Entertainment Desk, Author at NE NEWS

চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোসলে
চলে গেলেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আগামীকাল সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে বুকে ব্যথা নিয়ে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা। ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসা হলো না তার। কিংবদন্তি গায়িকার প্রয়াণে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন।

শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল- বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন।

এছাড়া তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

টানা সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতে রাজত্ব করেছেন আশা ভোসলে। হাজার হাজার গান আর অসংখ্য কালজয়ী সুরের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। তার প্রয়াণে একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

The post চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোসলে appeared first on NE NEWS.

নিজ বাড়িতে মিলল অভিনেত্রীর মরদেহ
তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের মরদেহ ভারতের চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মাত্র ৩৬ বছর বয়সে এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাহত সহ-অভিনেতা ও ভক্তরা।

পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ব্যক্তিগত জীবনে অশান্তির জেরে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে ঝগড়ায় জড়িয়ে পড়েন সুভাষিণী, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এখনও পর্যন্ত তার স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে তিনি চলে আসেন চেন্নাইয়ে। কঠিন প্রতিযোগিতা, অডিশন আর ছোট ছোট চরিত্রের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তামিল বিনোদনজগতে। ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে তিনি পরিচিতি পান এবং অভিনয়জগতে নিজের অবস্থান মজবুত করেন।

The post নিজ বাড়িতে মিলল অভিনেত্রীর মরদেহ appeared first on NE NEWS.

জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু, যা ঘটেছিল
শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার শোবিজ অঙ্গনে। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী থেকে শুরু করে ভক্ত— সবাই গভীরভাবে মর্মাহত।

রবিবার পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছিল। পরিচালক শুভাশিস মণ্ডলের নির্মাণাধীন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন রাহুল। সেখানেই ঘটে দুর্ঘটনা।

শুটিং সেটে যা ঘটেছিল

পরিচালকের বর্ণনা অনুযায়ী, বিকেলে সমুদ্রের অগভীর পানিতে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র’র সঙ্গে একটি দৃশ্যের শুটিং করছিলেন রাহুল। দুজনেই পানিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই অভিনয় করছিলেন। হালকা মজা, পানিতে ছিটাছিটি, লুকোচুরি— সবকিছুই চলছিল ক্যামেরার সামনে।

একপর্যায়ে তারা একটু গভীরের দিকে এগিয়ে গেলে হঠাৎই ভারসাম্য হারান রাহুল। ইউনিটের সদস্যরা দূরে যেতে বারণ করলেও ততক্ষণে পানির উচ্চতা বেড়ে যায়। পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে ওঠে এবং রাহুলকে হাবুডুবু খেতে দেখা যায়।

উদ্ধার চেষ্টা ও হাসপাতালে নেওয়া

ঘটনা বুঝতে পেরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে যান। আশপাশের নৌকা থেকে দড়ি এনে চেষ্টা চালানো হয়। অবশেষে তাকে উদ্ধার করে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হয়।

উদ্ধারের সময় পর্যন্ত রাহুলের জ্ঞান ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

ভিন্ন ভিন্ন বর্ণনা

ঘটনাটি নিয়ে বিভিন্ন সূত্রে কিছু ভিন্ন তথ্যও পাওয়া গেছে। ইউনিটের এক সদস্যের দাবি, শুটিং শেষ হওয়ার পর রাহুল একাই পানিতে নেমেছিলেন। তখন হঠাৎ ঢেউয়ের ধাক্কা ও বালিতে পা আটকে যাওয়ার কারণে তিনি বিপদে পড়েন।

অন্যদিকে প্রত্যক্ষদর্শী অভিনেতা দিগন্ত বাগচী জানান, রাহুল হয়তো সাঁতার জানতেন না বা কোনোভাবে আটকে গিয়েছিলেন, যার ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাহুলের গাড়িচালক জানান, তাকে সমুদ্রে যেতে বারবার নিষেধ করা হয়েছিল, কিন্তু তিনি তা শোনেননি।

শুটিং ইউনিটের ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে প্রায় ২০ মিনিট সময় লেগে যায়। যানজটের কারণে পৌঁছাতে দেরি হয়। পথেই টেকনিশিয়ানরা তাকে সচল রাখার চেষ্টা করছিলেন।

তবে আশঙ্কা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

The post জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু, যা ঘটেছিল appeared first on NE NEWS.

ঈদে মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’ ও ‘রাক্ষস’।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিনেমাগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি শুরু করতে আর কোনো বাধা নেই।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন গল্প ও ঘরানার এই পাঁচটি সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে শাকিব খান-কে; তার সঙ্গে রয়েছেন ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরীফুল রাজ। আর রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত।

অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় আফয়ান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনয় করেছেন। এ ছাড়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, সেন্সর সার্টিফিকেশন পাওয়ার মধ্য দিয়ে সিনেমাগুলো এখন প্রেক্ষাগৃহে মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল।

The post ঈদে মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা appeared first on NE NEWS.

পাগলাটে প্রেমের গল্প নিয়ে আসছে ‘রাক্ষস’
চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের উপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বা হাতে রক্তমাখা চাপাতি। তার মুখে ও জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ। তাদের উপরে গোলাপের বৃষ্টি পড়ছে। সিয়ামের মাথার উপরে লাল রঙে ‘রাক্ষস’-এর টাইটেল লোগো। এমনটা দেখা গেছে এবারের ঈদের আকাঙ্খিত সিনেমা ‘রাক্ষস’-এর প্রথম পোস্টারে।

সম্প্রতি ‘রাক্ষস’ সিনেমার পোস্টারটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস সিনেমাটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।

রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে ‘বরবাদ’ নির্মিত হয়েছিল। সুমি জানান, ‘বরবাদ’-এর চেয়ে তিন গুণ বেশি ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার ‘রাক্ষস’ দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

সিনেমার আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো সিনেমায়। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

শুধু নাতালিয়া নয়, সিনেমাতে আরও অনেক চমক রয়েছে বলে জানান প্রযোজক সুমি। শিগগিরই সিনেমাটি সেন্সরে জমা পড়বে বলে জানান তিনি।

The post পাগলাটে প্রেমের গল্প নিয়ে আসছে ‘রাক্ষস’ appeared first on NE NEWS.

মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’
মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাতে শুরু করেছে বলিউড তারকা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর ২’। আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। তবে এর আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি যুক্তরাষ্ট্রে ২০ লাখ ডলার ছাড়িয়েছে।

ছবিটির ট্রেলার প্রকাশ পায় গত ৭ মার্চ। ট্রেলারেই দর্শকেরা দেখতে পান জাসকিরাত সিং রাঙ্গি ওরফে হামজা আলি মাজরির চরিত্রে রণবীর সিংকে। ট্রেলার প্রকাশের সঙ্গেই বিশ্বজুড়ে পেইড প্রিভিউ শোর টিকিট বিক্রি শুরু হয়।

ব্যবসায়িক সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম আউটলুক ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় শুধু প্রিমিয়ার শোর টিকিট বিক্রি থেকেই প্রায় ৭ লাখ ৫০ হাজার ডলার আয় হয়েছে। প্রথম দিনের অগ্রিম বিক্রি ইতোমধ্যেই ১০ লাখ ডলার ছাড়িয়েছে। আর ওপেনিং উইকেন্ডের অগ্রিম আয় ২০ লাখ ডলারেরও বেশি। মুক্তির এখনো প্রায় এক সপ্তাহ বাকি থাকায় এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে ইতোমধ্যেই প্রায় ৩ লাখ ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যার মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৯ কোটি রুপি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় ছবির সবচেয়ে বড় প্রিমিয়ার আয়ের রেকর্ড রয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’–এর, যা পেইড প্রিভিউ থেকে প্রায় ১২ লাখ ডলার আয় করেছিল। সিনেমা বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর ২’ সেই রেকর্ড ভেঙে দিতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রে ওপেনিং উইকেন্ডের আয়েও টক্কর দিতে পারে আরআরআর, ‘পুষ্পা-২’ ও ‘বাহুবলী-২’ এর মতো প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার সিনেমাকে।

সব মিলিয়ে মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার বিষয়, বক্স অফিসে ছবিটি সত্যিই কি নতুন রেকর্ড গড়তে পারে।

The post মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’ appeared first on NE NEWS.

বার্লিন জয় করলো ‘ইয়েলো লেটারস’
বার্লিন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভালুক জিতেছে তুর্কি ভাষার চলচ্চিত্র ‘ইয়েলো লেটারস’। তুরস্কের রাজধানী আঙ্কারায় রাজনৈতিক চাপে পড়া এক শিল্পী দম্পতির দাম্পত্য জীবনের টানাপোড়েনই ছবিটির মূল উপজীব্য। ছবিটি পরিচালনা করেছেন তুর্কি-জার্মান নির্মাতা ইলকার চাতাক।

৪২ বছর বয়সী এই পরিচালকের জন্য এটি বড় অর্জন। তাঁর আগের ছবি ‘দ্য টিচার্স লাউঞ্জ’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিল এবং অস্কার মনোনয়নও পেয়েছিল। দীর্ঘ ২২ বছর পর কোনো জার্মান-তুর্কি নির্মাতা বার্লিনে শীর্ষ পুরস্কার জিতলেন। সবশেষে ২০০৪ সালে এই সম্মান পেয়েছিলেন ফাতেহ আকিন।

গত ২১ ফেব্রুয়ারি রাতে ৭৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে ‘গোল্ডেন বেয়ার’ পুরস্কার তুলে দেওয়া হয় ইলকার চাতাকের হাতে।

সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, ‘আমরা নিজেরা নিজেদের জন্য হুমকি নই। আমাদের জন্য প্রকৃত হুমকি স্বৈরশাসকরা। তারা ক্ষমতায় বসে আমাদের জীবনযাত্রার ধরন ধসিয়ে দেওয়ার চেষ্টা চালায়। আসুন, আমরা নিজেদের মধ্যে লড়াই না করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’

‘ইয়েলো লেটারস’-এর শুটিং হয়েছে জার্মানিতে। ছবিতে শিল্পী দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি অভিনেত্রী অজগু নামাল ও অভিনেতা তানসু বিচার। গল্পে ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে সুখী সংসার তাদের। কিন্তু স্বামী আজিজ অনলাইনে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় তুর্কি রাষ্ট্রের নজরে পড়েন। ফলে কাজ ও বাসস্থান– দুই-ই হারাতে হয় দম্পতিকে। আঙ্কারা ছেড়ে আজিজের মায়ের কাছে থাকতে ইস্তাম্বুল-এ যেতে বাধ্য হয় তারা। জীবিকার টানাপোড়েনে একপর্যায়ে স্ত্রী দেরিয়ার সঙ্গে আজিজের দূরত্ব বাড়তে থাকে।

গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের আসরে ৮০টি দেশের ২৭৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। গোল্ডেন বেয়ারের মূল প্রতিযোগিতায় ছিল ২২টি চলচ্চিত্র। প্রতিযোগিতামূলক বিভাগগুলোর মধ্যে ছিল মূল প্রতিযোগিতা, পার্সপেক্টিভস (সেরা নবীন পরিচালক), জেনারেশনস, প্যানোরামা, ফোরাম, শর্টস ও ডকুমেন্টারি। প্রতিযোগিতার বাইরে ছিল স্পেশাল স্ক্রিনিং ও ক্ল্যাসিক সিনেমা প্রদর্শনী।

গতকাল রোববার পর্দা নেমেছে উৎসবের। রাজনৈতিক বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার জন্য বার্লিন উৎসব বরাবরই আলোচিত। এবারের আসরেও গাজা যুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। জুরি বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন জার্মান পরিচালক ভিম ভেন্ডার্স। তাঁর নেতৃত্বে বিচারক হিসেবে ছিলেন নেপালি পরিচালক মিন বাহাদুর ভাম, ভারতীয় নির্মাতা শিবেন্দ্র সিং দুঙ্গারপুর, জাপানি পরিচালক হিকারি, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী বে ডুনা, মার্কিন পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন এবং পোলিশ প্রযোজক এভা পুসচিস্ক। গ্র্যান্ড জুরি পুরস্কার (সিলভার বেয়ার) জিতেছে আরেক তুর্কি ছবি ‘স্যালভেশন’। ছবিটির নির্মাতা এমিন আলপাশ ২০০৯ সালে তুরস্কের কুর্দি অঞ্চলের এক বাস্তব ঘটনার প্রেরণা ব্যবহার করেছেন। একই সঙ্গে তিনি এটিকে বৃহত্তর জাতিগত সংঘাত ও ফিলিস্তিন প্রসঙ্গের রূপক হিসেবেও দেখেছেন। পুরস্কার গ্রহণের সময় গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘এখানে আমরা অন্তত নীরবতা ভেঙে আওয়াজ তুলে তাদের মনে করিয়ে দিতে পারি– তারা একা নয়।’

‘রোজ’ ছবিতে পুরুষের বেশে অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। তিনি আগে ‘অ্যানাটমি অব আ ফল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এ অভিনয় করে আন্তর্জাতিকভাবে আলোচিত হন। সাফল্যের ধারাবাহিকতায় এবার বার্লিনে সিলভার বেয়ার অর্জন করলেন তিনি। ফরাসি তারকা জুলিয়েট বিনোশ অভিনীত ‘কুইন অ্যাট সি’ জুরি পুরস্কারসহ দুটি স্বীকৃতি পেয়েছে। ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত মায়ের সঙ্গে লড়াই এবং তার প্রভাবিত দাম্পত্য জীবনের গল্প তুলে ধরা হয়েছে। ল্যান্স হ্যামার পরিচালিত ছবিতে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন আনা ক্যাল্ডার-মার্শাল ও টম কোর্টনে।

The post বার্লিন জয় করলো ‘ইয়েলো লেটারস’ appeared first on NE NEWS.

গ্রেপ্তার হলেন হিরো আলম
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে (আশরাফুল আলম) নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হকের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান হিরো আলম। পরে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ অভিযোগ অস্বীকার করায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানা গেছে।

পরে আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।

The post গ্রেপ্তার হলেন হিরো আলম appeared first on NE NEWS.

হত্যার হুমকি পেলেন অভিনেত্রী পরীমণি
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন। বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির সঙ্গে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা, গালিগালাজ।

ফেসবুক পেইজে সেই ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন পরীমণি নিজেই। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ এ ছাড়াও তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন, যাতে নজর দেওয়া হয়।

এ বিষয়ে পরীমণি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।

The post হত্যার হুমকি পেলেন অভিনেত্রী পরীমণি appeared first on NE NEWS.

চলে গেলেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার
প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই। শুক্রবার ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুনীল কর্মকার ১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দনাল গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে চোখের আলো হারান। ওই বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাবা দীনেশ কর্মকার নিয়ে যান বাউলগায়ক ইসরাইল মিয়ার কাছে। সেখানে সংগীতের তালিমের সঙ্গে সঙ্গে ওস্তাদের কাছে দোতারা বাদনেও পারদর্শী হয়ে ওঠেন। ১৫ বছর বয়সে বেহালা, দোতারা, তবলা, হারমোনিয়াম বাজাতে শিখে পুরোপুরি পেশাদার শিল্পী হয়ে যান।

সুনীল কর্মকার তাঁর ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতেন। তিনি গান ছাড়াও বেহালা, দোতারা, তবলা, হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন। বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন সুনীল কর্মকার।

ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর করে কণ্ঠও দিয়েছেন সুনীল কর্মকার। এর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। নিজের লেখা গানের সংখ্যা দেড় শ থেকে দুই শর কাছাকাছি। টিভি চ্যানেল, যাত্রা মঞ্চে, সিনেমায় পেশাদার শিল্পী হিসেবে গান গেয়েছেন তিনি।

দৃষ্টিহীন এই শিল্পী লোকসংগীতে অবদানের জন্য ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন।

The post চলে গেলেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার appeared first on NE NEWS.