ব্রাজিল দলে বড় ধাক্কা

জুনে বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে ব্রাজিল। শনিবার অনুশীলনের সময়ে দলের সঙ্গে উপস্থিত ছিলেন না অন্যতম প্রধান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো বলছে, রিয়াল মাদ্রিদ তারকাকে অনুশীলনের বদলে ওরল্যান্ডোর জিমে দেখা গেছে এবং পরে তিনি চিকিৎসা নেন।

এ ঘটনায় ভিনির চোট শঙ্কায় সেলেসাও শিবিরে এখন উৎকণ্ঠা তুঙ্গে। গত সপ্তাহে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পেশিতে টান অনুভব করা এসবের নেপথ্যে।

ওরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে ভিনির ফিটনেস নিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড শনিবার মূল দলের সঙ্গে অনুশীলন না করে জিম সেশনে সময় কাটান।

ইএসপিএনের রিপোর্ট অনুযায়ী, ফ্রান্স ম্যাচের পর থেকেই তিনি পেশিতে অস্বস্তি অনুভব করছেন। তবে প্রাথমিক পরীক্ষায় বড় কোনো দুর্ঘটনার (যেমন ছিঁড়ে যাওয়া) প্রমাণ না মেলেনি। এর বর্তমান অবস্থাকে ‘মাসল ফ্যাটিগ’ বা পেশির ক্লান্তি হিসেবে মেডিকেল বিভাগ চিহ্নিত করে। ঝুঁকি এড়াতে ভিনিকে বিশ্রামে রাখা হয়েছে।

হঠাৎ ভিনির এমন সম্ভাব্য অনুপস্থিতি কার্লো আনচেলত্তির জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা, চোটের ছোবলে ইতোমধ্যেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন রাফিনহা এবং ওয়েসলি। আক্রমণভাগের সংকটের মাঝেই এবার ভিনিকেও না পাওয়া গেলে সেটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বিশাল ক্ষতি। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আশাবাদী যে, দ্রুতই তিনি স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারবেন।

সেলেসাওদের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা থাকলেও রক্ষণে স্বস্তি ফিরেছে। চোট কাটিতে পূর্ণ অনুশীলনে ফিরেছেন মার্কিনহোস। দানিলো, ব্রেমার ও লিও পেরেইরাদের রক্ষণে পর্যায়ক্রমে পরীক্ষা করছেন আনচেলোত্তি। মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গে আন্দ্রে সান্তোসকে রেখে রক্ষণাত্মক কৌশলে জোর দিচ্ছেন ইতালির এই অভিজ্ঞ কোচ।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025