বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় শরদ পাওয়ারের ভাতিজা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারসহ আরও চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিমানে অজিত পাওয়ার, তার নিরাপত্তাকর্মী এবং পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন।

বারামতি বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে জানান, বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি এসএসকে। এটি মুম্বাই থেকে চার্টার করা লিয়ারজেট-৪৫ বিমান।

অবতরণের সময় বিমানটি রানওয়ের পাশে ছিটকে পড়ায় দুর্ঘটনার শিকার হয়। বারামতি বিমানবন্দর একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি তা মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানির হাতে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অজিত পাওয়ার জেলা পরিষদ ইলেকশনের আগে চারটি জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে দাবি করা হচ্ছে, বারামতিতে আজ সকালের দিকে কুয়াশার জন্য দৃশ্যমানতা কম ছিল। সেজন্য বিমানটির জরুরি অবতরণ করানোর চেষ্টা করেছিলেন পাইলট। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। তারপর তাতে আগুন ধরে যায়। বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই আওয়াজ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025