Economy Archives - NE NEWS

দেড় বছরে সরকারের ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকা
২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেড় বছরে সরকারের ঋণ বেড়েছে তিন লাখ ১৭ হাজার কোটি টাকা। এ সময়ের প্রায় পুরোটা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। এ সময়ে উন্নয়ন কর্মকাণ্ডে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি।

সোমবার অর্থ মন্ত্রণালয় হালনাগাদ ঋণ বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশি-বিদেশি মোট ঋণের স্থিতি ২২ লাখ ছয় হাজার ৪৬২ কোটি টাকা। ২০২৪ সালের জুন শেষে যা ছিল ২১ লাখ ৪৪ হাজার ৩৪ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে সরকারের ঋণস্থিতি ছিল ১৯ লাখ ৪৪ হাজার ১৭১ কোটি টাকা। এই হিসাবে এক বছরের ব্যবধানে সরকারের ঋণ বেড়েছে দুই লাখ ৬২ হাজার ২৯১ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার মেগা প্রকল্প থেকে সরে আসার পাশাপাশি সামগ্রিকভাবে উন্নয়ন ব্যয় ব্যাপকভাবে কমালেও ঋণনির্ভরতা কমাতে পারেনি। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ করতে না পারা এবং আগের ঋণ পরিশোধের চাপের পাশাপাশি-পরিচালন ব্যয়ে লাগাম টানতে না পারায় ঋণ বাড়াতে হয়েছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় দুই লাখ কোটি টাকা। ২০২৪ সালের ৫ আগস্ট আগের সরকারের পতনের আগে ওই বছরের ৩০ জুন পর্যন্ত মোট ঋণ দাঁড়িয়েছিল ১৮ লাখ ৮৮ হাজার ৭৮৭ কোটি টাকা। হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত ঋণ বুলেটিনে দেশের মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৩২ হাজার ২৮২ কোটি টাকা উল্লেখ ছিল। পরে বৈদেশিক ঋণকে নতুন বিনিময় হারে রূপান্তর করার কারণে এর পরিমাণ ৫৬ হাজার ৫০৫ কোটি টাকা বেড়েছে।

সরকারের ঋণ পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ ঋণের চেয়ে বৈদেশিক উৎস থেকে বেশি ঋণ নিয়েছে। এই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি পাওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে ঋণ নিয়েছে। গত অর্থবছরে সরকার ৩৪৪ কোটি ডলার বাজেট সহায়তা নিয়েছে, আগের অর্থবছর এর পরিমাণ ছিল ২০০ কোটি ডলার। দেড় বছরে বৈদেশিক উৎস থেকে ঋণের পরিমাণ আট লাখ ১২ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৯ লাখ ৫৯ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের সরকারের পতনের এক মাস আগে যেখানে অভ্যন্তরীণ ঋণ ছিল ১০ লাখ ৭৬ হাজার কোটি টাকা, তা গত ডিসেম্বর শেষে বেড়ে হয়েছে ১২ লাখ ৪৭ হাজার কোটি টাকা।

গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে এক লাখ ৫৩ হাজার টাকা— যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। সে তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে এডিপি ব্যয় ছিল এক লাখ ৬৭ হাজার কোটি টাকা এবং আগের সরকারের শেষ অর্থবছর ২০২৩-২৪-এ তা বেড়ে দাঁড়ায় ২ দশমিক পাঁচ লাখ কোটি টাকায়। উন্নয়ন ব্যয় কমলেও ঋণ বৃদ্ধি অব্যাহত থাকে।

অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার মূলত ঋণ নিয়েছে পুরোনো ঋণ পরিশোধ করতে এবং ঋণ পরিশোধ-সংক্রান্ত চাপ সামাল দিতে। সাধারণত রাজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় মেটানো হয় এবং সেখান থেকে কিছু অর্থ উন্নয়ন ব্যয়েও ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে রাজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয়ই ঠিকমতো মেটানো যাচ্ছে না, যা উদ্বেগজনক। নব্বইয়ের দশকের পর এমন পরিস্থিতি দেখা যায়নি।

কাঙ্ক্ষিত হারে রাজস্ব আয় না হওয়ায় এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে, উন্নয়ন ব্যয়ের পাশাপাশি পরিচালন ব্যয়ের কিছু অংশও ঋণ করে মেটাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের ব্যয় নির্বাহে অধিক হারে ঋণ নিতে হচ্ছে। এতে করে ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বিশেষত ঋণের সুদ পরিশোধ বাজেটের একক বড় খাত হিসেবে দাঁড়িয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের মোট ব্যয়ের প্রায় ২৬ শতাংশ অর্থাৎ ৬৬ হাজার ২৪৪ কোটি টাকা ব্যয় হয়েছে দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধে। এর মধ্যে দেশীয় ঋণের সুদে ৫৬ হাজার ৩১৭ কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদে ৯ হাজার ৯২৭ কোটি টাকা ব্যয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে সুদ বাবদ ব্যয় ছিল ৬৪ হাজার ১৪৮ কোটি টাকা। আগে অর্থবছরে সুদ পরিশোধে সরকারের ব্যয় হয় এক লাখ ৩৪ হাজার কোটি টাকা।

The post দেড় বছরে সরকারের ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকা appeared first on NE NEWS.

আবারও বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। ফলে আবারও পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে ৫২৫ মেগাওয়াটের এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে।

দীর্ঘদিন বন্ধের পর তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি মেরামত করে শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। তখন থেকে ২৩ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের থাকার পর শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে যান্ত্রিক ত্রুটি কারণে আবারও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বয়লারের টিউবে ত্রুটির কারণে চলমান ১নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধের আগে ১নং ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লার ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিন ইউনিটের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের চালু করা হয়। প্রথমে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ও ২নং পৃথক দুইটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছিল। ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট নির্মাণ করা হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ কেন্দ্রেটিতে কখনোই পুরোপুরি সক্ষতা নিয়ে অব্যাহতভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

The post আবারও বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র appeared first on NE NEWS.

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও বাংলাদেশের জাতীয় স্বার্থপরিপন্থী বলা হয়েছে।

সোমবার আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক রিটটি করেন। অ্যাডভোকেট সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন।

রিটে বিবাদী কার হয়েছে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে রিটে দাবি করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ককাঠামো, নীতিনির্ধারণী স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

The post বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট appeared first on NE NEWS.

তিন বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা
গত তিন বছরে অন্তত ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এ ছাড়া আরও বহু কারখানা আর্থিক ঝুঁকির মুখে রয়েছে।

এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।

সভায় বিজিএমই’র একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, দেশের শীর্ষ রফতানি আয়কারী খাত হিসেবে তৈরি পোশাক শিল্প বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে। ক্রমাগত উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি— এই দুটি কাঠামোগত সমস্যাকে খাতটির স্থবিরতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি।

বিজিএমইএ আরও জানায়, নীতি স্থিতিশীলতার অভাব, প্রাতিষ্ঠানিক জটিলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা শিল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এর সঙ্গে অর্থায়ন ব্যয় ও লজিস্টিক খরচ বৃদ্ধির চাপ যুক্ত হয়ে খাতটির প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিচ্ছে, যা সামগ্রিক রফতানি বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ খাত সংশ্লিষ্ট শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা আসন্ন বাজেটে শিল্পের চলমান সংকট উত্তরণে কার্যকর নীতি সহায়তা ও প্রণোদনার দাবি জানান।

The post তিন বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা appeared first on NE NEWS.

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসেছে। এ নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ২০ হাজার মেট্রিক টন এবং চলতি বছরে ৪২ হাজার মেট্রিক টন ডিজেল এলো। আগামী ২৬-২৭ মার্চ আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসা সম্পন্ন হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্রের পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার কথা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন, ১৯ এপ্রিল ৫ হাজার মেট্রিক টন এবং আজ ২৩ এপ্রিল ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। এ নিয়ে মোট তিনটি চালানে চলতি মাসে ডিজেল আসলো ২০ হাজার মেট্রিক টন।

এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ডিজেল এসে পৌঁছায় বাংলাদেশে।

ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়। এরপর সেখান থেকে রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানিতে এই তেল সরবরাহ করা হয়।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্নভাবে সারাবছর ডিজেল সরবরাহ রাখতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে জ্বালানি তেল (ডিজেল) সরবরাহ করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূ-গর্ভস্থ এই পাইপলাইন স্থাপনের কার্যক্রম শুরু হয়।

২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে এবং বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা যাবে। পরে ব্যবহার, খরচ ও চাহিদা অনুযায়ী আমদানির পরিমাণ বাড়ানো হবে। এই পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন তেল ভারত থেকে আমদানি করা সম্ভব বলেও বিপিসির পক্ষ থেকে জানানো হয়।

The post ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল appeared first on NE NEWS.

দেশে ৯ মাসে রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম রাজস্ব সংগ্রহ হয়েছে। তবে একই সময়ে আগের বছরের তুলনায় মোট আদায়ে ১১.১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা যায়, আলোচ্য সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা, ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।

প্রধান তিনটি খাত আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর— কোনোটিতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা; অর্থাৎ ঘাটতি ৪০ হাজার ৬১৭ কোটি টাকা।

আমদানি শুল্ক খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকা, সেখানে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি টাকা। ফলে এই খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭৩ কোটি টাকা।

অন্যদিকে, ভ্যাট খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা। এই খাতে ঘাটতি ৩৪ হাজার ৪০০ কোটি টাকা।

যদিও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তবুও সামগ্রিক রাজস্ব আদায়ে কিছুটা ইতিবাচক প্রবণতা রয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি টাকা, যা থেকে এবার ১১.১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এদিকে শুধু মার্চ মাসের হিসাবেও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। সংশোধিত লক্ষ্য ছিল ৬০ হাজার ৫০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৩৩ হাজার ৫২২ কোটি টাকা। ফলে মাসটিতে ঘাটতি দাঁড়িয়েছে ২৬ হাজার ৫২৮ কোটি টাকা। তবে এ মাসেও আগের বছরের তুলনায় ২.৬৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

The post দেশে ৯ মাসে রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা appeared first on NE NEWS.

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে সময় দিল যুক্তরাষ্ট্র
রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে রুশ জ্বালানি পণ্য আমদানিতে থাকা সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।

এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায়।

গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।

নতুন এই ৬০ দিনের ছাড়ের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

The post রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে সময় দিল যুক্তরাষ্ট্র appeared first on NE NEWS.

ভারত থেকে আসছে ২৫ হাজার টন ডিজেল
চলতি এপ্রিল মাসে ভারত থেকে বাংলাদেশে মোট ২৫ হাজার টন পরিশোধিত ডিজেল আমদানি করা হচ্ছে। এরই মধ্যে গত শুক্রবার মধ্যরাতে ৮ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এই ডিজেল আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন এর মাধ্যমে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে সরবরাহ করা হচ্ছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এপ্রিল মাসে মোট ২৫ হাজার টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৮ হাজার টন পৌঁছেছে এবং আগামীকাল আরো ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হবে। পাম্পিং শুরু হলে ৪/৫ দিনের মধ্যে ৫ হাজার টনের পুরো চালান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, ভারত থেকে পরিশোধিত ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। পাম্পিং কার্যক্রম অব্যাহত থাকলে পর্যায়ক্রমে পুরো চালান দেশে পৌঁছাবে এবং পরবর্তী পাম্পিং দ্রুত শুরু করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এপ্রিল মাসের মধ্যেই সম্পূর্ণ ২৫ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে।

রবিউল আলম জানান, বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। ফলে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ হাজার টন আসার পর পরবর্তী দুই ধাপে ৭ হাজার ও ৫ হাজার টন করে ডিজেল আমদানি করা হবে। উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পার্বতীপুর ডিপো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এ আমদানির ফলে জ্বালানির সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন ব্যয় হ্রাস পাচ্ছে। পাশাপাশি সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আমদানির পরিমাণ আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন করে ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এভাবে মার্চ মাসে তিন দফায় ১৭ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে।

সূত্র: বাসস

The post ভারত থেকে আসছে ২৫ হাজার টন ডিজেল appeared first on NE NEWS.

জ্বালা‌নি সংক‌টে বন্ধ ছয়টি বিদ্যুৎকেন্দ্র
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় দেশের জ্বালানি সংকটে বড় ধাক্কা লেগেছে। খুলনা অঞ্চলের ১০টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬টিই বর্তমানে বন্ধ রয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে জনজীবন ও শিল্প উৎপাদনে। খুলনা অঞ্চলের শহর ও গ্রামে শুরু হ‌য়ে‌ছে তীব্র লোডশেডিং।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, খুলনা অঞ্চলে ছোট-বড় মিলিয়ে দশটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট। তবে জ্বালানি সংকটের কারণে খুলনা ৩৩০ মেগাওয়াট, ফরিদপুর ৫০ মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা ২২৫ মেগাওয়াট, মধুমতি ১০০ মেগাওয়াট এবং রূপসা ১০৫ মেগাওয়াট কেন্দ্রসহ মোট ৬টি কেন্দ্র বন্ধ রয়েছে। ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও উৎপাদন সক্ষমতা অর্ধেকের নিচে নেমে এসেছে।

খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আলমগীর মাহফুজুর রহমান বলেন, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও এই কেন্দ্র চালু রাখা সম্ভব হচ্ছে না। আমরা ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি) থেকে বিদ্যুতের চাহিদা পাচ্ছি না। আমাদের হাতে কোনো জ্বালানি নেই। জ্বালানি পেলে কেন্দ্রটি চালাতে প্রস্তুত আছি। অন্যদিকে, বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে গেলেও তা পুরো অঞ্চলের চাহিদা পূরণে যথেষ্ট নয়।

চলতি গ্রীষ্ম মৌসুমে খুলনা অঞ্চলে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াট। সরবরাহ ঘাটতির কারণে অনেক এলাকায় প্রতিদিন ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো অপচয় রোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিরুজ্জামান বলেন, সীমিত সরবরাহের মধ্যে চাহিদা সামাল দিতে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। একইসঙ্গে বিদ্যুতের অপচয় কমাতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। আমরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি। সেখানে আমরা তাদের বিদ্যুতের অপচয় রোধ করতে অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধেই ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান, শপিংমল সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখতে বলেছি।

এদিকে, চলমান সংকটকে বৈশ্বিক জ্বালানি অস্থিরতার সঙ্গে যুক্ত করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশে।

সূত্র: কালবেলা

The post জ্বালা‌নি সংক‌টে বন্ধ ছয়টি বিদ্যুৎকেন্দ্র appeared first on NE NEWS.

শপিংমল-দোকান খোলা রাখার সময় বাড়ল
দোকান মালিকদের দাবির প্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতি তাদের কাছে আবেদন করেছিল— কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিতে। যদিও মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে প্রধানমন্ত্রী দোকান মালিকদের আবেদন বিবেচনা করে সিদ্ধান্তটি পুনর্মূল্যায়ন করেন এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেন। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এ সময়সীমার বাইরে থাকবে।

তিনি আরও বলেন, সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতন হতে হবে। বাসাবাড়ি ও কর্মস্থলে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মন্ত্রিসভা সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। তারা প্রয়োজনে দোকান খোলার সময় পিছিয়ে বেলা ১১টা করতে রাজি থাকলেও বন্ধের সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর দাবি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসের জ্বালানি চাহিদা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত চাহিদা বেশি থাকবে। অকটেন ও পেট্রোলের তিন মাসের চাহিদা অনুযায়ী মজুত রয়েছে।

কোনো কৃষক ডিজেল পেতে সমস্যায় পড়লে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

The post শপিংমল-দোকান খোলা রাখার সময় বাড়ল appeared first on NE NEWS.