Rajib Ahmed, Author at NE NEWS
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হলে কয়েকজন যুবকের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। সেই সঙ্গে পাটওয়ারীর উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায়।
এ ঘটনায় আজ বেলা দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছিল।
The post নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ appeared first on NE NEWS.
জামায়াত ও এনসিপিকে সতর্ক করলো ইসি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ৪টি দলকে আচরণ বিধিমালা ভঙ্গের বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দলগুলোর প্রধানের কাছে পাঠানো নির্বাচন কমিশনের চিঠি থেকে বিষয়টি জানা যায়।
বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে সতর্ক করে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এরূপ অভিযোগ দায়ের করা হয় যে, ২১ জানুয়ারির পূর্বে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনি প্রচারণা অব্যাহত রেখেছে— যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮-এর পরিপন্থি।
নির্বাচন কমিশন উল্লিখিত অভিযোগ পর্যালোচনা অন্তে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনি প্রচারণা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দলীয় প্রধান ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।
উল্লেখ্য, রবিবার (১৮ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি বলেন, জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে— যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতোপূর্বে জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা আমরা প্রয়োজন বলে মনে করেছি।
তিনি বলেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী। এ জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।
সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ হয়েছে আজ মঙ্গলবার। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
The post জামায়াত ও এনসিপিকে সতর্ক করলো ইসি appeared first on NE NEWS.
ভোটের সময় বাড়ল এক ঘণ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
রবিবার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
পূর্ববর্তী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতো সকাল ৮টায় এবং শেষ হতো বিকেল ৪টায়। নতুন সিদ্ধান্তে এবার ভোটারদের জন্য সময় বাড়ল এক ঘণ্টা।
সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ জন্য সোমবার বিটিভিকে তফসিল রেকর্ডিংয়ের বিষয়ে চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া ভোটের আগের রাতেই ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
নির্বাচনী দায়িত্বে সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না, এবং পরিষদের কোনো সদস্য নিজ পদে বহাল থেকে ভোট করতে পারবেন না।
নির্বাচনী পোস্টার বিষয়ে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার সরাতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো সোমবার থেকে শুরু হয়েছে বলেও জানান তিনি।
The post ভোটের সময় বাড়ল এক ঘণ্টা appeared first on NE NEWS.
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’
বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ নির্বাচিত হয়েছে বেলারুশের ৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (লিস্টাপ্যাড) স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে। উৎসবটি শুরু হবে ৩১ অক্টোবর এবং চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরের স্লোগান—‘ভাবনা বদলে দেওয়ার গল্প’।
‘দাঁড়কাক’ চলচ্চিত্রটির প্রদর্শনী হবে ২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায়, মিনস্কের মস্কো সিনেমা হলে। এ বছর উৎসবে ৪১টি দেশের ১৫৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
পরিচালক জায়েদ সিদ্দিকী নির্মিত ‘দাঁড়কাক’ অনুপ্রাণিত কথাসাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে। বয়স্ক তোরাব শেখ নামের এক মানুষকে ঘিরে আবর্তিত হয় গল্পটি—যাকে সংসারে অপ্রয়োজনীয় মনে করা হয়। অপমানিত হয়ে তিনি বাড়ি ছাড়েন, আর তাতেই পরিবারের সদস্যরা তার গুরুত্ব বুঝতে শেখে।
এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্ট্যোপাধ্যায়। আরও আছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা ও এবিএম সাইদুল হক। নতুন মুখ হিসেবে দেখা যাবে জেরিন আক্তার শিমুল ও আখলাকুজ্জামান খানকে।
এখন পর্যন্ত চলচ্চিত্রটি ১১টি দেশের ১৮টি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে এবং অর্জন করেছে বাংলাদেশের হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও ভারতের শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি।
The post আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’ appeared first on NE NEWS.
পাকিস্তানের হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার
পাকিস্তানের হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিহতদের নাম প্রকাশ করেছে বোর্ড। তারা হলেন- কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। এ ঘটনায় আরও পাঁচজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়।
ঘটনার পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে এসিবি। বোর্ড জানায়, নিহত ক্রিকেটাররা পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন থেকে প্রতিবেশী শহর শারানায় এক প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ শহরে ফিরে আসার পর স্থানীয় এক সমাবেশে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এসিবির ভাষায়, এটি ছিল “পাকিস্তান কর্তৃক পরিচালিত একটি কাপুরুষোচিত আক্রমণ।”
এই মর্মান্তিক ঘটনার পর আফগানিস্তান আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। বোর্ড জানিয়েছে, “নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এসিবি এক বিবৃতিতে বলে, “এটি আফগানিস্তানের ক্রীড়া সমাজ, ক্রীড়াবিদ ও ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানাচ্ছি।”
এদিকে আফগান দলের পেসার ফজলহক ফারুকি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “নিরীহ নাগরিক ও আমাদের দেশীয় ক্রিকেটারদের ওপর এই নৃশংস হত্যাযজ্ঞ একটি জঘন্য ও অমার্জনীয় অপরাধ।”
আরেক তারকা মোহাম্মদ নবী বলেন, “এটি শুধু পাকতিকার নয়, পুরো আফগান ক্রিকেট পরিবার ও জাতির জন্য এক বিশাল শোকের দিন।”
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে জানিয়েছে যে তারা এ ঘটনাকে “জাতীয় শোক” হিসেবে দেখছে এবং নিহত খেলোয়াড়দের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করবে।
The post পাকিস্তানের হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার appeared first on NE NEWS.
নেতানিয়াহুর ভাষণ : ওয়াকআউট করল যেসব দেশ
ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের চতুর্থ দিনে বেনিয়ামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের আসন ত্যাগ করে অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে তাদের সমর্থন জানান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে তেমন সাড়া মেলেনি।
এ সময় অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ বর্জন (ওয়াকআউট) করেন। নেতানিয়াহুর ভাষণের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশ প্রতিনিধিরাও অধিবেশনকক্ষে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ড. ইউনূস তার ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের আহ্বান জানান।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর প্রবেশের সঙ্গে সঙ্গে ৫০টিরও বেশি দেশের ১০০ জনেরও বেশি কূটনীতিক হল থেকে বেরিয়ে যান। যারা চেয়ারে বসে ছিলেন তাদের অনেককে হাততালি দিয়ে উদ্‌যাপন করতে দেখা যায়। কয়েকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, সাধারণ পরিষদে বাংলাদেশের জন্য সংরক্ষিত চেয়ারগুলোও ফাঁকা।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধু আরব ও মুসলিম নেতারাই অধিবেশন থেকে ওয়াকআউট করেননি, তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও।
এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ংকর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে।
ড. ইউনূস বলেন, সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে; আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
The post নেতানিয়াহুর ভাষণ : ওয়াকআউট করল যেসব দেশ appeared first on NE NEWS.
এবার বাংলাদেশীদের ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত
বাংলাদেশসহ ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। শ্রমিক, পর্যটক ও ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।
সংযুক্ত আরব আমিরাতের ভিসা অনলাইন জানিয়েছে, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন।
তবে এবার বেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপ করলো আমিরাত। এই বিধিনিষেধের অর্থ হলো- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
কেন এসব দেশের নাগরিকের ওপর ভিসা নিষিদ্ধ করা হয়েছে?
আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এর সম্ভাব্য কারণগুলো হলো-
১. নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা।
২. ভূরাজনৈতিক সম্পর্ক: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।
এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।
The post এবার বাংলাদেশীদের ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত appeared first on NE NEWS.
বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। এক বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক ‘হলুদ চিহ্ন’ জারি করা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক ‘লাল চিহ্ন’ জারি করেছে কানাডার সরকার।
এর মানে হচ্ছে, বাংলাদেশে ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকতে হবে। তবে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা শঙ্কা থাকায় সেখানে যাওয়া যাবে না।
কারণ হিসেবে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে।
The post বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা জারি appeared first on NE NEWS.
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) বৈঠক শুরুর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি।
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা।
The post ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট appeared first on NE NEWS.
কোল্ডপ্লের কনসার্টে পরকীয়া : মার্কিন সিইও বরখাস্ত
কনসার্ট চলাকালে বড় পর্দায় এক নারীকে জড়িয়ে ধরার দৃশ্য ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানি তাদের সিইওকে সাময়িক বরখাস্ত করেছে। কোল্ডপ্লের ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে ‘কিস ক্যাম’ ঘিরে তৈরি হওয়া এক অপ্রত্যাশিত ঘটনা এটি, যা সামাজিক মাধ্যমে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। আলোচনার কেন্দ্রে নেই ব্যান্ড বা গান, বরং ক্যামেরাবন্দি হওয়া এই ‘পরকীয়া প্রেম’ এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে উঠেছে গুঞ্জন।
ওই ভিডিওতে থাকা দুজনই একই প্রতিষ্ঠানের কর্মী এবং পরকীয়া প্রেম করতে গিয়ে ‘কিস ক্যামে’ ধরা পড়েছেন। ঘটনাটি ঘটেছে বোস্টনে। কনসার্টের সময় বড় পর্দায় এক নারী ও পুরুষকে একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়। তারা হলেন অ্যাস্ট্রোনোমার নামের কম্পানির সিইও অ্যান্ডি বায়রন ও প্রতিষ্ঠানটির চিফ এইচআর অফিসার ক্রিস্টিন ক্যাবট।
দুজনই বিবাহিত। এই ভাইরাল ভিডিও সিইও অ্যান্ডি বায়রনের স্ত্রীর হাতে গিয়েও পড়েছে। এরপরই স্ত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামীর কাছ থেকে নেওয়া উপাধি সরিয়ে ফেলেন।
কনসার্টে তারা ঘনিষ্ঠভাবে ক্যামেরায় ধরা পড়েন। ক্যামেরা তাদের দিকে ঘুরতেই মুহূর্তেই দুজন বিচলিত হয়ে পড়েন, তাড়াতাড়ি একে অন্যের কাছ থেকে সরে গিয়ে নিজেদের মুখ লুকাতে চেষ্টা করেন। এ ঘটনার পর শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি এক্স-এ জানায়, কোম্পানির সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে।
এই দৃশ্য দেখে মঞ্চ থেকে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেন, ‘ওদের দেখুন… হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’
ভিডিওটি প্রথমে টিকটকে প্রকাশ পায় এবং এরপর তা মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। ভিডিওটি নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে ছড়িয়ে পড়ে, মিমে রূপ নেয় এবং টেলিভিশনেও উপহাসের বিষয় হয়ে দাঁড়ায়।
এ ঘটনার দুই দিন পরে ‘অ্যাস্ট্রোনোমার’ এক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, যদিও সরাসরি ভিডিওটির উল্লেখ করা হয়নি।
তারা আরো জানায়, ‘অ্যাস্ট্রোনোমার প্রতিষ্ঠার পর থেকে আমরা যে মূল্যবোধ ও সংস্কৃতি ধরে রেখেছি, তাতে আমরা অটল। আমাদের নেতাদের কাছ থেকে শিষ্টাচার ও জবাবদিহির সর্বোচ্চ মান প্রত্যাশিত। পরিচালনা পর্ষদ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।’
সিইও পদে অস্থায়ী দায়িত্ব পেয়েছেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডিজয়। প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে থাকা অ্যান্ডি বাইরন ২০২৩ সালের জুলাই থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও। অপরজন প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট নভেম্বরে যোগ দেন। তবে তাদের কেউই ভিডিওতে নিজের পরিচয় নিশ্চিত করেননি।
প্রতিষ্ঠানটির বিবৃতিতে আরো বলা হয়, অ্যান্ডি বাইরন কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং যেসব ভুয়া বিবৃতি ছড়িয়েছে, তা ভুল। কোম্পানির দাবি, ভিডিওতে অন্য কোনো কর্মী ছিলেন না।
সূত্র : বিবিসি
The post কোল্ডপ্লের কনসার্টে পরকীয়া : মার্কিন সিইও বরখাস্ত appeared first on NE NEWS.