ভারতে খেলতে যেতে আপত্তি জানানোয় টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার জানা গেল, টি-২০ বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশের সাংবাদিকরা পাচ্ছেন না আইসিসির এক্রিডিটেশন।
নির্ধারিত সময়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য আইসিসির কাছে এক্রিডিটেশন চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরা। কিন্তু আইসিসি বাংলাদেশের কোনো সাংবাদিককে ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের স্বীকৃতিপত্র বা এক্রিডিটেশন দেয়নি।
সোমবার আইসিসি বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন না দেওয়ার বিষয়টি জানিয়ে সাংবাদিকদের মেইলে বার্তা পাঠিয়েছে।
এক্রিডিটেশন না দেওয়ার কারণ হিসেবে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না।
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারত শুধু খেলোয়াড় নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।




