপি)

খরচ ও রাজস্ব বৃদ্ধির প্রভাব বিষয়ে আইএসপিএবির হিসাব অনুযায়ী- গ্রাহক পর্যায়ে খরচ বাড়বে ২০ শতাংশ পর্যন্ত এফটিএসপি (ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার) অপারেটরদের ক্রয়মূল্য বাড়বে ১৪ শতাংশ পর্যন্ত। নতুন করে ৫ দশমিক ৫ শতাংশ রেভিনিউ শেয়ারিং এবং ১ শতাংশ সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) আরোপ করা হচ্ছে। এতে উচ্চ লাইসেন্স ফি ও প্রশাসনিক চার্জ সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইএসপিএবি মনে করে, খসড়া নীতিমালায় মোবাইল ফোন অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস এক্সেস (এফডব্লিউএ) এবং লাস্ট মাইল ফাইবার সংযোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যায্য প্রতিযোগিতা তৈরি করবে। এই প্রক্রিয়ার আড়ালে মোবাইল অপারেটরদের ফিক্সড কানেক্টিভিটি ব্যবসায় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এতে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়বে।

আইএসপিএবির সাত দফা দাবিগুলো হচ্ছে, সিএমএসপি গাইডলাইন থেকে এফডব্লিউএ বা ওয়্যারলেস ওয়াই-ফাই সংযোগ অপসারণ, সিএমএসপি গাইডলাইন থেকে ফাইবার কানেক্টিভিটি স্থাপনের অনুমতি বাতিল, আইএসএম/ওয়াইফাই ব্যান্ডের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ, অবকাঠামো শেয়ারিং সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা প্রদান, রেভিনিউ শেয়ারিং ও লাইসেন্স ফি পুনর্বিবেচনা, আইপিটিএসপি এসএমএস সার্ভিস ও মোবাইল ডায়ালার বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা, এফটিএসপি ও জেলা এফটিএসপি অপারেটরদের মধ্যে বৈষম্য দূর করা।

The post বাড়তে যাচ্ছে ইন্টারনেটের দাম appeared first on NE NEWS.

বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। এ নিয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার বিটিআরসি-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম কার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল)/মালিকানা পরিবর্তন করুন। আর মাত্র চারদিন বাকি।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা *১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি।

The post বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম appeared first on NE NEWS.

উজাড় হচ্ছে বন, বাড়ছে রোগের প্রাদুর্ভাব
বিশ্বের বনভূমি শুধু পৃথিবীর ‘ফুসফুস’ নয়, এক অর্থে আমাদের ‘রোগ প্রতিরোধ ব্যবস্থা’ও। কিন্তু মানবসৃষ্ট কর্মকাণ্ডে দ্রুত বিলীন হচ্ছে বনভূমি। গাছ কেটে কাঠ সংগ্রহ, গবাদি পশুর চারণভূমি তৈরি, সয়াবিন ও পাম অয়েলের বিস্তীর্ণ চাষাবাদের মতো কারণে বনভূমি ধ্বংস ভয়াবহ রূপ নিয়েছে। ফলে শুধু জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং মহামারি প্রতিরোধে আমাদের প্রাকৃতিক ঢালটিও ভেঙে পড়ছে।

এই বন থেকেই একসময় বেরিয়েছে এইচআইভি, জিকা, সার্স, এমপক্স ও ইবোলার মতো প্রাণঘাতী ভাইরাস। বিজ্ঞানীরা বলছেন, বন ধ্বংসের কারণে মানুষ ও বন্যপ্রাণীর সংস্পর্শ বাড়ছে। এতে বাড়ছে জুনোটিক বা প্রাণিজ উৎস থেকে মানুষের মধ্যে ছড়ানো রোগের ঝুঁকি। ১৯৪০ থেকে ২০০৪ সাল পর্যন্ত মানুষের মধ্যে নতুন ৩৩৫টি রোগ শনাক্ত হয়েছে, যার প্রায় ৭২ শতাংশের উৎস বন্যপ্রাণী। আফ্রিকার কঙ্গো বেসিন অঞ্চল, বিশেষ করে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ক্যামেরুন ও গ্যাবনে এই ঝুঁকি সবচেয়ে বেশি। গবেষণায় দেখা গেছে, গত ২০ বছরে কঙ্গোতে বন উজাড়ের হার তিন গুণ বেড়েছে এবং একই সময়ে জুনোটিক রোগের প্রাদুর্ভাব ৬৩ শতাংশ বেড়েছে।

বন টুকরো টুকরো হয়ে গেলে প্রজাতির বৈচিত্র্য কমে যায়। তবে অবক্ষয়িত বনে বাদুড় বা ইঁদুরের মতো যেসব প্রাণী টিকে থাকতে পারে তাদের সংখ্যা বেড়ে যায়। এসব প্রাণী মানুষের কাছাকাছি আসায় ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব প্রাণীর চলাচলের ক্ষেত্রও বাড়ছে, ফলে আগামী ৫০ বছরে প্রায় ১৫ হাজার ভাইরাস নতুন প্রজাতিতে ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশার কথাও আছে। বন গবেষক পাউলা প্রিস্ট দেখিয়েছেন, ব্রাজিলের বন পুনরুদ্ধার করলে হান্টা-ভাইরাস সংক্রমণের ঝুঁকি অর্ধেকে নামানো সম্ভব। বন পুনরুদ্ধারে সময় লাগে ২০ থেকে ৩০ বছর কিংবা আরও বেশি। তবে পরিকল্পিতভাবে গাছ লাগানো ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা গেলে ভবিষ্যতের মহামারি ঠেকানো সম্ভব।

সূত্র: বিবিসি

The post উজাড় হচ্ছে বন, বাড়ছে রোগের প্রাদুর্ভাব appeared first on NE NEWS.

পুরুষ তার পুরুষাঙ্গ নিয়ে আতঙ্কিত হলেও, নারী কখনো বড় পুরুষাঙ্গের আগ্রাসীকে উৎসাহিত করেনি
পুরুষ নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে কিন্তু সেক্সচুয়াল ইন্টারকোর্সের সময় সে নারীকে ভয় পায়। ব্যাপারটা খুবই হাস্যকর। “Self-domestication theory” বলছে, বিশ্বের প্রতিটি পুরুষ তার প্রেমিকার এক একটি গৃহপালিত প্রাইমেট। মানুষ যেমন সিলেক্টিভ ব্রিডিং পদ্ধতিতে হিংস্র নেকড়েকে শান্ত কুকুরে রূপান্তরিত করেছে, নারীও পুরুষের জিন ও মস্তিষ্কের গঠন পরিবর্তন করে তার সম্পূর্ণ মনস্তাত্ত্বিক কাঠামো পরিবর্তন করে দিয়েছে। এজন্য নারীকে বলা হয় পুরুষের জেনেটিক ইঞ্জিনিয়ার।

প্রাগৈতিহাসিক যুগে নারীরা সেইসব পুরুষদের থেকে দূরে সরে গেছে যারা অতিরিক্ত আগ্রাসী, সহিংস, বা “অপ্রেডিক্টেবল” ছিল। কারণ সেসব পুরুষ বংশগতির ধারা বজায় রাখতে পারত না। তারা কেবল সেসব পুরুষের দিকে মনোযোগ দিয়েছিল যারা সহানুভূতিশীল, সহযোগী ও সন্তানের প্রতি যত্নশীল। আর এভাবে নারী পুরুষের মস্তিষ্ক ও ডিএনএ থেকে তার আক্রমণাত্মক বৈশিষ্ট্যগুলো ডিলিট করে দিয়েছে, তাকে সামাজিক ও ভাষাগত দিক থেকে সমৃদ্ধ করেছে, নারী তাকে হিংস্র পশু থেকে একটি সিভিলাইজড মানুষ করেছে! আর এজন্য আধুনিক পুরুষদের আচরণে আমরা সফট ও ফেমিনিন ভাইব দেখতে পাই। অনেক নৃতত্ত্ববিদ বলেন, “civilization began in the female brain”—যেখানে সহানুভূতিশীল পুরুষদের বেছে নেওয়ার মাধ্যমে সভ্যতার বীজ রোপিত হয়েছিল।

পুরুষ তার ডিক সাইজ নিয়ে আতঙ্কিত হলেও, নারী কখনো বিগ পেনিসের কোনো জঙ্গিকে প্রমোট করেনি। পুরুষের সেক্সচুয়াল ভীতির পেছনে একটি বড় কারণ হলো নারীর সিলেক্টিভ মেন্টালিটি। প্রাগৈতিহাসিক সময়ে নারী ছিল বহুগামী। তারা একাধিক পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলত। যেসব পুরুষ সেক্সচুয়াল ইন্টারকোর্সের সময় নিজের স্ট্রেস ও পেইন টলারেট করার ক্ষমতা প্রমাণ করতে পেরেছিল, নারী তাকে সিলেক্ট করেছিল, আর যেসব পুরুষ নিজের স্ট্রেস ও পেইন রিসিভ করার ক্ষমতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছিল তাকে সে ডিলিট করে দিয়েছিল।

কিন্তু একজন পুরুষের বিগ পেনিস থাকলেই তার জিনের কোয়ালিটি উন্নত হবে, এটা একেবারেই অযৌক্তিক। যার ফলে একজন পুরুষের স্পার্ম নারীর গর্ভাশয়ে প্রবেশ করার পর তাকে অগ্নি পরীক্ষার মুখোমুখি পড়তে হতো।

মনে করুন, নারীর গর্ভাশয়ে ৩ জন পুরুষের জিন প্রবেশ করেছে। তার গর্ভাশয় এসব জিনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির জিনের কাছে রাসায়নিক সিগন্যাল প্রেরণ করবে ও তার জন্য সবচেয়ে উপযোগী জেনেটিক কম্বিনিশন সিলেক্ট করবে। প্রাগৈতিহাসিক সময়ে সেক্সই ছিল একজন পুরুষের নিজেকে প্রমাণ করার একমাত্র উপায়। আর এজন্য আজও পুরুষ সেক্সচুয়াল ইন্টাকোর্সের সময় আতঙ্ক ও থ্রেট ফিল করে, তার ফাইট ও ফ্লাইট মুড সক্রিয় হয়, সে প্রিডেটর মুডে চলে যায় এবং প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন হয়।

একজন নারীর সেক্স ডিউরেশন গড়পড়তা পুরুষের তুলনায় অনেক বেশি, এছাড়া সে মাল্টিপল অর্গ্যজম তৈরির ক্ষমতা রাখে। এর পেছনে কারণ ছিল আনুমানিক ৬ মিলিয়ন বছর অতীতে প্রাইমেট নারীরা গ্রুপ সেক্সে লিপ্ত হতো, যেজন্য সে সুনির্দিষ্ট কোনো পুরুষের দিকে খুব বেশি ফোকাস করত না। কোনো পুরুষ যদি বীর্যপাত করে দিত, সে তাকে ধাক্কা মেরে ফেলে দিত এবং অন্য পুরুষের সাথে সঙ্গমে লিপ্ত হতো।

এ ধরনের প্রতিযোগিতামূলক ও ব্যস্ত একটি পরিবেশে পুরুষের প্রতি এক্সট্রা সিম্পেথি দেখানোর কোনো সুযোগই ছিল না নারীর কাছে। এজন্য একজন পুরুষ যখন “পয়েন্ট অব নো রিটার্নে” প্রবেশ করত অথবা তার বীর্যপাতের সময় ঘনিয়ে আসত, তখন সে তার ডিউরেশন বৃদ্ধির জন্য কোনো সহযোগিতা করত না। নারী চাইতো পুরুষটি দ্রুতগতিতে ইজ্যাকুলেশন করে চলে যাক। কারণ তার জন্য আরও অসংখ্য অপশন অপেক্ষা করছে।

কিন্ত আজকের সমাজ একগামী। আর একজন নারী সারাজীবন এক পুরুষের সাথেই জীবন যাপন করে। নারী যদি পুরুষের সাথে পূর্বের মতো আক্রমণাত্মক আচরণ করে, পুরুষটি কখনো মাল্টিপল অর্গ্যাজম তৈরির ক্ষমতা অর্জন করতে পারবে না। আর এজন্যই বিয়ে বা লিভ টুগেদার করে পুরুষকে নারীর সাথে সেক্সের প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণের মাধ্যমে নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হলে পুরুষও দীর্ঘ সময় সেক্স করার ক্ষমতা ও মাল্টিপল অর্গ্যাজম তৈরি করতে পারে। আর এজন্য নারীকে তার প্রাগৈতিহাসিক বিলাসবহুল আক্রমণাত্মক মেন্টালিটি পরিত্যাগ করে সফট, পোলাইট ও বন্ধুত্বসূলভ ভাবে পুরুষের সাথে এনগেজড হতে হয়।

Reference:
1. “Human Self-Domestication and the Extended Evolutionary Synthesis”
2. “Sexual Selection and the Evolution of Behavior”
3. “Human Social Evolution: Self-Domestication or Self-Control?”
4. “Masculinity and the Mechanisms of Human Self-Domestication”
5. “Human Self-Domestication by Intersexual Selection: Female Choice and Male Aggression”
6. “Body Cognition and Self-Domestication in Human Evolution”
7. “Human Self-Domestication and the Evolution of Prosody”
8. “A Molecular Investigation of Human Self-Domestication”
9. “On Human Self-Domestication, Psychiatry, and Eugenics”
10. “The Domestication of Humans”

The post পুরুষ তার পুরুষাঙ্গ নিয়ে আতঙ্কিত হলেও, নারী কখনো বড় পুরুষাঙ্গের আগ্রাসীকে উৎসাহিত করেনি appeared first on NE NEWS.

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’ উন্নয়নের জন্য এ বছর রসায়নে নোবেল পেয়েছেন জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। বাংলাদেশ সময় বুধবার বিকেলে সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

বিজয়ীরা হলেন- জাপানের সুসুম কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবিনসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াগি।

নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয়ীরা অণুগঠিত একটি কাঠামো তৈরি করেছেন। যেটির মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই কাঠামোগুলোকে বলা হচ্ছে ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’। এর মাধ্যমে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা যাবে।

প্রোটিন ডিজাইন এবং প্রোটিন গঠনের পূর্বাভাসে অসামান্য অবদানের জন্য গত বছর রসায়নে নোবেল পান ৩ বিজ্ঞানী। তাঁরা হলেন- যুক্তরাষ্ট্রের ডেভিড বাকের, যুক্তরাজ্যের ডেমিস হাসাবিস ও জন এম জুম্পার।

The post রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী appeared first on NE NEWS.