Staff Reporter, Author at NE NEWS

আজ ঐতিহাসিক ৭ মার্চ
আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ভাষণকে বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা হিসেবে বিবেচনা করা হয়।

রেসকোর্স ময়দানে সমবেত লাখো মানুষকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো।

ওই ভাষণে বঙ্গবন্ধু যেমন বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। এরপর ২৬ মার্চ আসে স্বাধীনতার ঘোষণা, ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

আওয়ামী লীগ প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে ৭ মার্চ পালন করে। দলটি ক্ষমতায় থাকতে দিবসটি পালনে রাষ্ট্রীয়ভাবেও নানা আয়োজন করা হতো। এবার ভিন্ন প্রেক্ষাপটে দিবসটি সামনে এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর সংসদ নির্বাচনে জয়লাভ করে বর্তমানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে।

The post আজ ঐতিহাসিক ৭ মার্চ appeared first on NE NEWS.

শেখ হাসিনার রায় আর ‘শাটডাউনে’ উত্তপ্ত দেশ
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস জানিয়েছে, সোমবার সকাল ১১টায় এ রায় উপলক্ষে আদালত বসবে।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। অন্য দুই আসামি হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলগত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন। চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ-সহ অন্যরা আছেন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে। বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী রয়েছেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হিসেবে। এই মামলার পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পরেই রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

তিন অভিযুক্তের মধ্যে পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হাসিনার বিরুদ্ধে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী।

২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। মৃত্যু হয় বহু মানুষের। ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য মামলা দায়ের করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন অভিযুক্তের বিরুদ্ধে।
মামলার পর ২০২৪ সালের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনাল সেই দিনেই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। প্রথমে এই মামলায় শেখ হাসিনাই ছিলেন একমাত্র আসামি, পরে বাকিদের নাম জড়ায়।

শেখ হাসিনার এই মামলায় ৮৪ জনকে সাক্ষী করা হলেও ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন ৫৪ জন। আমির হোসেন তাঁদের সবাইকেই জেরা করেছেন। মামলায় তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১২ মে রিপোর্ট জমা দেয়। মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগ রয়েছে। যার মধ্যে তথ্যসূত্র রয়েছে ২ হাজার ১৮ পৃষ্ঠার, বাজেয়াপ্ত তালিকা ও দালিলিক প্রমাণা ৪ হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ রয়েছে ২ হাজার ৭২৪ পৃষ্ঠার।

আওয়ামী লীগের শাটডাউন

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং এই আদালতের কার্যক্রম বাতিলসহ বিভিন্ন দাবিতে রবিবার থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, যা চলবে সোমবার পর্যন্ত।

আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমর্থকরা এর সপক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন। তারা মানুষকে অবৈধ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সেনা মোতায়েন চেয়ে চিঠি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট।

রবিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে এই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সে অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।

বিজিবি মোতায়েন

ঢাকাসহ চার জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে অতিরিক্ত সতর্কতামূলক দায়িত্ব পালন করছে বাহিনীটি।

রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। শরীফুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে বিজিবির টহল দল। প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছে।’

The post শেখ হাসিনার রায় আর ‘শাটডাউনে’ উত্তপ্ত দেশ appeared first on NE NEWS.

মবের ভয়ে শিরনী ছাড়াই শেষ হলো মাজারের ওরস
শুক্রবার (২৯ আগস্ট) বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহপরাণ (রহ.) এর বার্ষিক ওরস।

প্রতিবছর আখেরি মোনাজাতের পর শিরণী বিতরণের মধ্য দিয়ে হযরত শাহপরাণ (রহ.) এর বার্ষিক ওরস সম্পন্ন হলেও এবার ঘটেছে ব্যতিক্রম। এবার শিরনী ছাড়াই খালি হাতে ফিরেছেন ভক্ত-আশেকানরা। মবের শিকার হওয়ার আশঙ্কায় এ বছর শিরনীর ব্যবস্থা রাখেনি মাজার কর্তৃপক্ষ।

জানা যায়, গত বছর এই মাজারে ওরসের সময় ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে মব সৃষ্টি করে হামলার ঘটনা ঘটেছিল। তাই এবার যাতে এরকম পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ওরস পালনে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এর মধ্যে ছিল গান-বাজনা বন্ধ রাখা এবং মাজারের মোতাওয়াল্লীদের পক্ষ থেকে শিরনী বিতরণ না করা।

এদিকে, শিরনী বিতরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেক ভক্ত-আশেকান। অনেকে আখেরি মোনাজাত শেষে শিরনী না পেয়ে মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরেছেন।

ওরসে আসা কয়েকজন আশেকান জানান, গত বছর মব সন্ত্রাসের কারণে এবার মাজারে অনেক কম লোক এসেছেন। এটা সুফিবাদি রেওয়াজের জন্য মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে ইসলাম ও সুফিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাগরিক সমাজ ও ঐতিহ্য রক্ষাকারী সংগঠনগুলো প্রশাসনের নিরাপত্তা নিশ্চয়তা থাকা সত্ত্বেও শিরনী বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছে।

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি রেজাউল কিবরিয়া বলেন, শিরনী বিতরণ আমাদের সংস্কৃতির অংশ। প্রশাসন যদি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে ঐতিহ্য অনুযায়ী কার্যক্রম চালানো সম্ভব।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, কেউ আমাকে বিষয়টি জানায়নি। আইনশৃঙ্খলা রক্ষার্থে হয়তো এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যেটা করলে সমস্যা হতে পারে, সেটা না করাই ভালো।

The post মবের ভয়ে শিরনী ছাড়াই শেষ হলো মাজারের ওরস appeared first on NE NEWS.

সমালোচনার তীরে বিদ্ধ জুলাই স্মৃতিফলক
সিলেটে ক্বিন ব্রিজ সংলগ্ন ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ির ঠিক পাশেই জুলাইয়ের শহীদদের স্মরণে স্মৃতিফলক ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ করা হচ্ছে। ঐতিহ্যবাহী স্থাপনার অংশবিশেষ আড়াল করে স্মৃতিফলক নির্মাণ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট দিয়ে এই স্মৃতিফলক নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন।

১৮৭৪ সালে স্থাপিত আলী আমজদের ঘড়ি সিলেটের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা। এই ঘড়িঘরের বেষ্টনীর মধ্যেই নির্মাণ করা হচ্ছে জুলাই স্মৃতিফলক। এতে ঘড়িঘরের প্রকৃত স্থাপত্যশৈলী আড়ালে পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন সমালোচনাকারীরা।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি আবদুল করিম চৌধুরী (কিম)। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আলী আমজাদের ঘড়ি একটি পরিবারের দান। এই ঘড়ি সিলেটের ঐতিহ্যের স্মারক। সেই ঘড়িঘরের সীমানার মধ্যে কীসের স্থাপনা তৈরি হচ্ছে? এই স্থাপনা নির্মাণের ফলে এই ঐতিহ্যের সৌন্দর্য্য শুধু বিনষ্ট হবে না, সিলেটের এই ‘সিটি আইকন’-এর স্থাপত্য শৈলী গুরুত্ব হারাবে। আমার ধারণা সদ্য সাবেক জেলা প্রশাসক এই ঐতিহ্য বিনষ্টের অন্যতম পরিকল্পনাকারী। উনার পরিকল্পনায় এখানে ‘জুলাই শহীদ স্মরণে’ নির্মিত হচ্ছে শহীদ স্মৃতি স্তম্ভ। যদি তাই হয়, তাহলে রিকাবীবাজারে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের দক্ষিণ-পশ্চিম প্রান্তে নির্মাণ করা স্থাপনাটি কেন নির্মাণ করা হয়েছে?’

সিলেট শহরের ঐতিহ্যবাহী আলি আমজদের ঘড়ি – ছবি: হিমেল ফকির

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক কবির য়াহমদ ফেসবুকে লিখেছেন, ‘সিলেটে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ হচ্ছে আলী আমজদের ঘড়ি সংলগ্ন এলাকায়। সিলেটের সুধীজনের একটি অংশ আলী আমজদের ঘড়ি সংলগ্ন এলাকা থেকে এই ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ সরিয়ে দিতে উদ্যোগী হয়েছেন। সিলেটের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে মানাইসই নয় এ স্মৃতিস্তম্ভ, মূল বার্তা এটাই। আলী আমজদের ঘড়ি সংলগ্ন এলাকা থেকে জুলাই স্মৃতিস্তম্ভকে শেষ পর্যন্ত সরিয়ে নিতে হবে বলে ধারণা করছি। সিলেটবাসী তাদের ঐতিহ্যের সঙ্গে আসলে আপস করে না। এখন সিলেটবাসীর সামনে বড় হয়ে দেখা দিয়েছে যে প্রশ্ন, সেটা হলো–আলী আমজদের ঘড়ি, নাকি জুলাই স্মৃতিস্তম্ভ কোনটা বড়?’

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো ফেসবুকে লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ নিঃসন্দেহে মহতী উদ্যোগ, এতে আরেকটু সচেতন হওয়া যায় না? এটা দেখভালের দায়িত্ব সিলেট সিটি করপোরেশনের। সিলেট সিটি করপোরেশন এলাকায় জায়গার এত অভাব পড়ল যে শতবছরের ঐতিহ্যবাহী ঘড়িঘরের বাউন্ডারির ভেতরেই স্মৃতিসৌধ করতে হবে? রুচির দুর্ভিক্ষ আর কারে বলে!’

সংস্কৃতিকর্মী নাজিকুল ইসলাম ভূঁঞা ফেসবুকে লিখেছেন, ‘সিলেটকে দেশ-বিদেশে খুব সহজে পরিচয় করিয়ে দেয়ার জন্যে সুরমা নদীর পাড়ে আলী আমজাদের ঘড়িঘরটি আইকনিক নিদর্শন হিসেবে অত্যন্ত সুপরিচিত। দেশ-বিদেশের নানা পর্যটক এখানে আসেন নিয়মিত এটি দেখতে। কিন্তু গতকাল গিয়ে দেখি অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। এই ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনার সীমানা প্রাচীরের ভেতরেই কি একটা অদ্ভুত কিসিমের স্থাপনা গড়ে উঠছে। খবর নিয়ে জানতে পারলাম এটি নাকি জুলাই স্মৃতিস্তম্ভ। শুনে খুব আশ্চর্য হলাম এই ভেবে- গোটা শহরে জুলাই স্মৃতিস্তম্ভ করার কি আর কোনো জায়গা কর্তৃপক্ষ খুঁজে পায়নি? … অবিলম্বে আলী আমজাদের ঘড়িঘরের সীমানা থেকে এই স্থাপনা সরিয়ে নিয়ে দায়িত্বশীলরা শুভবুদ্ধির পরিচয় দেবেন বলে প্রত্যাশা করছি।’

সংস্কৃতিকর্মী মাসুম খান ফেসবুকে দেয়া পোস্টে লিখেছেন, ‘সিলেট বিভাগ বা জেলাকে বাংলাদেশসহ সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয় যে কয়েকটি স্থান, চিহ্ন বা ছবি, তার মধ্যে অন্যতম ঐতিহ্য ও ইতিহাস বহনকারী পর্যটননগরী সিলেটের আলী আমজদের ঘড়িঘর। দীর্ঘদিন থেকে এর আশপাশে নানাভাবে সিলেট সিটি করপোরেশন উদাসীনতা দেখিয়ে ময়লা বহনকারী ট্রাক স্ট্যান্ড বানিয়ে রেখেছে। সার্কিট হাউসের কাছাকাছি এবং সুরমা নদীর তীরে এই ঘড়িঘর একবার দেখার জন্য বিভিন্ন বিভাগের পর্যটক আসেন। তারা দেখে যান এই ঐতিহ্যবাহী জায়গা গাঁজা সেবনকারী এবং পথমানুষ যারা নানা ক্রাইমে জড়িত, তাদের নিরাপদ আশ্রয়স্থল! এখন সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঘড়িঘড়ের সীমানা প্রাচীরের ভেতরেই নির্মিত হচ্ছে জুলাই স্মৃতি স্তম্ভ। এতে করে ঘড়িঘরের একপাশ পুরোটা ঢেকে যাবে। পুরো জায়গার সৌন্দর্য্য নষ্ট হবে। আর জুলাই স্মৃতি স্তম্ভ এর মানও থাকবে না। আমি জুলাই স্তম্ভ এর বিরুদ্ধে নই। কিন্তু আরও অনেক জায়গা থাকতে কেন এই ঘড়িঘরের সীমানা প্রাচীরের ভেতরেই স্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিলো সিটি কর্তৃপক্ষ?’

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে প্রত্যেকের জন্য আলাদাভাবে ঘটনাস্থলে কিংবা ঘটনাস্থলের পাশে একই নকশায় ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নামে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সিলেট নগরে চারজন শহীদের স্মরণে এমন স্মৃতিফলক নির্মাণের কাজ গত জুলাই মাসে শুরু হয় এবং আগস্ট মাসে শেষ হওয়ার কথা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে সিলেট সিটি করপোরেশন।

সিলেট নগরের সুরমা নদীর পাড় আর সারদা হলের মাঝখানে শহরের জিরোপয়েন্ট। তার ঠিক ১০০ মিটারের মধ্যেই আলী আমজদের ঘড়ির অবস্থান। কিনব্রিজ পার হয়ে শহরের উত্তর অংশের ঠিক প্রবেশমুখে ঠায় দাঁড়িয়ে আছে এটি ১৮৭৪ সাল থেকে। ওই বছর তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেটে সফরে এসেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে মৌলভীবাজারের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন। নামকরণ করেন নিজের ছেলে আলী আমজদ খানের নামে।

ঘড়িটি দেখভাল করার দায়িত্বে আছে সিলেট সিটি করপোরেশন। ঘড়িঘরের বেষ্টনীর মধ্যে দুজন শহীদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা প্রশাসকের সভাপতিত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা, মহানগর পুলিশ, গণপূর্তের কর্মকর্তাসহ কয়েকজনের সমন্বয়ে গঠিত একটি কমিটি স্থানটি চূড়ান্ত করেছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলের ঠিক পাশেই স্মৃতিফলক নির্মাণে উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া স্মৃতিফলকের নিরাপত্তার বিষয়টিও এখানে বিবেচনায় রাখা হয়েছে। ফুটপাত কিংবা উন্মুক্ত জায়গায় স্মৃতিফলক নির্মাণ করে পথচারীদের চলাচলের প্রতিবন্ধকতা যেন তৈরি না হয়, সেটাও ভাবনায় ছিল।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার গণমাধ্যমকে বলেন, স্মৃতিফলক নির্মাণে গঠিত কমিটি কর্তৃক নির্ধারিত স্থানে সিটি করপোরেশন স্মৃতিফলক নির্মাণ করছে। ঘটনাস্থল, স্মৃতিফলক নির্মাণ-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি বিবেচনায় রেখে স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এ স্মৃতিফলক নির্মাণের পাশাপাশি ঘড়িঘরের সৌন্দর্যবর্ধন করতে রং করা হবে।

The post সমালোচনার তীরে বিদ্ধ জুলাই স্মৃতিফলক appeared first on NE NEWS.

‘লাশ দাফনের’ ১৭ দিন পর কিশোরকে জীবিত উদ্ধার
সিলেটের ওসমানীনগরের ‘দাফনের’ ১৭ দিন পর এক কিশোরকে জীবিত অবস্থায় তার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করেছে কুলাউড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া কিশোরের নাম রবিউল ইসলাম নাঈম (১৪)। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের কনাই মিয়ার ছেলে।

শনিবার (২৩ আগস্ট) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সে জীবিত থাকলেও বিনা অপরাধে হত্যা মামলার প্রধান আসামি হয়ে কারাগারে রয়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ী বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা বুলবুল ফকির।

জানা যায়, ওসমানীনগরের গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রাম এলাকায় বুলবুল ফকিরের রেস্টুরেন্টে কাজ করত নাঈম। গত ২৪ জুলাই সে হঠাৎ উধাও হয়ে যায়। নাঈমের মা ছেলেকে নিখোঁজ উল্লেখ করে ওসমনীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার হয়। সেই লাশটি নাঈমের বলে চিহ্নিত করে পুলিশের কাছ থেকে গ্রহণ করে তার পরিবার। পরে ৫ আগস্ট তার দাফন সম্পন্ন হয়।

এদিকে প্রথমে কুলাউড়া ও পরে ওসমানীনগর থানায় মামলা করতে চাইলে দুই থানার পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এতে ক্ষুব্ধ হয়ে ৬ আগস্ট লাশ নিয়ে রবিউলের মা ও স্বজনরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

এ ঘটনায় রবিউলের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামি দোকান মালিক বুলবুল ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত তিনি এ মামলায় কারাভোগ করছেন।

অবশেষে শুক্রবার (২২ আগস্ট) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকায় রবিউলকে জীবিত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় তার নানার বাড়ি। পরিবারের লোকজনই তাকে খুঁজে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান রবিউলকে থানায় নিয়ে আসেন শনিবার। এদিনই মৌলভীবাজার আদালতে তার জবানবন্দি রেকর্ডের জন্য পাঠায়।

কিশোরকে জীবিত অবস্থায় আত্মীয় বাড়ি থেকে উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, মিথ্যা অপবাদে একজন নিরপরাধ মানুষ হাজতবাস করছে, যা অন্যায়।

কুলাউড়া থানার এসআই মুস্তাফিজ বলেন, তদন্ত করতে গিয়ে কিশোর নাঈমকে তার আত্মীয় জুবেলের বাড়ি থেকে উদ্ধার করার পর জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। কিশোরের মা এবং মামা আদালতে রয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রবিউল আত্মগোপনে ছিল। পরিবারের সদস্যরা তাকে পেয়ে খবর দেওয়ার পর পুলিশ হেফাজতে নেয়।

তিনি বলেন, আগের লাশ উদ্ধার ও দায়েরকৃত মামলার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে নাঈমের পরিবারের একাধিক সদস্যের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

The post ‘লাশ দাফনের’ ১৭ দিন পর কিশোরকে জীবিত উদ্ধার appeared first on NE NEWS.

লুট হওয়া পাথর ফেরাতে প্রশাসনের আল্টিমেটাম
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া সকল পাথর তিনদিনের মধ্যে ফেরত দিতে আল্টিমেটাম দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।

শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা যে তিনদিনের সময়সীমা দিয়েছি, এর মধ্যে যদি লুট হওয়া সকল সাদাপাথর ভোলাগঞ্জ ডাম্পিং সাইটে ফিরিয়ে দেন, তাহলে মামলা হবে না। তিনদিন পর যদি আমরা কারো ক্রাশার মিলে কিংবা বাসার সামনে সাদাপাথর পাই, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে প্রয়োজনে মামলা দেবো। আপনারা জানেন, ভিন্নভাবে আমাদের গোয়েন্দারা কাজ করছে। ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বারদের সাথে আলোচনা হবে কিভাবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধার করা যায়। এমনকি কোম্পানীগঞ্জের ইউএনও এর পক্ষ থেকে আজ বিকেল থেকে মাইকিং করানো হবে।

তিনি আরও বলেন, আমরা যেকোনোভাবে লুট হওয়া পাথর উদ্ধার করে পূর্বের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে সবার সহযোগিতা কামনা করি।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল নোমান, বিজিবির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন, উপজেলার জনপ্রতিনিধি, মিল মালিক সমিতির সদস্যবৃন্দ, পাথর ব্যবসায়ী, এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

১৪ হাজার ঘনফুট পাথর জব্দ

জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার ৪নং বাংলাবাজার ও শ্রীপুর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।

অভিযান চলাকালে ৪নং বাংলা বাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর পাথর মজুদকৃত অবস্থায় জব্দ করে টাস্কফোর্স। পরে উক্ত স্থান থেকে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এরপর শ্রীপুর চা-বাগানের পাশে মজুদ করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪নং বাংলা বাজার এলাকায় গত সপ্তাহে জব্দকৃত সাড়ে ৯ হাজার ঘনফুট ও আজ জব্দকৃত ২ হাজার ঘনফুটসহ মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শ্রীপুর চা-বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে।

জাফলংয়ে দুইজন গ্রেপ্তার

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে পাথর লুটের ঘটনায় করা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, কিছু দুষ্কৃতকারী গত ৭, ৮ ও ৯ আগস্ট জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিনদিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় গত সোমবার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ২৯)।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাথর জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।

পাথর লুট তদন্তে বিজিবির কমিটি

পাথর লুট প্রতিরোধে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সাদাপাথর লুটপাটে বিজিবি সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগও আছে। এসব অভিযোগ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করেছে বিজিবি সদরদপ্তর।

শনিবার দুপুরে জৈন্তাপুরের লালাখাল এলাকায় টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব একথা জানান ১৯ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

১৯ বিজিবির সিও দাবি করেন, সাদাপাথর লুটপাটে জড়িয়ে বিজিবি সম্পর্কে অপতথ্য প্রচার হচ্ছে। সাম্প্রতিক লুটপাটের পর বিজিবি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

গত দুই মাসে বিজিবি পাথর চুরিতে ব্যবহৃত ৬ শতাধিক বারকি নৌকা জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে তিনি দাবি করেন, বিজিবি সার্বক্ষণিক তাদের আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে। এ কারণেই বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকায় পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা।

অধিক পরিমাণে প্রশাসনের সাথে সমন্বিত টাস্কফোর্সের অভিযান চালানো হলে সম্প্রতি এত ব্যাপকভাবে লুটপাট সম্ভব হতো না বলেও মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শনকালে জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান জানিয়েছিলেন, সাদাপাথর লুটে বিজিবি কোনো অবস্থাতেই তাদের দায় এড়াতে পারে না। তিনি পাথর লুটপাটে প্রভাবশালী রাজনীতিক বা প্রশাসনের বড়কর্তাদের যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান।

এর আগে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদনেও বিজিবি সদস্যদের লুটপাটে জড়ানোর তথ্য আসে।

The post লুট হওয়া পাথর ফেরাতে প্রশাসনের আল্টিমেটাম appeared first on NE NEWS.

২১ আগস্ট : ভয়াবহ গ্রেনেড হামলার ২১ বছর
আজ ২১ আগস্ট। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২১তম বার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে এই গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী।

ওই ঘটনার ১৪ বছর পর বিচারিক আদালত এ–সংক্রান্ত মামলার (হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইন) মামলার রায় দেন। গত বছর হাইকোর্ট ওই রায় বাতিল করে দেন। আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর এখন শুনানি চলছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ গতকাল বুধবার চতুর্থ দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ বৃহস্পতিবারও শুনানির দিন ধার্য রয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলার এ ঘটনায় তখন মামলা হয়েছিল মতিঝিল থানায়। মামলার তদন্ত নিয়ে তখন নানা বিতর্ক উঠেছিল। ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলার তদন্ত নতুনভাবে শুরু করে সিআইডি। সংস্থাটি ২২ জনকে আসামি করে পরের বছর আদালতে অভিযোগপত্র দেয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ–সংক্রান্ত মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক) অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনকে আসামি করা হয়।

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায় দেন। তাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এরপর হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের ওপর শুনানি হয়। পরে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তাতে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করা হয়। ফলে মামলা থেকে সবাই খালাস পান।

গত বছরের ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, দেশের ইতিহাসে এটা এক জঘন্য মর্মান্তিক ঘটনা, যেখানে আওয়ামী লীগের নেতা আইভি রহমানসহ বহু মানুষ প্রাণ হারান। যাঁরা মারা গেছেন, তাঁদের প্রতি ন্যায়বিচারের জন্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও স্বাধীনভাবে তদন্ত হওয়া দরকার, যা এ মামলার ক্ষেত্রে এখনো সম্পূর্ণ অনুপস্থিত। যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে রায়ে এসেছে। হাইকোর্টের এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। চলতি বছরের ১ জুন লিভ টু আপিল (বিস্ফোরক মামলায়) মঞ্জুর করেন আপিল বিভাগ। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে রাষ্ট্রপক্ষের উপস্থাপনের মধ্য দিয়ে চলতি বছরের ১৭ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় ৩১ জুলাই, ১৯ আগস্ট ও গতকাল শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ। আসামিপক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মোহাম্মদ শিশির মনির, মোহিনুর রহমান প্রমুখ।

The post ২১ আগস্ট : ভয়াবহ গ্রেনেড হামলার ২১ বছর appeared first on NE NEWS.

সাদাপাথর লুটে জড়িত বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদাপাথর চুরির সঙ্গে জড়িত স্থানীয় ৪২ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। এ ছাড়া তালিকায় রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের নাম।

কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে তাদের সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানিয়েছে দুদক। দুদক সূত্রে জানা গেছে, সাদাপাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কর্তব্যে অবহেলার তথ্যও পাওয়া গেছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী পাথর লুটে জড়িত রয়েছেন বিএনপির ২০ নেতাকর্মী। তারা হলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সদস্য হাজি কামাল (পাথর ব্যবসায়ী), কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া (পাথর ব্যবসায়ী), কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে দুদু (পাথর ব্যবসায়ী), সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ বাহার (পাথর ব্যবসায়ী), সহসাংগঠনিক সম্পাদক মুসতাকিন আহমদ ফরহাদ (পাথর ব্যবসায়ী), কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. দুলাল মিয়া ওরফে দুলা, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, সাজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী জাকির হোসেন, সদস্য মোজাফর আলী, মানিক মিয়া, সিলেটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শাহপরান, কোষাধ্যক্ষ (বহিষ্কৃত) শাহ আলম ওরফে স্বপন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স।

আরও জড়িত আছেন জামায়াতের দুই নেতা। তারা হলেন- সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. ফকরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদীন।

এনসিপির দুই নেতার নামও উঠে এসেছে তালিকায়। তারা হলেন- সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।

পাথরকাণ্ডে জড়িত আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের কর্মী বিলাল মিয়া (পাথর ব্যবসায়ী), শাহাবুদ্দিন (পাথর ব্যবসায়ী), গিয়াস উদ্দিন (পাথর ব্যবসায়ী), কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল ওদুদ আলফু, কর্মী মনির মিয়া, হাবিল মিয়া ও সাইদুর রহমান।

অনুসন্ধানে সাদাপাথর চুরির সঙ্গে আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারা হলেন– কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের আনর আলী, উসমান খাঁ, ইকবাল হোসেন আরিফ, দেলোয়ার হোসেন জীবন, আরজান মিয়া, মো. জাকির, আলী আকবর, আলী আব্বাস, মো. জুয়েল, আলমগীর আলম ও মুকাররিম আহমেদ।

দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন বলেন, প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগে দ্রুত কমিশনে প্রতিবেদন দাখিল করবে দুদক। এর ভিত্তিতে কমিশন পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে ১০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে। এর মধ্যে অতিমূল্যবান সাদাপাথর উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই লাখ ঘনফুট। গত এক বছরে সাদাসহ অন্যান্য পাথর চুরি হয়েছে প্রায় ৪০ লাখ ঘনফুট। সাদাপাথর চুরির ঘটনা ধরা পড়ে গত ১০ আগস্ট। এরপর দুদক ভোলাগঞ্জে অভিযান চালায় গত ১৩ আগস্ট।

The post সাদাপাথর লুটে জড়িত বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা appeared first on NE NEWS.

জাফলংয়ে তিনদিনে লুট অর্ধকোটি টাকার পাথর
সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং জিরো পয়েন্ট থেকে ৩ দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। এ ঘটনায় সোমবার রাতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৭, ৮ ও ৯ আগস্ট রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে স্থানীয় চোরাকারবারিরা প্রায় ৫০ থেকে ৬০টি বারকি নৌকা ব্যবহার করে বিপুল সংখ্যক শ্রমিকের মাধ্যমে এসব পাথর লুট করে নিয়ে যায়। এতে ১০০ থেকে ১৫০ জন জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

এজাহারে বলা হয়, ২০১৫ সালে পরিবেশ অধিদপ্তর জাফলং-ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী প্রায় ১৪.৯৩ বর্গকিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। এরপরও সরকারি আইন অমান্য করে নিয়মিতভাবে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন চলছে। সরকার পতনের সুযোগে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাতের অন্ধকারে চোরাকারবারিরা নৌকা ও স্থলযান ব্যবহার করে বিপুল পরিমাণ পাথর সরিয়ে নেয়।

গোয়াইনঘাট থানার ওসি জানান, মামলার তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা পাথর লুটের সঙ্গে জড়িত ছিল তা তদন্তে বের করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর পুরো জাফলং এলাকা থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুট হয়েছে। যন্ত্র ব্যবহার করেও পাথর উত্তোলন করা হয়েছে। গত বছরের অক্টোবরে উপজেলা প্রশাসন ১২০ কোটি টাকার পাথর লুটের তথ্য প্রকাশ করে, যার ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করে। তবে সোমবার দায়ের করা মামলাটি শুধু জিরো পয়েন্টের পাথর লুটকে কেন্দ্র করে হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জিরো পয়েন্ট ছাড়া অন্যান্য এলাকা থেকেও পাথর উত্তোলনের ঘটনায় থানায় জিডি ও মামলা রয়েছে। পরিবেশ অধিদপ্তরও আলাদা মামলা করেছে। জিরো পয়েন্টে পাথর লুটের ঘটনায় আগে মামলা না হওয়ায় এবার সেটি করা হয়েছে।

The post জাফলংয়ে তিনদিনে লুট অর্ধকোটি টাকার পাথর appeared first on NE NEWS.

পাথরকাণ্ডে ডিসিকে ওএসডি, ইউএনওকে বদলি
পাথর লুট নিয়ে দেশজুড়ে চলা সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। তার স্থলে পদায়ন করা হয়েছে আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে। এ ছাড়া বদলি করা হয়েছে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

শের মাহবুব মুরাদ গত বছরের ২৪ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তার সময়েই সিলেটের জাফলং, ভোলাগঞ্জ ও সাদাপাথরসহ বিভিন্ন কোয়ারি থেকে ব্যাপক পাথর ও বালু লুটের ঘটনা ঘটে।

এর মধ্যে সম্প্রতি সাদাপাথরে নজিরবিহীন লুটপাট নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর থেকেই প্রশাসনের উদাসীনতা ও ব্যর্থতার বিষয়টি আলোচনায় আসে।

গতকাল রবিবার সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পাথর লুটে স্থানীয় প্রশাসনের দায় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্যের পরদিনই সিলেটের জেলা প্রশাসককে বদলি করা হলো।

এদিকে, কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। পাথর লুটপাটের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই ইউএনও। লুট ঠেকাতে ব্যর্থতা ও উদাসীনতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবীর সই করা এক প্রজ্ঞাপনে আজিজুন্নাহারকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। অপরদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও মো. শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

আজিজুন্নাহার চলতি বছরের ১৪ জানুয়ারি কোম্পানীগঞ্জের ইউএনও হিসাবে যোগদান করেন। এরপর সাদাপাথর ও ভোলাগঞ্জে ব্যাপক লুটপাট হয়। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সমালোচনার মুখে গত মঙ্গলবার জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে ইউএনও আজিজুন্নাহারকে সদস্য রাখা হয়। যার বিরুদ্ধে লুটপাট ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে, তাকে কমিটিতে রাখায় এই কমিটি নিয়েই প্রশ্ন ওঠে।

এদিকে, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায়, আনসার সদস্যদের নিয়ে সাদা পাথরে অবস্থান করছেন ইউএনও আজিজুন্নাহার। আর তার সামনেই নৌকায় করে পাথর লুট করে যাওয়া হচ্ছে। এই লুটপাটে আজিজুন্নাহারকে কোনো বাধা দিতে দেখা যায়নি।

গত বছরের ৫ আগস্টের পর থেকেই ভয়াবহ লুটপাটের শিকার হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এবং এর পাশের ১০ একরের রেলওয়ে বাঙ্কার। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় শুরুর দিকে রাতে লুট হলেও সম্প্রতি দিনে-রাতে সব সময়ই হয়েছে পাথর লুট। ফলে একেবারে পাথরশূন্য হয়ে পড়েছে সাদাপাথর পর্যটন এলাকা। আর খানাখন্দে পরিণত হয় রেলওয়ে বাঙ্কার।

স্থানীয়দের মতে, এই দুই স্থান থেকে কমপক্ষে দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকার বেশি। দেশজুড়ে আলোচনার মধ্যেই র‌্যাব, পুলিশ ও যৌথ বাহিনী সাঁড়াশি অভিযানে নামে। গত পাঁচ দিনে জাফলং ও সাদা পাথর থেকে লুট হওয়া প্রায় সাড়ে চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

The post পাথরকাণ্ডে ডিসিকে ওএসডি, ইউএনওকে বদলি appeared first on NE NEWS.