Press Release Archives - NE NEWS

লন্ডনে বঙ্গবন্ধুর ৫০ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই প্রথম দেশ, যেখানে দেশের মানুষ নিজেরাই নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে হাত দেওয়ার কোনো বৈধতা নেই।

ব্যারিস্টার তানিয়া আমির আরও বলেন, “ঐক্যমতের নামে যারা আগামী সংসদের হাত-পা বেঁধে দিচ্ছে, তারা ভুল করছে। কারণ, যারা ভবিষ্যতে নির্বাচিত হবেন, তারাই এই সংস্কারগুলো করবেন। একটি স্বাধীন সংসদ কী করবে বা কী করবে না, তা আগাম কেউ নির্দেশনা দিতে পারে না।”

লন্ডনে বঙ্গবন্ধু এবং শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আলোচকবৃন্দ

স্বাধীন নিরপেক্ষ ও অন্তর্ভূক্তি মূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না, লণ্ডনে ভয়েজ ফর হিউম্যান ডিগনিটি নামে মানবাধিকার সংগঠনের আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

আলোচকদের আলোচনায় বলা হয়, একটি গোষ্টী যেমন চাইছে বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে ফেলতে, অনুরোপভাবে আরেকটি পক্ষ সবসময় চেয়েছে বঙ্গবন্ধুকে তাদের একক সম্পত্তি হিসেবে পরিণত করতে। বঙ্গবন্ধু কারো একক সম্পত্তি নয়, তিনি বাংলাদেশের অস্থিত্ব। বঙ্গবন্ধু বাঙ্গালী এবং বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ-মুক্তিযুদ্ধ এবং ৭২-এর সংবিধানের যেমন অস্থিত্ব থাকে না, থাকেনা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। বঙ্গবন্ধু সবার ঊর্ধ্বে, এক কথায় ‘‘বঙ্গবন্ধুতেই শক্তি, বঙ্গবন্ধুতেই মুক্তি‘‘।

উপস্থিত প্রধান অতিথির সাথে আলোচকবৃন্দ

উপস্থিত শ্রোতাদের একাংশ

বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাত বার্ষিকীতে ‘ভয়েস ফর হিউম্যান ডিগনিটি‘ নামের একটি মানবিক সংগঠন আয়োজিত জাতীয় শোক দিবস, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট ও বঙ্গবন্ধুর রাজনীতির প্রাসঙ্গিকতা নিয়ে আয়োজিত সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনায় আলোচকবৃন্দ এসব কথা বলেন।

বিষয় ভিত্তিক আলোচনায় আলোচকরা বলেন পকিস্তানের ২৩ বছরের মধ্যে ১৭ বছরই তাকে বাঙ্গালীর অধিকার এবং বাংলাদেশের মুক্তির জন্য কারাগারে থাকতে হয়েছে। একজন অবিসংবাদী নেতা হিসেবে যেমন তিনি অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনি স্বাধীনতার আড়াই মাসের মধ্যে মিত্রবাহিনীকে সদ্য স্বাধীন দেশ থেকে বিদায় করেছেন। স্বাধীনতার এক বছরের ভেতর বিশ্বের একটি শ্রেষ্ঠ সংবিধান জাতিকে উপহার দিয়েছেন। ৭২-এর সংবিধান বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ সংবিধান। জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের একটি রায়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে একটি রায় দেয়া হয়েছে। আলোচকরা বলেন ৭২-এর সংবিধান নিয়ে ছিনিমিনি করা চলবেনা।

গত ১২ আগষ্ট ২০২৫ মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা ছয় ঘটিকায়, পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেন্স সেন্টারে সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক গবেষক সুজাত মনসুর। এরপর ১৫ই আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের সদস্য তওহিদ ফিতরাত হোসেন ও সৈয়দ তাহমিম হোসেনের যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন ব্যারিষ্টার তানিয়া আমির, মুক্তিযুদ্ধ কালীন ডাকসুর সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিষ্টার সাংবাদিক গবেষক, আন্তর্জাতিক অনলাইন পোর্টাল প্রোটেক্ট বাংলাদেশের সম্পাদক আশেকুন নবী চৌধুরী, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিষ্টার সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, ব্যারিষ্টার জয়নাল আবেদিন এবং কবি সাংবাদিক হামিদ মোহাম্মদ।

আলোচনার ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃত্তি, এতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাংবাদিক জুয়েল রাজ, কবি ইকবাল হোসেন, কবি এ.কে.এম আব্দুল্লাহ, ভয়েস ফর হিউম্যান ডিগনিটির সদস্য বাচিক শিল্পি শিব্বির আহমেদ শুভ, বাচিক শিল্পি ফয়েজ নূর, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক উর্মি মাজহার ও কবি ময়নুর রহমান বাবুল। সমাপনি বক্তব্য রাখেন ভয়েস ফর হিউম্যন ডিগনিটির সদস্য রাজনৈতিক বিশ্লেষক হরমুজ আলী। লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে এই সেমিনারে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা অংশ নেন।

The post লন্ডনে বঙ্গবন্ধুর ৫০ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন appeared first on NE NEWS.

ইউনুসকে চিঠি : ড. আবুল বারকাতের মুক্তি দাবি
বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতের মুক্তি এবং ভিন্নমতাবলম্বীদের বিচারিক হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ এশিয়া গণতান্ত্রিক ফোরাম (SADF)।

শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবরে দেয়া এক চিঠিতে এই আহ্বান জানান দক্ষিণ এশিয়া গণতান্ত্রিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা।

চিঠিতে পাওলো কাসাকা বলেন, ‘আমি ড. আবুল বারকাতের গ্রেপ্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, একাডেমিক এবং মুক্তিযোদ্ধা। সন্দেহজনক অভিযোগের ভিত্তিতে তার এই গ্রেপ্তার একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, যা রাষ্ট্রযন্ত্রকে ভিন্নমত দমন করতে ব্যবহারের ইঙ্গিত দেয়।’

চিঠিতে বলা হয়, ‘ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি। তিনি বেদখল সম্পত্তি আইন এবং পরিত্যক্ত সম্পত্তি আইন নিয়ে তার পথপ্রদর্শক গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই দুটি আইন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ বিষয়ে তার বিশ্লেষণ এখন পর্যন্ত সবচেয়ে ব্যাপক এবং নির্ভরযোগ্য, যা ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ড. আবুল বারকাত এই বিষয়ে শীর্ষস্থানীয় গবেষকই নন, তিনিই একমাত্র গবেষক যিনি এই আইনের সামাজিক-অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন। তার কাজ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এবং শাসন ব্যবস্থার কাঠামোগত অবিচার মোকাবিলায় অগ্রণী ভূমিকা রেখেছে।’

চিঠিতে উল্লেখ করা হয়, ‘এমন একজন সম্মানিত বুদ্ধিজীবীকে গ্রেপ্তার বিচারিক ও প্রশাসনিক অস্ত্রায়নের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে, যার উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়া। এটি বাংলাদেশের দীর্ঘদিনের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।’

চিঠিতে আরও বলা হয়, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ড. আবুল বারকাতের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য এবং একাডেমিক স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর আহ্বান জানাচ্ছি। বিচারব্যবস্থা ও প্রশাসন যেন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।’

The post ইউনুসকে চিঠি : ড. আবুল বারকাতের মুক্তি দাবি appeared first on NE NEWS.

সংকটে স্বাধীনতা ও সার্বভৌমত্ব, সোচ্চার হওয়ার আহ্বান
গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত দেশজুড়ে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। দেশে ব্যাপকভাবে বেড়েছে স্বাধীনতাবিরোধী ও জঙ্গি গোষ্ঠীর আস্ফালন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হচ্ছে হুমকির সম্মুখীন।

এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি প্রগতিশীল সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘প্রতিরোধে একাত্তর’। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিটি নিচে হুবহু তুলে ধরা হলো।

‘আমরা, বাংলাদেশের নাগরিক ও এক্টিভিস্টগণ, গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে বাংলাদেশ বর্তমানে এক অভূতপূর্ব ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কথিত কোটাবিরোধী আন্দোলনের আড়ালে একটি পরিকল্পিত “Color Revolution” সংঘটিত হয়, যার ধারাবাহিকতায় স্বাধীনতার চেতনায় গঠিত বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন।

আমরা চরম বিস্ময় ও দুঃখের সাথে দেখছি, ২০২৪ এর আগস্ট মাস থেকে দেশ এক আত্মবিধ্বংসী পরিস্থিতির দিকে ধাবিত হয়েছে। তরুণদের ইতিহাসবিমুখ একটি অংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো যুদ্ধাপরাধী ও দেশবিরোধী শক্তি এবং উগ্র মতাদর্শের অনুসারীরা একত্র হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে আঘাত করেছে। তারা শুধু বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সসহ মুক্তিযুদ্ধের স্মারক ও ভাস্কর্যের ওপর হামলা চালিয়ে থেমে থাকেনি, বরং নিরবচ্ছিন্নভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদসহ মহান মুক্তিযুদ্ধের নেতাদের অবদান অস্বীকার ও অবমাননা করে চলেছে। এই গোষ্ঠী মুক্তিযোদ্ধা, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের ওপর শারীরিক নির্যাতন, বাসভবনে হামলা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, এমনকি ধর্ষণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংখ্যালঘু ও মুক্তিযুদ্ধের রাজনীতির সাথে জড়িত অনেকের বিরুদ্ধে করা হচ্ছে হয়রানিমূলক হত্যা মামলা ও গ্রেপ্তার।

আমরা গভীর হতাশায় লক্ষ করছি, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরও মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী এসব কর্মকাণ্ডের লাগাম টেনে ধরেননি, বরং তার নেতৃত্বে মৌলবাদী ও উগ্রপন্থী গোষ্ঠীগুলো সমাজের সকল ক্ষেত্রে ক্ষমতায়িত হচ্ছে।

একই ধারাবাহিকতায় আমাদের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিবর্গের বিচারের লক্ষ্যে গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে এবং এর কর্তৃত্ব জামায়াতে ইসলামী ও এর সমর্থক গোষ্ঠীর নিয়ন্ত্রণে আনা হয়েছে। সম্প্রতি ১৯৭১ সালে রংপুরের আলবদর কমান্ডার, ১৪০০ মানুষকে হত্যা ও অসংখ্য নারী ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের রায় রিভিউ করে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই ঘটনা শুধু বাংলাদেশের রক্তক্ষয়ী ইতিহাসের প্রতি চরম অবমাননাই নয়, বরং এটি বিশ্ব ইতিহাসেও এক নজিরবিহীন কলঙ্কময় দৃষ্টান্ত।

এটিএম আজহারুল ইসলামের মুক্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ট্রাইব্যুনাল পুনর্গঠন থেকে শুরু করে যুদ্ধাপরাধীদের আইনজীবীদের প্রসিকিউটর হিসেবে নিয়োগ, ট্রাইব্যুনালের পূর্ববর্তী বিচারপতি ও প্রসিকিউশন টিমের বিরুদ্ধে হামলা-মামলা এবং শাহরিয়ার কবীরসহ বিচারপ্রার্থী এক্টিভিস্টদের ওপর আইনি নিষ্পেষণ- এসবই ১৯৭১ সালে পরাজিত শক্তির হাতে ট্রাইব্যুনালের পূর্ববর্তী বিচারগুলোকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত ও ঘৃণিত উদ্যোগ। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের ইতিহাস পুনর্লিখনের জন্য স্বাধীনতাবিরোধীরা যে ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে এসেছে, এটি তারই একটি অংশ মাত্র।

এই রায়ের পর শাহবাগে যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে, যার মাধ্যমে আমাদের জাতীয় ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় সূচিত হয়েছে। যে শাহবাগ প্রাঙ্গণে ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ হয়েছিল, সেই প্রাঙ্গণ আজ কলুষিত হয়েছে দণ্ডিত ঘাতকের পদচারণায়।

আমরা আরও লক্ষ করছি, এই সরকার তাদের তথাকথিত “সংবিধান সংস্কারের” মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকের “ছাত্রনেতারা” একটি ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে একদিকে সমাজে ধর্মীয় উগ্রতা উস্কে দিচ্ছে, অন্যদিকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত আমাদের বহুত্ববাদী পরিচয়কে মুছে দিতে উদ্যত হয়েছে। ৫ আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপাসনালয়, সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর ধারাবাহিক আক্রমণ চালানো হয়েছে। উপরন্তু, তাদেরকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত করে এসব আঘাতকে ন্যায্যতা দেওয়ার যে অপচেষ্টা সরকার চালাচ্ছে, তা ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর ঘৃণ্য অপপ্রয়াসকেই স্মরণ করিয়ে দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি পদ থেকে অপসারণ করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। একই সাথে সুফি ভাবধারার মাজার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা এবং সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি সরকারের প্রচ্ছন্ন সমর্থনে উগ্র ধর্মীয় মৌলবাদের উত্থানের নগ্ন প্রকাশ। আমাদের আশঙ্কা, এই সরকারের শাসনামলে ভিন্নমতের ওপর দমন-নিপীড়ন বন্ধ হবে না, বরং সময়ের সাথে সাথে তা আরও বেড়ে যাবে।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিচার বিভাগ উগ্রপন্থী ধর্মীয় সন্ত্রাসীদের জামিনে মুক্তি দিচ্ছে, কখনো বা বিশেষ বিবেচনায় সকল দণ্ড প্রত্যাহার করে নিচ্ছে। ফলে এই সকল জঙ্গীবাদী গোষ্ঠী আবার সংগঠিত হচ্ছে। অন্যদিকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তাঁদের ওপর চলছে অমানুষিক নির্যাতন, হুমকি, অপমান ও নির্বাসন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই অনির্বাচিত সরকার বাংলাদেশের ভূখণ্ডকে আন্তর্জাতিক ভূরাজনীতির গুটি বানানোর পথে এগোচ্ছে। “মানবিক করিডোর” এর নামে মায়ানমারের দিকে একটি বিপজ্জনক দরজা খুলে দেয়া হচ্ছে, যার চূড়ান্ত ফল হতে পারে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিপর্যয়। বিশ্বের ইতিহাস আমাদের শিখিয়েছে এই “মানবিক করিডোর” ধারণাটির আড়ালে লুকিয়ে থাকে আগ্রাসন, বিভাজন ও ধ্বংস।

আমরা এই অনির্বাচিত সরকারের সকল দেশবিরোধী সিদ্ধান্ত, কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রমূলক ইতিহাসবিকৃতির প্রচেষ্টাকে ধিক্কার জানাই। আমরা এই সরকারকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি।

আমরা আবারো উচ্চারণ করছি যে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ গভীর সংকটের মুখে। ১৯৭১ এর আত্মত্যাগ বৃথা যেতে যেতে পারে না। বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না।

তাই আসুন, আমরা সকলে এক হয়ে সোচ্চার হই, সক্রিয় হই মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশের অস্তিত্ব রক্ষায়। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

যৌথ প্রেস রিলিজ :
ICSF
Global Justice Network
The Crack Team
Preset 71
Crack Platoon
Rog Porichorja Kendro
A Team
মুক্তিযুদ্ধের গল্প শোনো
বিজয়গাথা
গেরিলা ১৯৭১

The post সংকটে স্বাধীনতা ও সার্বভৌমত্ব, সোচ্চার হওয়ার আহ্বান appeared first on NE NEWS.