Art & Culture Archives - NE NEWS

চলে গেলেন বরেণ্য অভিনেতা আতাউর রহমান
বাংলা নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

রওনক হাসান গভীর শোক প্রকাশ করে বলেন, ‘না ফেরার দেশে চলে গেলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চের প্রেরণাদায়ী সারথি আতাউর রহমান। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এর আগে সোমবার বিকেলে আতাউর রহমান গুরুতর অসুস্থ হওয়ার খবর আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানার তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

তিনি জানান, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা ওই মুহূর্তে না পাওয়ার কারণে পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। এর দুইদিন পরই চির বিদায়ের খবর এলো আজ।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে

আতাউর রহমানের মরদেহ মঙ্গলবার (১২ মে) শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। মগবাজারে জানাজা শেষে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। পরে বনানী কবরস্থানে এই গুণী নাট্যব্যক্তিত্বের দাফন সম্পন্ন হবে।

The post চলে গেলেন বরেণ্য অভিনেতা আতাউর রহমান appeared first on NE NEWS.

চলে গেলেন মুক্তিযুদ্ধের আলোকচিত্রী রঘু রাই
ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আজ রবিবার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

তাঁর ছেলে আলোকচিত্রী নীতিন রাই জানান, গত দুই বছর ধরে তিনি প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন। প্রথমে রোগটি নিয়ন্ত্রণে এলেও পরে তা পাকস্থলী এবং সাম্প্রতিক সময়ে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। বয়সজনিত নানা জটিলতাও দেখা দেয় তাঁর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৪টায় নয়াদিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চিত্রধারণকারী বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন অগ্রগণ্য। ভারতের দ্য স্টেটসম্যান পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভারতের বিভিন্ন আশ্রয়শিবিরে গিয়ে শরণার্থী বাংলাদেশিদের মানবেতর জীবনযাপন ক্যামেরাবন্দি করেন।

শুধু আশ্রয়শিবিরই নয়, জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের ভেতরেও প্রবেশ করেন। সেখানে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ, বিজয়ের পর তাঁদের প্রত্যাবর্তন এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তও তাঁর ক্যামেরায় ধরা পড়ে।

পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের পরের দিন মুক্তিযোদ্ধারা আসতে থাকেন ঢাকায়। সে সময় বিজয় উল্লাসে মেতে ওঠে বাঙালি জাতি। আলোকচিত্র: রঘু রাই

রঘু রাইয়ের তোলা এসব ছবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে এগুলো তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়।

১৯৪২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ঝাংয়ে (বর্তমানে পাকিস্তানে) রঘু রাইয়ের জন্ম। ১৯৬২ সালে বড় ভাই আলোকচিত্রী এস পল–এর কাছ থেকে তিনি আলোকচিত্রের হাতেখড়ি নেন। ষাটের দশকের মাঝামাঝি সময়ে পেশাজীবন শুরু করে ১৯৬৫ সালে তিনি দ্য স্টেটসম্যানে যোগ দেন। পরবর্তীতে ইন্ডিয়া টুডে–সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

কর্মজীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্বের ছবি তুলেছেন। এর মধ্যে রয়েছেন ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, দালাই লামা এবং সত্যজিৎ রায়। ১৯৭২ সালে ভারত সরকার তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী প্রদান করে। বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধ, শরণার্থীদের দুর্দশা এবং পাকিস্তানের আত্মসমর্পণের চিত্র তুলে ধরার জন্য এই স্বীকৃতি পান তিনি।

দীর্ঘ কর্মজীবনে রঘু রাই ১৮টির বেশি বই প্রকাশ করেছেন। তাঁর কাজ টাইম, লাইফ, দ্য নিউইয়র্ক টাইমস, নিউজউইক এবং দ্য নিউ ইয়র্কার–এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

The post চলে গেলেন মুক্তিযুদ্ধের আলোকচিত্রী রঘু রাই appeared first on NE NEWS.

সিলেটে বইমেলা হতে দিল না প্রশাসন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়ে শেষ মুহূর্তে এসে সিলেটে সপ্তাহব্যাপী বইমেলার অনুমোদন বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বইমেলার অনুমোদন বাতিলের এ তহ্য জানান এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

শুক্রবার (২৪ এপ্রিল) থেকে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলা শুরু হওয়ার কথা ছিল। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বইমেলার উদ্বোধন করার কথা ছিল। সকল প্রস্তুতির শেষ পর্যায়ে এসে হঠাৎ আইন-শৃঙ্খলাবাহিনীর এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে আয়োজক সংগঠন ‘প্রকাশক পরিষদ’।

এদিকে, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার শঙ্কার বিষয়টি স্পষ্ট করা না হলেও মেলায় অংশ নেওয়া কয়েকজন প্রকাশকের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেলা বন্ধের দাবিতে প্রচারণা চালাচ্ছিল একটি পক্ষ।

আয়োজক সংগঠন জানিয়েছে, মেলার সব প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু মেলা শুরুর প্রায় ১৫-১৬ ঘন্টা আগে এসে অনুমোদন বাতিল করেছে পুলিশ। এতে তিন-চার লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

আয়োজকরা জানান, পুলিশের অনুমতি পাওয়ার পর শহীদ মিনার প্রাঙ্গণে স্টল নির্মাণ, সাজসজ্জা এবং অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় শেষ করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানও সিলেটে এসে পৌঁছেছে।

তাদের দাবি, এ সিদ্ধান্তের কারণে তাদের প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হতে পারে। মেলার জন্য স্টল নির্মাণ, প্রচারণা, সাউন্ড সিস্টেম বুকিংসহ বিভিন্ন খাতে মেলা শুরুর আগেই কিছু ব্যয় করা হয়েছিল। এছাড়া শহরজুড়ে গত দুই-তিনদিন ধরে মাইকিং ও ফেস্টুন লাগানোও সম্পন্ন হয়েছিল।

এ বিষয়ে প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বলেন, মেলা স্থগিতের পেছনে একটি পক্ষের অভিযোগ কাজ করেছে। সিলেটের একটি গ্রুপ মেট্রোপলিটন পুলিশে একটি দরখাস্ত জমা দিয়েছে। যেখানে এই আয়োজক পরিষদের মধ্যে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ ব্যক্তিরা যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়।

তিনি বলেন, মেলার প্রাথমিক আয়োজন ও প্রচারণার পেছনে ইতোমধ্যে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। স্টল তৈরির কারিগরদের অগ্রিম টাকা পরিশোধ ও সাউন্ড সিস্টেম বুকিং দেওয়া হয়েছিল। তাছাড়া মেলার প্রচারণার জন্য গত কয়েক দিন ধরে পুরো শহরে মাইকিং ও কয়েকশ ফেস্টুন লাগানো হয়েছিল।

বইমেলা বাতিলের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মেলার পূর্বে দেওয়া অনুমোদন বাতিল করা হয়েছে।

শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো- এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি তিনি।

The post সিলেটে বইমেলা হতে দিল না প্রশাসন appeared first on NE NEWS.

স্বাগত ১৪৩৩, শুভ নববর্ষ
আজ পহেলা বৈশাখ, বাঙলা বছরের দিন। বিগত বছরের মলিনতা মুছে দিয়ে নতুন আলোয় স্নাত বাঙালি জাতি আজ প্রবেশ করল নতুন বর্ষে। আজ ১৪৩৩ বাংলা সালের প্রথম দিন। ১৪৩২ সালকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যুক্ত হলো নতুন বছর। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে বুকভরা প্রত্যাশা নিয়ে নতুন উদ্যম ও সম্ভাবনার নতুন বছরে পা রাখলো বাঙালি জাতি। সব গ্লানি ঝেড়ে ভালো কিছুর প্রত্যাশায় নতুন বছরকে বরণ করে নিচ্ছে সবাই।

নতুন বছর মানেই রঙিন হয়ে ওঠার হাতছানি, নতুন আশায় পথচলা। তাই পহেলা বৈশাখে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠেছে সারা দেশ। দেশজুড়ে চলছে বর্ষবরণের নানান আয়োজন। উৎসব আমেজে মুখর চারদিক।

পহেলা বৈশাখ প্রথমে চালু হয় মুঘল সম্রাট আকবরের আমলে (১৫৫৬-১৬০৯)। তখন কৃষি উৎপাদনের ওপরেই নির্ভরশীল ছিল অর্থনীতি। বাংলায় কৃষি অর্থনীতি আবর্তিত হতো ছয় মাসের ভিত্তিতে। মুঘল শাসনামলে কৃষকদের খাজনা দিতে হতো হিজরি দিনপঞ্জি অনুযায়ী। কিন্তু ফসল উৎপাদনের সময়ের সঙ্গে তা ছিল অসঙ্গতিপূর্ণ। কারণ, খাজনা আদায়ের সময় প্রজাদের থাকতে হতো ফসলের অপেক্ষায়। এ কারণে খাজনা পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হতো দুপক্ষই। এর সমাধান খুঁজতে নিজের রাজসভার পণ্ডিতদের দায়িত্ব দেন সম্রাট আকবর। এর প্রধান সমন্বয়ক ছিলেন ফতেউল্লাহ সিরাজী।

এরপর কৃষি অর্থনীতির ছয় মাসের আবর্তনকে মাথায় রেখে তৈরি হয় নতুন দিনপঞ্জি। তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে ও পহেলা বৈশাখের আগে প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের উৎসবের কথা উত্থাপন করেন আকবরের রাজসভার কয়েকজন পণ্ডিত। সেই থেকে এই উদ্যোগ খাজনা আদায়ের উৎসব হিসেবে উদযাপন হয়ে আসছিল। ওই উৎসবে চৈত্র মাসের শেষ দিন ছিল খাজনা পরিশোধের মাধ্যমে বর্ষবিদায় ও পহেলা বৈশাখ ছিল ঘরে নতুন ফসল তোলার মাধ্যমে বর্ষবরণ।

পূর্ব পাকিস্তানে দিনটি উদযাপন করা হতো বাঙালি সংস্কৃতির প্রতীক হিসেবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতীয় উৎসব হিসেবে বাংলাদেশে উদযাপন হচ্ছে চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। বাংলা একাডেমি ১৪ এপ্রিলকে পহেলা বৈশাখ হিসেবে ক্যালেন্ডারে স্থায়ীভাবে নির্ধারণ করে দিয়েছে। এদিন তাই বৈশাখ মাসের প্রথম দিন হিসেবে গণনা করা হয়।

নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের সর্বজনীন উৎসব। এটি আমাদের ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে পহেলা বৈশাখ আমাদের সবার জন্য হয়ে ওঠে এক আনন্দ ও মিলনের দিন। আমাদের গৌরবময় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আত্মপরিচয়ের ধারক ও বাহক হিসেবে এ উৎসবের গুরুত্ব অপরিসীম। বৈশাখের আগমনে আমাদের জীবনে জাগে নতুন প্রত্যাশা, নব প্রতিশ্রুতি ও অসীম সম্ভাবনার স্বপ্ন। অতীতের গ্লানি, বেদনা ও ব্যর্থতাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলি নব উদ্যমে ও নব প্রত্যয়ে।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু জনকল্যাণমুখী ও দূরদর্শী কর্মসূচি চালু করেছে। কৃষিনির্ভর এ দেশের প্রেক্ষাপটে মুঘল আমলে ফসলি সনের প্রবর্তনের মধ্য দিয়ে যে বাংলা সনের যাত্রা শুরু, সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনা এক যুগান্তকারী পদক্ষেপ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ উদ্যোগ কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি বলেন, নববর্ষের এই উৎসব ও আনন্দমুখর মুহূর্তে আন্তরিক প্রত্যাশা-সব অশুভ ও অসুন্দর দূরীভূত হোক; সত্য ও সুন্দরের গৌরবগাথা প্রতিধ্বনিত হোক সর্বত্র। বিদায়ী বছরের সকল দুঃখ-বেদনা মুছে যাক; নতুন বছর ব্যক্তি ও জাতীয় জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই আনন্দঘন দিনে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আসুন, আমরা পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করি; ভেদাভেদ ভুলে গড়ে তুলি একটি অসাম্প্রদায়িক, ঐক্যবদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তাঁর ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং আমাদের ঐক্যবোধে উজ্জীবিত করে। বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনা। প্রকৃতির নবজাগরণ আর মানুষের অন্তরের আশাবাদ মিলেমিশে সৃষ্টি করে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।

তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি চালু, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে। কৃষক, কৃষি এবং কৃষি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বাংলা নববর্ষের প্রথম দিন থেকে শুরু হলো কৃষক কার্ড প্রদান কর্মসূচি। আগামী দিনগুলোতে এই কৃষক কার্ড বাংলাদেশের কৃষক এবং কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে, বাংলা নববর্ষে এটিই হোক আমাদের প্রত্যয় ও প্রত্যাশা। আমি আশা করি, বাংলাদেশের জনগণের যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে। বিশ্ব আজ নানা সংকট ও সংঘাতে বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জরুরি হয়ে উঠেছে। নববর্ষের এই শুভক্ষণে আমরা যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি— এই হোক আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, বছরের প্রথম প্রভাতে আমরা অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি। নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দেশবাসীকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা।

The post স্বাগত ১৪৩৩, শুভ নববর্ষ appeared first on NE NEWS.

আজ চৈত্র সংক্রান্তি
মহাকালের গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর। নতুন বছর শুরুর দ্বারপ্রান্তে বাঙালি জাতি। বিদায় ও আগমনের এই অনির্বচনীয় সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে চৈত্র সংক্রান্তি, যা বাংলার মানুষের আবেগ, ঐতিহ্য ও অস্তিত্বের এক গভীর প্রতীক।

আজ ৩০ চৈত্র। বাংলা বছরের শেষ দিন। এই দিনটিকেই বলা হয় চৈত্র সংক্রান্তি। পুরনো বছরের সব ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দেশের মানুষ। বিদায় ও আগমনের এই সন্ধিক্ষণ তাই একাধারে আবেগ, ঐতিহ্য ও নবজাগরণের প্রতীক।

এই দিনটি কেবল একটি পঞ্জিকার সমাপ্তি নয়; এটি এক দীর্ঘ বছরের ক্লান্তি, জীর্ণতা ও গ্লানিকে মুছে ফেলার প্রতীকী মুহূর্ত। নতুন উদ্যমে, নব প্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় চৈত্র সংক্রান্তি। তাই এটি শুধু বিদায়ের দিন নয়, বরং নবসূত্রে গাঁথার এক নীরব অঙ্গীকার।

চৈত্রসংক্রান্তি পালনের আচার-অনুষ্ঠানে অঞ্চলভেদে বৈচিত্র্য থাকলেও এর মর্মকথা এক-ঐতিহ্যের অবিচ্ছিন্ন প্রবাহ। যুগে যুগে, কালের পর কাল ধরে বাঙালির জীবনধারা, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই দিনটি। একসময় এটি পাহাড়ি জনগোষ্ঠী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজ তা পরিণত হয়েছে এক সর্বজনীন উৎসবে; ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে এটি পেয়েছে সর্বজনীন স্বীকৃতি। পাহাড়ি জনগোষ্ঠী এই উপলক্ষে তিনদিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে বরণ করে নেয়, যা তাদের নিজস্ব ঐতিহ্যের এক বর্ণাঢ্য প্রকাশ।

গ্রামবাংলার নিসর্গে চৈত্র সংক্রান্তির আবহ যেন আরও গভীর ও প্রাণবন্ত। পুরনো বছরের যাবতীয় দুঃখ, গ্লানি ও ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে মুখর হয়ে ওঠে জনপদ। ব্যবসায়িক জীবনে পুরনো হিসাব-নিকাশ চুকিয়ে নতুন করে ‘হালখাতা’ খোলার যে প্রথা, তা যেন নতুন সূচনারই এক প্রতীকী ভাষ্য।

খাদ্য সংস্কৃতিতেও এই দিনের রয়েছে স্বাতন্ত্র্য। আমিষ বর্জন করে নিরামিষ আহারের যে চিরায়ত রীতি, তা আজও বহমান। কোথাও কোথাও ১৪ প্রকার শাক দিয়ে ‘শাকান্ন’ রান্নার প্রথা যেন প্রকৃতির প্রতি কৃতজ্ঞতারই এক নিবেদন। আবার কোনো কোনো অঞ্চলে ছাতু খাওয়ার প্রচলনও এই দিনের ঐতিহ্যের অংশ। চৈত্র মাসে রোগবালাই বৃদ্ধির আশঙ্কা থেকে তেতো ও শাকসবজি খাওয়ার যে রীতি, তা কেবল বিশ্বাস নয়-এটি এক প্রাচীন জীবনবোধের প্রতিফলন, যেখানে স্বাস্থ্য ও সংস্কৃতি একসূত্রে গাঁথা।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে চৈত্র সংক্রান্তি ধর্মীয় আচার-অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ দিন। ব্রতপালন, শিবপূজা এবং নানা বিধান পালনের মধ্য দিয়ে তারা দিনটিকে ধারণ করে। মন্দিরে কিংবা গৃহে পূজা অর্চনার পাশাপাশি সন্ধ্যার অন্ধকারে জ্বলে ওঠা প্রদীপ যেন ভবিষ্যতের আলোকবর্তিকা আগামী দিনের শান্তি ও সমৃদ্ধির এক নিঃশব্দ প্রার্থনা।

সময়ের প্রবাহে চৈত্র সংক্রান্তির রূপ বদলেছে, বিশেষত শহুরে জীবনে। তবুও গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ আজও ম্লান হয়নি। মেলা, পুতুলনাচ, বায়োস্কোপ, পটচিত্র, যাত্রাপালা, লোকসংগীত ও নৃত্যের আয়োজন যেন এই দিনটিকে জীবন্ত করে তোলে। সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজস্ব উদ্যোগে এই ঐতিহ্যকে ধারণ ও বিস্তারের প্রয়াস চালিয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে বাঙালির শেকড়ের গল্প।

এ বছরও চৈত্র সংক্রান্তিকে ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে দিনটি উদযাপিত হবে নানা আয়োজনের মধ্য দিয়ে। এরই অংশ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে লোকশিল্প প্রদর্শনী। প্রায় ৫০ জন যন্ত্রশিল্পীর সম্মিলিত অংশগ্রহণে পরিবেশিত হবে অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’, যা বয়ে আনবে উৎসবের সম্মিলিত স্পন্দন। উন্মুক্ত প্রাঙ্গণে ৩০ জন নৃত্যশিল্পীর পরিবেশনায় ধামাইল নৃত্য যেন ঐতিহ্যের ছন্দে দর্শকদের আবিষ্ট করবে।

অনুষ্ঠানের ধারাবাহিকতায় পরিবেশিত হবে লোকসংগীত জারিগান, পটগান ও পুঁথিপাঠ, যা বাংলার লোকজ সাহিত্য ও সুরের ঐশ্বর্যকে নতুনভাবে উন্মোচন করবে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য পরিবেশনা এই আয়োজনকে বহুসাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ করবে। লোকসাহিত্যের এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’, যা দর্শকদের মনে জাগাবে গ্রামীণ জীবনের চিরন্তন রূপকথার আবেশ।

The post আজ চৈত্র সংক্রান্তি appeared first on NE NEWS.

জামিনে মুক্ত হলেন বাউল আবুল সরকার
‘ধর্ম অবমাননা ও কটূক্তির’ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

পরে একটি মাইক্রোবাসে করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই শেষে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

গত ৬ এপ্রিল বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জামিনের আদেশ দেন। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

The post জামিনে মুক্ত হলেন বাউল আবুল সরকার appeared first on NE NEWS.

জামিন পেলেন বাউল আবুল সরকার
ধর্ম অবমাননার মামলায় জামিন পেয়েছেন বাউল আবুল সরকার। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেন।

একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন।

ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়াসহ ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন ডা. মো. মাহফুজুর রহমান। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক।

The post জামিন পেলেন বাউল আবুল সরকার appeared first on NE NEWS.

আনন্দ বা মঙ্গল নয়, পহেলা বৈশাখে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’
বাংলা নববর্ষের প্রথম দিনে অর্থাৎ পহেলা বৈশাখে যে শোভাযাত্রাটি হবে তা আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না। এবার সেটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপিত হবে। এ কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা বিভাজন বা সংঘাত চাই না। আমরা পহেলা বৈশাখের উদযাপন নাম নিয়ে সঙ্কট তৈরি করতে চাই না। আমাদের সিদ্ধান্ত হলো আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়। এটার নাম হবে বৈশাখী শোভাযাত্রা।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্য। নানা আয়োজনে অতীত থেকেই এটা দেশে পালন করা হচ্ছে। হাজার বছরের পুরনো পহেলা বৈশাখের শোভাযাত্রা নিয়ে নানা মত-দ্বিমত রয়েছে। এরশাদের সময়ে এটা আনন্দযাত্রা, আবার আওয়ামী লীগের সময়ে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।

গত বছরের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভযাত্রা করেছে। আনন্দ আর মঙ্গলের পার্থক্য নেই। আপাত দৃষ্টিতে এসব নিয়ে আলোচনা-সমালোচনার কিছু নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। আমরা এটার নাম দিয়েছি বৈশাখী শোভাযাত্রা।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, আমার ইউনেস্কো কে জানিয়ে দেব- এটার নাম হবে এখন বৈশাখী শোভাযাত্রা।

The post আনন্দ বা মঙ্গল নয়, পহেলা বৈশাখে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ appeared first on NE NEWS.

‘ধামাইল: উৎসের সন্ধানে’ প্রকাশ
বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ ধারাগুলোর একটি ধামাইলকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে নতুন গবেষণাধর্মী গ্রন্থ ‘ধামাইল: উৎসের সন্ধানে’। বইটি সম্পাদনা করেছেন গবেষক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক ড. অসীম চক্রবর্তী এবং প্রকাশ করেছে ঢাকার ভাষাচিত্র প্রকাশনী।

বাংলা ও ইংরেজি-দুই ভাষায় রচিত এই সংকলনে ধামাইলের উৎপত্তি, ঐতিহাসিক বিকাশ, সাহিত্যিক প্রভাব এবং সমকালীন চর্চা নিয়ে গবেষণামূলক প্রবন্ধ সংযোজিত হয়েছে। এতে লিখেছেন ড. সায়মন জাকারিয়া, ড. সাইদুর রহমান লিপন, সুমনকুমার দাশ এবং ড. মোস্তাক আহমদ দীন। বইটির প্রচ্ছদ নির্মাণ করেছেন মৌনি মুক্তা চক্রবর্তী।

গ্রন্থটিতে ধামাইলের সাংস্কৃতিক, সামাজিক ও নন্দনতাত্ত্বিক গুরুত্ব বিশ্লেষণের পাশাপাশি এর সঙ্গে যুক্ত লোকস্মৃতি, সংগীত এবং বিশেষ করে নারীদের সক্রিয় ভূমিকা তুলে ধরা হয়েছে। ধামাইল মূলত সিলেট অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্যধারা, যা দীর্ঘদিন ধরে গ্রামীণ সমাজে নারীদের অংশগ্রহণে প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত হয়ে আসছে। বিয়েসহ বিভিন্ন সামাজিক আয়োজনে নারীরা বৃত্তাকারে দাঁড়িয়ে তাল-লয়ের মাধ্যমে এই পরিবেশনা করেন, যা শুধু বিনোদন নয়, বরং সামাজিক বন্ধন ও সম্মিলিত স্মৃতির এক গুরুত্বপূর্ণ প্রকাশ।

গ্রন্থটি একটি বৃহত্তর সাংস্কৃতিক উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত আর্টস’ আয়োজিত একটি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এর প্রকাশনা সম্পন্ন হয়। এই উদ্যোগের লক্ষ্য ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য অনুসন্ধান, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া। এর আগে একই উদ্যোগে বাংলা কীর্তন ও ভাটিয়ালি সংগীত নিয়েও বিভিন্ন আয়োজন করা হয়েছে।

উদ্যোক্তারা মনে করেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা লোকঐতিহ্য তুলে ধরতে এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতোমধ্যে বইটি লন্ডনের একটি ঐতিহ্যবাহী লাইব্রেরিতে সংরক্ষিত হয়েছে এবং সেখানে পাঠকদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদক ড. অসীম চক্রবর্তী আশা প্রকাশ করে বলেন, এই গ্রন্থ ধামাইল নিয়ে নতুন গবেষণা, শিল্পচর্চা এবং আন্তর্জাতিক পরিসরে সাংস্কৃতিক সংলাপকে আরও সমৃদ্ধ করবে। তাঁর মতে, ধামাইল কেবল একটি লোকসংগীত বা নৃত্য নয়; এটি বাংলার সামাজিক স্মৃতি, আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

The post ‘ধামাইল: উৎসের সন্ধানে’ প্রকাশ appeared first on NE NEWS.

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখায় মঈদুল হাসান।

The post বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা appeared first on NE NEWS.