জামালপুরের ইসলামপুরে ভুট্টাক্ষেত থেকে জুয়েল রানা নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামে স্থানীয়রা ভুট্টাক্ষেতের মধ্যে বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত জুয়েল পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে।
ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে। বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।




