অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম খেলা নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

নাজমুল ইসলাম পদত্যাগ না করায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। এতে করে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ায়নি।

এর আগে বিসিবি অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পরিচালক এম নাজমুল ইসলামকে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025