Anamul Haque, Author at NE NEWS

আশিক ম্যাজিক ও আরব্য রজনীর ‘বিনিয়োগ’ কেচ্ছা!
বইয়ের আলমারিতে রূপকথা আর ক্লাসিক সাহিত্যের ভিড়ে অন্তবর্তীকালীন সরকার আমলে একটি নতুন নাম যুক্ত হয়েছিল, আশিক চৌধুরীর সিভি। যারা সেই সিভির পাতা উল্টেছেন, তারা নাকি এর ‘ভার’ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছেন। আরব্য রজনীর ১০০০ গল্পের মতো সেই প্রোফাইলের পরতে পরতে কেবলই সাফল্যের ঝিলিক। তার আশিকানরা (ভক্তকুল) ফেসবুকের দেয়ালে দেয়ালে এমনভাবে স্ট্যাটাস দিচ্ছিলেন, যেন আশিক ভাই বিডার চেয়ারে বসা মানেই পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখা যাবে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও বেশি বিনিয়োগে হাঁসফাঁস করছে। কিন্তু মাস যায়, বছর ঘোরে, বিনিয়োগের জাহাজ তো দূরে থাক, কাগজের নৌকাও পটুয়াখালীর খালে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আমাদের ‘মেধাবী’ আশিক সাহেব দায়িত্ব নিয়েই ঝোলা থেকে বের করলেন নানা কৌশলী শব্দ। ‘এফডিআই হিটম্যাপ’, ‘ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজি’, সব যেন সায়েন্স ফিকশন মুভির সংলাপ। দেশের বিনিয়োগকারীরা যখন হামলা-মামলা আর ব্যাংকের ‘দেউলিয়া’ তকমা নিয়ে নাভিশ্বাস তুলছেন, তখন তিনি হাসিমুখে শোনালেন এক অলৌকিক গল্প। তিনি বললেন, বিনিয়োগ নাকি বেড়েছে! এটাকে তিনি বলছেন ‘মিরাকল’।

হ্যাঁ, মিরাকলই তো! কারণ সাধারণ মানুষ যেখানে দেখে নতুন বিনিয়োগ (ইকুইটি ক্যাপিটাল) গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন, সেখানে আশিক সাহেব জাদুর চশমা দিয়ে দেখছেন ‘নিট বিনিয়োগ’ ঊর্ধ্বমুখী। পুরোনো কোম্পানিগুলোর পুনঃবিনিয়োগ করা মুনাফাকেই ‘নতুন জোয়ার’ বলে চালিয়ে দেওয়াটা সত্যিই আরব্য রজনীর সেই সিন্দাবাদের গল্পের মতো রোমাঞ্চকর। যেখানে বাস্তবতা বলছে বিনিয়োগ প্রস্তাব ৫৮ শতাংশ কমেছে, সেখানে বিডার জাদুকর বলছেন, ওগুলো তো ছিল ‘ভুয়া’ নিবন্ধন, আমি তো আসল জহুরি!

এপ্রিলের সেই চার দিনের জাঁকজমকপূর্ণ বিনিয়োগ সম্মেলনের কথা মনে আছে? ৫০টি দেশের প্রতিনিধি, পাঁচ তারকা হোটেলের এলাহি কারবার আর চারদিকে শুধু ‘আশিক ম্যাজিক’-এর জয়জয়কার। সম্মেলন শেষে ঘোষণা এলো ৩,১০০ কোটি টাকার প্রস্তাবের। অথচ দেশের একেকজন ব্যবসায়ীই নাকি তিন-চার হাজার কোটি টাকা বিনিয়োগের ক্ষমতা রাখেন। যাদের ঘরে খাবার আছে, তাদের দাওয়াত না দিয়ে সাহেব সাত সমুদ্র তেরো নদীর ওপারের ডাইনোসরদের পেছনে ছুটলেন। ফল যা হওয়ার তাই হলো, গর্জন অনেক হলো, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও বাংলার জমিনে পড়ল না।

অন্তর্বর্তীকালীন সরকারের এই ‘পোস্টার বয়’ আমলাদের বাইরে থেকে এসেছিলেন একরাশ আশা নিয়ে। লোকে ভেবেছিল তিনি এসে সিস্টেমের জং ধরা কলকবজা ঠিক করবেন। কিন্তু তিনি ব্যস্ত রইলেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া আর হাই-প্রোফাইল মিটিংয়ের ছবি তোলায়। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংক ঋণের সুদ ১৫ শতাংশের উপরে, এদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। পাড়ার মোড়ের দোকানদারও জানে স্থিতিশীলতা ছাড়া কেউ টাকা ঢালে না, কিন্তু আমাদের হাই-ফ্লাইং চেয়ারম্যান সাহেব এফডিআই হিটম্যাপ দিয়ে মশা তাড়াতে ব্যস্ত।

সবচেয়ে বড় চমক হলো, দুই বছর আগে যে পাকিস্তান আমাদের ধুলোবালি দেখত, তারাও নাকি এখন আমাদের চেয়ে বেশি বিদেশি বিনিয়োগ পাচ্ছে। আশিকানরা হয়তো বলবেন, “এটাও আশিক ভাইয়ের কোনো সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান।” আসলে আরব্য রজনীর গল্পের শেষে যেমন শেহজাদ বেঁচে যান, তেমনি আমাদের আশিক সাহেবও সম্ভবত তার ‘লজিস্টিকস ডিল’ আর সাবলীল ইংরেজি দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখবেন। কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা ‘রাজনৈতিক সরকারের’ প্রহর গুনছেন, তাদের জন্য এই ‘সিভি-সর্বস্ব’ শাসনকাল কেবল এক দীর্ঘশ্বাস হয়েই থাকবে।

আপনারা যারা কলামটি পড়ছেন, প্লিজ কেউ আশাহত হবে না, নৈরাশ্যের মাঝেও আশার আলো আছে, বিনিয়োগের চাকা না ঘুরলেও আশিক চৌধুরীদের প্রোফাইলের চাকা ঠিকই বনবন করে ঘুরবে। দেশ বিনিয়োগে ভাসুক না ভাসুক, অন্তত আশিকানদের স্ট্যাটাসের বন্যায় ফেসবুক তো ভেসে যাবে… এটাই বা কম কী? তা দেশ সে গোল্লায় যাক!

The post আশিক ম্যাজিক ও আরব্য রজনীর ‘বিনিয়োগ’ কেচ্ছা! appeared first on NE NEWS.

আমাদের রাজনৈতিক মুক্তচিন্তার অপমৃত্যু!
বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক পরিমণ্ডলে, মুক্তচিন্তার ধারণা আজকাল অলীক স্বপ্নের মতো মনে হয়, যা ব্যক্তি ও দলীয় স্বার্থের প্রভাবে ম্লান। প্রচলিত রাজনীতিতে বর্তমানে যা হচ্ছে, সহজ ভাষায় আমরা এই চর্চাকে তেলবাজির রাজনীতি বলি, দেশ স্বাধীন হবার পর থেকেই এই ধারা অব্যাহত। গণতান্ত্রিক ধারায় ব্যক্তির স্বাধীন চিন্তাভাবনা এবং সমালোচনামূলক বাগ্মিতা সুযোগ থাকা সত্ত্বেও, বর্তমান বাস্তবতায় রাজনৈতিক অভিনেতারা তাদের নিজস্ব স্বার্থসংশ্লিষ্ট এজেন্ডাগুলির দিকেই নজর রাখেন, এই গণ্ডির বাইরে গিয়ে আত্মসমালোচনা বা দলীয় সমালোচনার সংস্কৃতি নেই বললেই চলে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রকৃত রাজনৈতিক মুক্তচিন্তাকে আইজ্যাক আসিমভের অবাস্তব কল্পকাহিনী মনে হতে পারে। বঙ্গ ভূখণ্ডে তথাকথিত রাজনৈতিক আদর্শের বৃত্তে যেখানে আত্মস্বার্থ এবং স্বজনপ্রীতি সর্বোচ্চ রাজত্ব করে সেখানে মুক্ত চিন্তাভাবনা প্রায় অসম্ভব।

লেজুড়বৃত্তিক রাজনীতির কারণে সৃষ্টি হয়েছে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ রক্ষার গণতান্ত্রিক অপসংস্কৃতি যা প্রকৃত বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা অন্বেষণের জন্য মূল অন্তরায়। রাজনীতিতে শুরু হয়েছে ব্যক্তি এবং দলগুলির ক্ষমতা অর্জন এবং বজায় রাখা, তাদের এজেন্ডাগুলিকে এগিয়ে নেওয়া আর প্রভাব প্রতিপত্তির অবস্থান দীর্ঘস্থায়ী ও সুরক্ষিত করার সিন্ডিকেটমুখি অপকৌশল। যার অর্থ স্বাধীন চিন্তা এবং সমালোচনামূলক বিশ্লেষণের চেয়ে ব্যক্তি স্বার্থ বা দলীয় কমান্ডের প্রতি আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া।

রাজনৈতিক স্বজনপ্রীতি পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, এই দেশে এমন একটি ব্যবস্থাকে স্থায়ী হয়েছে যেখানে যোগ্যতা এবং প্রকৃত বুদ্ধিবৃত্তিক ব্যক্তি বা গোষ্ঠী উপেক্ষিত, পুরো সিস্টেম আগাগোড়া পক্ষপাতিত্ব আর নেপোটিজমের শিকার। তৈলবাজির রাজনীতিতে নিজ দল বা দলীয় নেতাদের সমালোচনা করা বা হালুয়া রুটির বন্দোবস্ত প্রথার স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করা বা বিকল্প দৃষ্টিভঙ্গিতে কোন প্রস্তাব রাখার পরিবর্তে, সবাই দলীয় সিদ্ধান্তে “মারহাবা মারহাবা” শ্লোগান, আর নেতা-নেত্রীকে সেজদা করায় ব্যস্ত। সেজদাকারীদেরই নিজের লোক মনে করছেন দলীয় প্রধানরা, আনুগত্যের নামে পদলেহনের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, আর এই প্রতিষ্ঠিত নিয়ম মেনে চললেই পুরস্কার। সমালোচনাকারী যে আপন লোকও হতে পারে, সমালোচনা যে ভাবনার খোরাক দিতে পারে… তা এ অঞ্চলের মহান নেতা-নেত্রীরা ভুলতে বসেছেন। রাজনৈতিক দলগুলো আজকাল মধ্যযুগীয় ধর্মের ন্যায় আচরণ করছে, দলের প্রধানরা ধর্মগুরু, খুলে বসেছেন দরগা মাজার, নেতাকর্মীরা সবাই পূজারী। ভিন্নমত পোষণ করলেই মহাশত্রু।

সমালোচনামূলক রাজনৈতিক বুদ্ধিবৃত্তি প্রকৃত চিন্তাশীল নেতৃত্ব গঠনে ভূমিকা রাখে, প্রগতিশীল কর্মীবাহিনী তৈরি করে, অথচ এ অঞ্চলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছে যেখানে ভিন্নমতকে নিরুৎসাহিত করা হয় এবং তৈলবাজ চাটুকারদের পুরস্কৃত করা হয়। প্রচলিত রাজনৈতিক বিবেচনায় যারা বিরাজমান চাটুকারিতা বর্জন করে, দলীয় প্রান্তিককরণ বা রাজনৈতিক প্রতিহিংসা-প্রতিশোধ নিয়ে প্রশ্ন করার সাহস রাখে তারা দলীয় বিবেচনায় শত্রু হিসেবে চিহ্নিত হচ্ছে আজকাল, গাছের যেভাবে প্রুনিং করা হয় সেভাবে নিয়মিত তাদের কেটে বাদ দেয়া হচ্ছে পদ পদবী, ক্ষমতা থেকে। আশপাশে সবাই দেখছে দলীয় আবহে থেকে মুক্তচিন্তা আত্মহত্যার সামিল, নেতাকর্মীরা সেই কঠিন পথে না হেটে মারহাবা শ্লোগানে চাটুকারিতাই বেছে নিয়েছে। যা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক চর্চাকে খর্ব করে সিন্ডিকেট গোষ্ঠীকে শক্তিশালী করছে, সবাই লবিস্টদের জয়গান গাইছে, নেতাকর্মীরা চিরস্থায়ী বন্দোবস্ত টিকিয়ে রাখতে রাজনৈতিক বক্তৃতার পুরোটা জুড়ে জয়গান গাইছেন মহান নেতা-নেত্রীদের, তোষামোদ করছেন দলের শীর্ষ নেতৃবৃন্দের। যেহেতু দল আর মার্কার নামে এক ধরণের বন্দোবস্ত প্রথা ইদানীং চালু হয়ে গেছে, সেহেতু জনকল্যাণের পরিবর্তে ব্যক্তি পূজায় নিজের পকেটের কল্যাণের দিকেই নজর সবার, গোল্লায় যাক দেশ আর গণতান্ত্রিক চর্চা। রাজনীতিতে মুক্তবুদ্ধির চর্চার পথ সংকীর্ণ হয়ে যাওয়ার ফলে ঘাগু চিন্তাশীল নেতৃত্বও তৈরি হচ্ছে না। রাজনৈতিক নেতারা জনগণের কাছে হারিয়েছেন আস্থা, সম্মানের অবস্থান। জয়ের শ্লোগানে যারা নেতাদের পেছনে মিছিল করছে, তারাও আদতে একই সংস্কৃতির চর্চায় নিজের ধান্দায় ব্যস্ত, আজ এই নেতা তো কাল ঐ নেতা, বাতাসের দিক পরিবর্তনে বদলাচ্ছে মিছিল শ্লোগানে নেতার নাম। এই ধরনের তোষামোদি সংস্কৃতি প্রকৃত মুক্তচিন্তার রাজনৈতিক চর্চাকে শুধুমাত্র নিরুৎসাহিত করে তাই নয় বরং এখানে সক্রিয়ভাবে দমন করা হয় ব্যক্তির সৃজনশীল চিন্তার প্রক্রিয়াকে, যেন ক্ষমতায় থাকা ব্যক্তিরা নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণে ব্যক্তির মগজের দখল নিয়ে বসে আছেন।

সবচেয়ে দুঃখজনক মিডিয়াকর্মীদের দলবাজি আর তোষামোদি। বক্তব্যধর্মী, চিন্তার খোরাক যোগায় এমন আলোচনা সমালোচনা ছেড়ে তারা একেকজন একেকটি দলের প্রতিনিধিত্ব করছেন। ব্যক্তির পছন্দ ও অপছন্দ থাকতেই পারে, তা লেখালিখিতেও তার প্রভাব পড়ে, সেটা স্বাভাবিক। কিন্তু সবকিছুর সীমা ছাড়িয়ে যেভাবে নগ্ন চাটুকারিতায় লিপ্ত হয়েছেন সংশ্লিষ্ট মিডিয়া কর্মী ও প্রভাবশালী সাংবাদিকবর্গ, তাতে মনে হচ্ছে তাঁরা মূলত দলীয় এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন।

রাজনীতির এই অতি-দলীয়করণ প্রকৃতি দেশ ও সমাজের জন্য কতটা ক্ষতিকর তা সহজেই অনুমেয়। নেতারা তাদের আশপাশে ইকো চেম্বার তৈরি করে রেখেছেন যেখানে সবসময় সমমনা পদলেহনকারী ব্যক্তিদের দ্বারা বেষ্টিত থাকেন এবং ভিন্নমতকে বাঁকা চোখে দেখেন। যা দু একজন রাজনৈতিক মুক্তচিন্তক নিজস্ব সৃজনশীলতায় বুদবুদের মত ভেসে উঠছেন, তাদের দমিয়ে দেয়া হচ্ছে ঘরের শত্রু বিভীষণ আখ্যায়িত করে। খেয়াল করলে দেখবেন, আদতে এই দেশে ষাটের দশকের পরে আদতে বুদ্ধিবৃত্তিক ভাবে দক্ষ ছাত্রনেতা তৈরি হয়নি, স্বাধীনতা উত্তর প্রায় সকল নেতাই চাটুকারিতায় পারদর্শী। ভেবে দেখুন, বয়োবৃদ্ধ শ্রদ্ধেয় নেতা, এখনো যাদের আমরা রাজনৈতিক মস্তিষ্ক হিসেবে জানি, তারা প্রায় সবাইই ষাটের দশকের প্রোডাক্ট। পরবর্তী সময়ে যেসব ছাত্রনেতাদের আমরা পেয়েছি, তারা সবাই ক্ষমতার সাথে আপোষ করে ক্ষমতাবানই হতে চেয়েছেন। ক্ষমতা চাই, তা যেভাবেই হোক, অর্থ, প্রভাব প্রতিপত্তি যে রাজনীতির মূল উদ্দেশ্য হয়ে গেছে, সেখানে চাটুকারদের উর্বর ফলন হবে, প্রকৃত মুক্তচিন্তার রাজনীতিবিদদের আকাল তো থাকবেই।

ক্ষমতা এবং প্রভাবের রাজনীতির নিরলস সাধনা চলছে, নীতি নৈতিকতার সাথে আপস নেতাদের মানুষরূপী জানোয়ারে পরিণত করছে। নীতি এবং মূল্যবোধের উপর যখন স্বার্থ এবং সুবিধা প্রাধান্য পায়, তখন ব্যক্তিরা তাদের নিজস্ব এজেন্ডা অনুসরণে তাদের সততা এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতাকে উৎসর্গ করতে ইচ্ছুক হবে এটাই স্বাভাবিক। দু চারজন বুদ্ধিজীবী আছেন, যারা মাঝে মধ্যে গাইগুই করেন, আদতে তারা সুবিধাবাদের কফিনে মোড়ানো চিন্তার জিন্দা লাশ। অথচ তারা পারতেন সমালোচক হয়ে যুক্তি দিতে, চিন্তার খোরাক দিতে, পারতেন রাজনৈতিক অঙ্গনের গণতান্ত্রিক সীমাবদ্ধতার মধ্যেও মুক্ত চিন্তাভাবনার বিকাশ ঘটাতে। কয়েকজনের নাম তো আপনি মুখস্থ বলে দিতে পারবেন, যারা ব্যতিক্রম হতে পারতেন, কিন্তু বাস্তবতা হল তারা ব্যতিক্রম হতে চাননি। স্বেচ্ছায় বেছে নিয়েছেন নীরবতার দাসত্ব।

পাঠকরা মনে রাখবেন, ব্যক্তির চাটুকারিতায় ব্যক্তি বা একটি ক্ষুদ্র গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু কলমের দাসত্বের দায় পুরো দেশ ও সমাজকে বয়ে নিতে হয় শতাব্দী পর্যন্ত। তথাকথিত রাজনৈতিক আদর্শের বৃত্তে বন্দী থেকেও “মুক্তচিন্তা”র ধারণাটি মহৎ মনে হতে পারে, তবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক মুক্তচিন্তার মত বিষয়টিই মনে হচ্ছে অতি উচ্চাকাঙ্ক্ষা, যা বাস্তবে দুঃসাধ্যই বলা চলে। তোষামোদ সিন্ডিকেটের বলয়ে স্বার্থ এবং স্বজনপ্রীতির চরম চর্চায় দলীয় বুদ্ধিবৃত্তিক স্বাধীন চিন্তার ক্ষমতা পূজার বেদীতে বলি দেওয়া হয়েছে। এমন হয়তো অনেকেই ছিলেন, যারা রাজনৈতিক গণ্ডিতেও মুক্তচিন্তা করতে পারতেন, তারা নিজেদের গুটিয়ে নিয়েছেন, নিষ্ক্রিয় করে রেখেছেন আত্মসম্মানবোধে, বিবেকের দহনে। যে রাজনীতি বুদ্ধিবৃত্তিক রাজনীতিবিদদের উপহার দেয়, তা হয়তো আমাদের আর প্রয়োজন নেই। সবাই আজকাল নিজেকে উজাড় করে ভক্তি-শ্রদ্ধা মিশনে নেমেছেন। প্রভুভক্তরা নেতা হচ্ছেন অদৃশ্য আঙ্গুলের ইশারায়, ভুলে গেলে চলবে না, প্রভুভক্ত কিন্তু কুকুরও হয়, জনগণের নেতা হতে যোগ্যতা লাগে। সৃজনশীল, মুক্তচিন্তক রাজনীতিবিদদের দিয়ে কি করবেন, উন্নয়ন তো হচ্ছে।

“মস্তিষ্ক, তুমি নত হও… তোমাকে বানাই ভাবনার বারবনিতা
কলম, তুমি আকন্ঠ পান কর কালের বীর্য… লিখে যাও আজ্ঞাবাহী আখ্যান!”

The post আমাদের রাজনৈতিক মুক্তচিন্তার অপমৃত্যু! appeared first on NE NEWS.

গোপন মার্কিন দলিল প্রকাশ, ১৯৭১ শুধু যুদ্ধের ইতিহাস নয়, নীতিরও রক্তমাখা গল্প
সম্প্রতি প্রকাশিত এক গোপন মার্কিন দলিল পড়ে মনে হলো, ইতিহাস শুধু যুদ্ধের নয়, নীতিরও রক্তমাখা গল্প। এই নথির সারসংক্ষেপ পাঠকদের সঙ্গে শেয়ার করে নেওয়াটা জরুরি মনে করছি। কারণ সাম্প্রতিক সময়ে কিছু তথাকথিত বুদ্ধিজীবী যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বিকৃত করে নতুন গল্প লিখতে চাইছেন, তাদের এই সাজানো বয়ানের বিপরীতে সিআইএ-প্রকাশিত নথিটি এক অপ্রতিরোধ্য দলিল।

এটি স্পষ্ট করে দেয়, ১৯৭১ সালে পাকিস্তান এখানে কোনো পিকনিকে আসেনি, বরং পরিকল্পিত গণহত্যার রাজনীতি চালিয়ে গেছে পরাশক্তির নীরব সমর্থনে। নব্য বুদ্ধিজীবীদের বিকৃত ইতিহাস পড়ার আগে, একবার oreign Relations of the United States এর ওয়েবসাইট ঘুরে আসুন। এই একটি ওয়েবসাইটই এইসব বিকৃত মানসিকতার বুদ্ধিজীবীদের মুখে ঝাটা মারার জন্য যথেষ্ট।

নথি নং-১৪৪ এর সারসংক্ষেপ আপনাদের জন্য অনুবাদ করছিঃ

১৯৭১ সালের সেপ্টেম্বরের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক সহকারী হেনরি কিসিঞ্জারের নেতৃত্বে হোয়াইট হাউস সিচুয়েশন রুমে অনুষ্ঠিত উচ্চ-পর্যায়ের এক গোপন বৈঠকের বিবরণ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই বিষয়ে আমাদের মুক্তিযুদ্ধের অনেক গোপন নথি পাবলিক করেছে CIA। এটি পড়লে বুঝা যায়, তা শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের একটি নথি নয়; এটি সেই সময়ে নিক্সন প্রশাসনের শীতল, কঠোর এবং একপেশে ভূ-রাজনৈতিক কৌশল কি পরিমাণ নগ্ন ছিল। এই নথিতে দেখা যায়, ওয়াশিংটনের মূল মনোযোগ ছিল মানবিক সংকটের সমাধান নয়, বরং তাদের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখা এবং সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য চীন-মার্কিন সম্পর্ককে সুরক্ষিত রাখা।

পাকিস্তানকে ‘বাঁচানো’ই ছিল আমেরিকার মূল লক্ষ্য!

প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক সহকারী হেনরি কিসিঞ্জারের নেতৃত্বে হোয়াইট হাউস সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এই আলোচনায় মানবিক ত্রাণ কার্যক্রম নিয়ে কথা হলেও, এর গভীর উদ্দেশ্য ছিল পাকিস্তানকে আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত রাখা।

পাকিস্তানের প্রতি পক্ষপাতিত্ব: নথি অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা খোলাখুলিভাবে বলছেন যে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান ত্রাণ প্রচেষ্টার অগ্রাধিকার দিতে রাজি হয়েছেন, কারণ এটি ‘পূর্ব পাকিস্তানে একটি সরকারী অবস্থান বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ’। অর্থাৎ, ত্রাণকে দেখা হচ্ছিল সামরিক শাসনের একটি সহায়ক সরঞ্জাম হিসেবে।

অর্থনৈতিক প্যাকেজ: ঋণ পুনঃতফসিল (Debt Rescheduling)-এর মাধ্যমে পাকিস্তানকে $৭৫ মিলিয়ন ডলার মূল্যমানের সুবিধা দেওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, সামরিক সরবরাহ বন্ধ করা নিয়েও আলোচনা হয়েছে, তবে তা পাকিস্তানের অর্থনীতিকে প্রভাবিত করতে নয়, বরং মার্কিন কংগ্রেসের সমালোচনার মুখ বন্ধ করার জন্য (গ্যালাঘার অ্যামেন্ডমেন্ট)। অর্থাৎ, পাকিস্তানকে অর্থনৈতিক সমর্থন অব্যাহত রাখতে মার্কিন প্রশাসন সচেষ্ট ছিল।

মুজিবকে নিয়ে কৌশল: শেখ মুজিবুর রহমান বেঁচে আছেন কিনা তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ থাকলেও, তারা স্বীকার করেন যে মুজিবুর রহমান ‘মৃতের চেয়ে জীবিত বেশি মূল্যবান’, রাজনৈতিক সমঝোতার স্বার্থে এবং আন্তর্জাতিক চাপ সামলানোর জন্য।

ভারতের প্রতি সন্দেহ ও কঠোরতা: নথির সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো ভারতকে দেখা হয়েছে প্রতিপক্ষ হিসেবে, মিত্র হিসেবে নয়।

শরণার্থী গণনা নিয়ে অনাস্থা: ভারত যেখানে ৮ মিলিয়ন শরণার্থীর কথা বলছে, সেখানে মার্কিন কর্মকর্তারা শরণার্থী সংখ্যা নিয়ে একটি ‘নিরপেক্ষ গণনা’ করার জন্য চাপ দিতে চেয়েছেন। কিসিঞ্জার ভারতীয়দের খেলাকে ‘একেবারে নির্মম খেলা’ (absolutely ruthless game) বলে আখ্যায়িত করেছেন এবং অভিযোগ করেছেন যে, ভারত এই শরণার্থীর স্রোতকে ‘যুদ্ধ শুরু করার অজুহাত’ হিসেবে ব্যবহার করতে পারে। প্রকৃত পক্ষে ভারতে আনঅফিসিয়ালি প্রায় দুই কোটি বাংলাদেশী শরনার্থী ছিল।

সামরিক সতর্কবাণী: ভারত যেন সামরিক কার্যকলাপে না জড়ায়, সে ব্যাপারে পুনরায় সতর্কবাণী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীন ফ্যাক্টর: সবচেয়ে কঠোর সিদ্ধান্ত ছিল ভারতকে চীন আক্রমণের ক্ষেত্রে কোনো প্রকার সমর্থনের আশ্বাস না দেওয়া। এই বিষয়ে কিসিঞ্জারের মন্তব্যটি স্পষ্ট, “আমাদের উচিত হবে না তাদের উদ্বেগ কমানো… এটি আমাদের গেম প্ল্যানের অংশ হওয়া উচিত, ভারতীয়দের ভাবিয়ে তোলা যে চীন কী করতে পারে।” অর্থাৎ, চীনকে ব্যবহার করে ভারতকে যুদ্ধের পথে যাওয়া থেকে নিবৃত্ত করার একটি শীতল ভূ-রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছিল।

মানবিক সংকটের আড়ালে দ্বৈত মানদণ্ড: আলোচনায় মানবিক ত্রাণ এবং দুর্ভিক্ষের ঝুঁকি এড়ানোর বিষয়ে বারবার উল্লেখ করা হয়েছে, কিন্তু এর পাশাপাশি তথ্য গোপন ও দ্বৈত মানদণ্ডের প্রকাশ ঘটেছে।

হিন্দু সম্প্রদায়: একজন মার্কিন কর্মকর্তা (Maury Williams) উল্লেখ করেছেন যে, হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে বার বার পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা ধর্ষণের শিকার হতে হয়েছে। কিসিঞ্জার জানতে চেয়েছিলেন এই খবর কেন বাইরে আসেনি, তাকে তা ব্যাখ্যা করা হয়। এটি ইঙ্গিত দেয় যে, মার্কিন প্রশাসনের কাছে পূর্ব পাকিস্তানের পরিস্থিতির সম্পূর্ণ তথ্য ছিল, কিন্তু তারা নিজেদের কৌশলগত মিত্র পাকিস্তানকে রক্ষা করতে সেই তথ্য জনসম্মুখে আনতে ইচ্ছুক ছিল না।

ত্রাণ কর্মসূচির নিরাপত্তা: নথিতে দেখা যায়, খাদ্য ও ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় উদ্বেগের বিষয় ছিল, কারণ গেরিলারা ত্রাণ জাহাজগুলোতে আক্রমণ করছিল। ত্রাণ বহনে জাতিসংঘ প্রতীক ব্যবহারের বিষয়ে আলোচনা হয়, কিন্তু পাকিস্তানি বাহিনী এর সাথে অস্ত্রসজ্জিত প্রহরী রাখতে চেয়েছিল। এটি প্রমাণ করে, তৎকালীন পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম কতটা ঝুঁকিপূর্ণ এবং জটিল ছিল।

১৯৭১ সালের এই গোপন মার্কিন দলিলটি স্পষ্ট করে দেয় যে, যখন বাংলাদেশের মানুষ গণহত্যা ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন পরাশক্তি আমেরিকার প্রশাসন নৈতিকতা বা গণতন্ত্রের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিল তাদের কৌশলগত মিত্র পাকিস্তান এবং চীনের সঙ্গে তাদের নতুন ভূ-রাজনৈতিক সম্পর্ককে। এই নথিটি দেখায়, কীভাবে বিশ্ব মঞ্চে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র বন্ধুত্বের (ভারতের) দ্বারা সমর্থিত হয়নি, বরং প্রভাবশালী এক পরাশক্তির ঠান্ডা, স্বার্থপর এবং একপেশে নীতির মোকাবিলাও করেছিল।

মূল দলিলটি পুরোটা পড়তে চাইলে, নীচের লিংক থেকে পড়ে নিতে পারেন।

তথ্যসুত্রঃ
নথি নং-১৪৪. ওয়াশিংটন স্পেশাল অ্যাকশনস গ্রুপ মিটিংয়ের কার্যবিবরণী
ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর ১৯৭১, বিকেল ৩টা ০৭ মিনিট – ৪টা ২৫ মিনিট।
(Foreign Relations of the United States, 1969–1976, Volume XI, Document 144)
https://history.state.gov/historicaldocuments/frus1969-76v11/d144?fbclid=IwY2xjawN93N1leHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe7jq6PBXuJgt8I9DMlYV9nRuC2dwZQ50Xi-gPDLObi8729HXWHL5W-6VS3Zs_aem_KSAR0VeAcrSp4U4aBC8cYw

The post গোপন মার্কিন দলিল প্রকাশ, ১৯৭১ শুধু যুদ্ধের ইতিহাস নয়, নীতিরও রক্তমাখা গল্প appeared first on NE NEWS.

শিক্ষার্থীর আত্মহত্যা এবং আমাদের দায়বদ্ধতা
আমাদের সমাজে শিক্ষার্থীকে “মানুষ” হিসেবে দেখা হয় না, বরং দেখা হয় “নম্বর-তোলার মেশিন” হিসেবে। মনে হয়, সে যেন ছোট্ট একটা এটিএম বুথ, কার্ড ঢোকালে রেজাল্ট বের হবে। নম্বর কম হলে মেশিনটা নষ্ট, ফেলে দাও। পরীক্ষায় খারাপ করার অপরাধে টিসি, মানে স্কুল থেকে বিদায়, কিংবা অভিভাবকদের ডেকে এনে তাদের সামনে ছাত্র-ছাত্রীদের অপমান! এক ধাক্কায় একজন কিশোরের আত্মমর্যাদা, স্বপ্ন, মানুষ হিসেবে তার সম্মান, সবই ধূলিসাৎ করে দেওয়া হয়।

আমরা যে ছেলেটির গল্প জানি, সে পরীক্ষায় ফেল করেছিল, ক্লাসে অনিয়মিত ছিল। আমাদের তথাকথিত জ্ঞানের দৌড়ে সে পিছিয়ে পড়েছিল, তাই তাকে “টিসি” দেওয়া হয়েছিল। এই দেশের স্কুলের দরজায় যেন লেখা: “ভালো না পড়লে, বের হয়ে যাও”। কিন্তু দরজা পেরিয়ে সে গেছে অন্য এক গন্তব্যে, না ফেরার দেশে। আত্মহত্যা ছিল তার শেষ প্রতিবাদ। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক বা আমরা কি আদৌ ভেবে দেখেছি, মরে গিয়ে কী পরিমাণ ঘৃণার থুথু দিয়ে গেছে ছেলেটি আমাদের মুখমণ্ডলে?

শিক্ষার্থীর ভুল করা কি স্বাভাবিক নয়?

বিষয়টি নিয়ে আমাদের ভাবা দরকার। ছোট্ট একটা ছেলে যদি পরীক্ষায় ফেল করে, সেটা কি বিশ্বসংসারের পতন? শেয়ার বাজারের ধস, নাকি বড় ধরনের কোনো ভূমিকম্প, মানব সভ্যতার বিনাশ? আমাদের সমাজের প্রতিক্রিয়া দেখে মনে হয়, হ্যাঁ, এ যেন মহাবিশ্বের সবচেয়ে বড় দুঃসংবাদ। অথচ সত্যিটা হলো, ফেল করা মানে বাচ্চাটা অযোগ্য নয়, বরং শেখার পথে একটা হোঁচট খাওয়া। সে শেখার প্রক্রিয়ায় আছে, সে ভুল করবেই।
ভুল করা মানেই শেখা, এই সহজ সত্য আমরা ভুলে যাই। একটা বাচ্চা যখন হাঁটতে শেখে, সে একদিনেই হাঁটতে পারে না। প্রথমে টলোমলো, তারপর ধপ করে পড়ে যায়। কখনো কপালে চোট লাগে, কখনো হাঁটুতে রক্ত পড়ে। তখন কি মা-বাবা রেগে গিয়ে বলেন, “তুমি হাঁটতে পারো না, তাই তোমাকে আর দরকার নেই”? না, বরং তখন পুরো বাড়ি আনন্দে ভরে ওঠে, “দেখো, বাবু হাঁটতে চেষ্টা করছে!” মা-বাবা হাসে, শিশুটাকে কোলে তুলে নেয়, সান্ত্বনা দেয়, আবার নামিয়ে দেয়, “চেষ্টা চালিয়ে যাও।”

তাহলে পড়াশোনার ক্ষেত্রে কেন এই দৃষ্টিভঙ্গি থাকে না? কেন স্কুলে সেই হাসিটুকু নেই? সেখানে তো উল্টো নিয়ম, একবার ফেল করলে মানে তুমি অযোগ্য, একবার অনিয়মিত হলে মানে তুমি শৃঙ্খলাভ্রষ্ট। শিশুটিকে কোলে তুলে নেওয়ার পরিবর্তে দেওয়া হয় টিসি। যেন প্রতিষ্ঠান বলছে, “তুমি আর আমাদের দরকার নেই।” আপনাদের জরুরি একটা তথ্য দিই- কোনো ছেলে বা মেয়ে যদি স্কুলে যেতে চায় না, এর দায় কিন্তু স্কুলের। অর্থাৎ স্কুল তার বা তাদের জন্য আকর্ষণীয় নয়, ভয়ের জায়গা। শেখার স্থান হবে আনন্দের, কোনো ভয় বা আতঙ্কের স্থান নয়।

এখানেই আমাদের শিক্ষাব্যবস্থার মানবিক ঘাটতি। শেখা যদি একটি প্রক্রিয়া হয়, তবে ফেল করা হলো সেই প্রক্রিয়ার অপরিহার্য অংশ। কিন্তু আমরা ফেলকে দেখি অপরাধ হিসেবে। বাচ্চারা তখন শিখে যায়, “আমি ভুল করলে আমাকে আর ভালোবাসা হবে না।” এই ধারণাই ধীরে ধীরে ভয়, হীনমন্যতা আর হতাশায় পরিণত হয়।

স্কুল যদি পরিবার হতো, তাহলে শিক্ষকরা সেই প্রথম পদক্ষেপে হেসে উঠতেন, বাচ্চাকে কোলে তুলে নিতেন, বলতেন- “কোনো সমস্যা নেই, আবার চেষ্টা করো।” কিন্তু দুর্ভাগ্য, স্কুল আজ “সংখ্যা আর শৃঙ্খলার কারখানা।” সেখানে হাসির জায়গা নেই, আছে শুধু নম্বরের বিচার আর শাস্তি, হুকুম।

অভিভাবকরা কি আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছি?

মায়ের চোখে ছেলে সবসময়েই “বাবু”, যত বড়ই হোক না কেন। বাবু যদি চা খাওয়ার সময় কাপ ভেঙে ফেলে, মা হাসতে হাসতে বলেন, “আহা, আমার বাবুটা কেমন অমনোযোগী!” কিন্তু পরীক্ষার খাতায় লাল কালি ঢুকলেই সেই বাবুটি আর বাবু থাকে না, হয়ে যায় “অপরাধী।” তখন মা-বাবার কণ্ঠ বদলে যায়: “তুমি কী করছো সারাদিন? এত টাকা খরচ করলাম পড়াশোনায়, আর তুমি ফেল?”

আমরা খুব সহজে ধরে নিই, রেজাল্ট খারাপ মানে ছাত্র অলস বা অমনোযোগী। অথচ এর আড়ালে থাকতে পারে অসংখ্য অদৃশ্য চাপ। হয়তো ঘরে প্রতিদিন ঝগড়া হয়, বাবা-মায়ের কথার লড়াইয়ের শব্দে সে ঘুমোতে পারে না। হয়তো অর্থকষ্ট, টিউশনি দেওয়া সম্ভব হয়নি, বই কেনা হয়নি, প্রাইভেট পড়া হয়নি। আবার হয়তো তার ভেতরেই একাকিত্ব জমে উঠেছে, বন্ধুহীনতা, অপমান, বা কারও সঙ্গে নিজের কষ্ট ভাগ করে নিতে না পারা।

শিশুরা যখন নিদ্রাহীন হয়, হঠাৎ চুপচাপ হয়ে যায়, আগে যেটা ভালো লাগত সেটাতে আগ্রহ হারায়, সেগুলো আসলে সংকেত। তারা তখন মুখে না বললেও সাহায্য চাইছে। কিন্তু আমাদের চোখ শুধু খাতার নম্বরে আটকে থাকে। আমরা শুনি না তাদের মনের আওয়াজ।

ঠিক তখনই যদি অভিভাবক বলেন, “আরো পড়ো, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে”, তাহলে কথাটা শুধু উপদেশ নয়, চাপের ভারী দরজা খুলে দেয়। সেই দরজার অপর পাশে আছে অন্ধকার, আত্মহত্যার দরজা।

মজার বিষয় হলো, আমরা বাচ্চাদের ভবিষ্যতের জন্য প্রাণপাত করি, ভালো স্কুল, কোচিং, খাতা-কলম, সব কিছুর ব্যবস্থা করি। কিন্তু যখন সেই ভবিষ্যৎকে রক্ষা করার জন্য সবচেয়ে দরকারি জিনিস, মানসিক সমর্থন, সেটা দিতে যাই না। যেন আমাদের কাছে নম্বরই সব, সন্তানের হাসিমুখ তুচ্ছ।

শিক্ষক ও স্কুল কি দায়িত্ব পালন করছে?

শিক্ষককে আমরা বলি “দ্বিতীয় অভিভাবক।” অভিভাবক যেমন সন্তানকে শুধু খাওয়ান না, মাথায় হাত বুলিয়ে দেন, ভুল করলে শাসন করলেও পরে কোলে তুলে নেন, শিক্ষকেরও তো তাই করার কথা। কিন্তু আজকাল শিক্ষকরা অনেকটা প্রশাসনিক কেরানির মতো হয়ে গেছেন। নিয়ম মানো, ইউনিফর্ম পরো, সময়মতো ক্লাসে ঢুকো, নাহলে “তুমি খারাপ ছাত্র।”

অথচ ভাবুন তো, শিক্ষক যদি একদিন ক্লাসে ঢুকে কড়া গলায় রোল নম্বর না ডেকে শুধু জিজ্ঞেস করতেন, “তুমি ভালো আছো তো?” তখন সেই প্রশ্নটাই হতো একধরনের ওষুধ। হয়তো কোনো ছাত্র হেসে ফেলত, কেউ হয়তো থেমে যেত, আবার কেউ ভেতরে ভেতরে ভাঙা বুকটা একটু শক্তি পেত।

কোনো ছাত্রকে টিসি দেওয়ার আগে কি একবারও জিজ্ঞেস করা হয়েছে, “তুমি কেন অনিয়মিত?” হয়তো পড়ার চাপে সে স্কুলের প্রতি আকর্ষণ হারাচ্ছে, হয়তো সে বাড়িতে মায়ের অসুখ দেখছে, হয়তো বাবা বিদেশে, একা লাগে, হয়তো টিউশনের টাকা জোগাড় হয়নি। কিন্তু আমাদের নিয়মে এসব খোঁজার জায়গা নেই। নিয়ম হলো, সমস্যা থাকলে সমস্যা দূর করো। আর সমস্যা দূর করার মানে হলো ছাত্রটাকেই সরিয়ে দাও। কোনো ছাত্রকে বকা না দিয়ে অবশ্যই তাকে কাউন্সেলিং করা উচিত। আপনার স্কুলে কি ছাত্রছাত্রীদের কাউন্সেলিং কর্নার আছে?

কিন্তু স্কুল যদি সত্যি “শিক্ষালয়” হতো, তাহলে সেখানে শুধু গণিত আর ইংরেজি পড়ানো হতো না, পড়ানো হতো ছাত্রছাত্রীদের মানসিক যত্ন কিভাবে নিতে হয়। ছাত্র-ছাত্রীরা শিখত, ভুল করলেও পৃথিবী ভেঙে পড়ে না। স্কুলে থাকত কাউন্সেলর, যার সঙ্গে বসে বলা যেত, “স্যার, আমার ঘুম হয় না,” বা “ম্যাডাম, আমি পড়তে বসলে মাথা ধরে।” “স্যার আমার পড়তে ভালো লাগে না।” শিক্ষকরা জানাতেন, সহানুভূতি কোনো দয়া নয়, বরং শিক্ষার অবিচ্ছেদ্য অংশ।

মনে রাখবেন, শিক্ষা কেবল অঙ্কের হিসাব মেলানো নয়, এটা জীবনের হিসাব বোঝা। আর যদি জীবনটাই বাঁচানো না যায়, তবে সেই শিক্ষার মানে কোথায়? আর্লি চাইল্ডহুড এডুকেশনকে কেবল শিশুর জন্য সীমাবদ্ধ না রেখে, শিক্ষকদের জন্য বাধ্যতামূলক এবং অভিভাবকদের জন্য সহজলভ্য করা উচিত। কারণ সন্তানকে বড় করার দায়িত্ব একা শিশুর নয়, বরং পরিবার, স্কুল আর সমাজ, সবাই মিলে এই দায়িত্ব ভাগ করে নেয়।

সমাজ ও নীতি-নির্ধারকদের ভূমিকা কি?

আমাদের শিক্ষানীতি এখনো পরীক্ষার খাতার চারপাশে ঘুরপাক খায়। বোর্ড পরীক্ষা, জিপিএ, গ্রেড, এসবই যেন শিক্ষার চূড়ান্ত মাপকাঠি। প্রশ্ন হলো, শিক্ষানীতি যদি শুধু পাশ-ফেলকে কেন্দ্র করে আবর্তিত হয়, তবে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যকে কোথায় রাখব? মানসিক চাপ, ভয়, উদ্বেগ, একাকিত্ব, এসবের কোনো অধ্যায় নেই আমাদের নীতিমালায়।

মন্ত্রণালয়ে অনেক কাগজপত্র আছে, পাঠ্যক্রম, মূল্যায়ন, সিলেবাস পরিবর্তন, সবকিছু নিয়েই কাজ হয়। কিন্তু “শিক্ষার্থীর কাউন্সেলিং” নিয়ে কোনো নীতি নেই। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের কোনো উদ্যোগ নেই। যেন মনের দাম শূন্য। অথচ সেই মনটাই সবচেয়ে মূল্যবান। একজন ছাত্রের মন যদি ভেঙে যায়, যদি বিক্ষিপ্ত থাকে, সে আর বই ধরতে পারবে না, ক্লাসে মনোযোগ দিতে পারবে না, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারবে না। শিক্ষা তখন রয়ে যায় নিছক কাগজে-কলমে, কিন্তু জীবন হয়ে পড়ে শূন্য।

টিসি?

“টিসি”, এই শব্দটা কেবল স্থানান্তরের কাগজ নয়। এর ভেতরে লুকিয়ে থাকে অপমানের বোঝা। শিক্ষক বা স্কুল যখন বলে “তোমাকে টিসি দেওয়া হলো,” তখন আসলে শুধু স্কুল থেকে সরানো হয় না, সরিয়ে দেওয়া হয় বন্ধুদের দল থেকে, শ্রেণিকক্ষের হাসি থেকে, সমাজের চোখে স্বাভাবিকতার জায়গা থেকে। টিসি হয়ে দাঁড়ায় একধরনের আইনি ও সামাজিক লাঞ্ছনা।

এই শব্দের ভেতরে এক ধরনের নির্মমতা লুকিয়ে আছে। যেন বলা হচ্ছে, “তুমি ব্যর্থ, তাই তুমি অযোগ্য।” অথচ বাস্তবে, টিসি হতে পারত একটি স্বাভাবিক কাগজ, যেখানে শুধু লেখা থাকবে, ছাত্রটি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে। এতে কোনো শাস্তি নেই, কোনো অপমান নেই, কেবল প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা।

আত্মহত্যা?

আচ্ছা, আমরা কি মনে করি আত্মহত্যা হঠাৎ করে ঘটে যায়? একটি ছেলে বা মেয়ে এক মুহূর্তের সিদ্ধান্তে আত্মহত্যার পথ বেছে নেয়? নাকি তাকে তিলে তিলে এই পথে ঠেলে দেওয়া হয়? বাস্তবে, আত্মহত্যা ধাপে ধাপে তৈরি হওয়া একটি ধ্বংসপ্রকল্প। লজ্জা, একাকিত্ব, আত্মমর্যাদাহানি, প্রত্যাশার বোঝা, এসব মিলিয়ে একটা সেতুর মতো গড়ে ওঠে, যেখানে প্রত্যেকটি আঘাত হলো সেই সেতুকে দৃঢ় করার একটি ইট। মা, বাবা, সমাজ, স্কুল, কলেজ, শিক্ষক, সবাই মিলে আমরা তাকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য করি। ছোট একটা প্রশ্ন রেখে যাই, নিজেকে কখনো একবারও খুনি মনে হয়নি?

কাল্পনিকভাবে ভাবুন: কোনো ছোট্ট লাইনের ওপর দিয়ে হাঁটছে একজন ছাত্র, পেছনে স্কুল, সামনের দিকে ভবিষ্যৎ। প্রতিটি কণ্ঠস্বর, শিক্ষকের দৃষ্টি, বাবার হতাশা, সহপাঠীর বিদ্রূপ, হলো একটি শব্দ, একটি অবচেতন চাপ। যখন এত শব্দ একসঙ্গে বাড়ে, ছাত্রটা কানে কানে শোনে, “তুমি এখানে টিকে থাকতে পারবে না।” আর সেই অনুভূতির সঙ্গে লেগে যায় এক ভয়: “আমার জায়গা কোথায়?”, এ প্রশ্নটা তার অজান্তেই গিলে নেয় তার স্বপ্নগুলো।

লজ্জা, সে এক কঠিন অনুভূতি। লজ্জা যখন চারপাশ জুড়ে ঘুরে বেড়ায়, তখন মানুষ সবকিছু লুকাতে চায়। সে লুকায় নিজের ভুল, লুকায় নিজের হতাশা, লুকায় কাঁদার সময়। একাকিত্ব, ওর সঙ্গী হয়ে বসে। একাকিত্ব মানে কোনো কণ্ঠস্বর নেই, কোনো অনুপ্রেরণা নেই, কেউ নেই যে বলবে, “ঠিক আছে, চলো আবার চেষ্টা করো।” আত্মমর্যাদাহানি মানে নিজের চোখে নিজের কদর হারানো, যে মানুষটি কখনোই “বাবু” ছিল, আজ সে নিজেকেই অপরাধী মনে করে। প্রত্যাশার বোঝা, এটাই সবচেয়ে জোরালো; যখন পরিবার, শিক্ষক, সমাজ, সবাই মিলেই বলে, “এটা তোমার শেষ সুযোগ,” তখন সে বোঝা নেওয়ার মতো শক্ত থাকে না।

“টিসি” কেবল কাগজ নয়; কাগজের পেছনে রয়েছে একটি বিবৃতি, একটি সামাজিক সিদ্ধান্ত: “তুমি আমাদের সিস্টেমের অংশ হতে পারছ না।” এই বিবৃতি ছাত্রের মুখে নয়, হৃদয়ে খোদাই করে, একটা ভুলকে করোনার মতো ছড়িয়ে দেয়, আশেপাশে মানুষের আচরণে অনুকরণ করে। যখন স্কুল থেকে অর্থাৎ জীবনের এক নিরাপদ স্থান থেকে নিজেকে বিতাড়িত মনে হয়, তখন সে শিশুটি আর কোথায় যাবে? তার পা কাঁপে, সে গৃহহীন মনে করে, এমন এক পরিস্থিতিতে অনাহূত অন্ধকারই তাকে কাছে টানে।

এখানে আমি লজ্জা, একাকিত্ব, প্রত্যাশা, এই তিনটি ‘ধারণাগত কোলাহল’কে আলাদা করে বলতে চাই: লজ্জা মানুষের আত্মসম্মানকে খোলে; একাকিত্ব সামাজিক সমর্থন কেটে নেয়; প্রত্যাশা মানুষের সম্ভাব্যতা-ঘরটাকে সংকুচিত করে। তিনটি একসাথে হলে, একজন মানুষের ভেতরের সহনশীলতা ক্ষয় হয়, তাই সে মনে করে শুধু ‘অপমৃত্যু’ একটাই রাস্তা বাকি।

আত্মহত্যা কখনোই সমাধানের পথ নয়; একে প্রতিরোধ করা যায়, যখন আমরা সমাজ, স্কুল ও পরিবার হিসেবে শিখব, একটা ভুলের জন্য কাউকে পুরোপুরি বাদ দেওয়া মানবিক নয়। ছোটখাটো কোমলতা, একটি সময়মতো প্রশ্ন, “তুমি ঠিক আছো তো?”, এগুলো অনেক সময় সেই সেতুর ভেঙে পড়া থামাতে পারে। আমাদের দায়িত্ব হলো সেই কৃত্রিম, নির্মম খুঁটিগুলো তুলে ফেলা, পরে দেখা যাবে, অনেক ছেলে-মেয়ে নিজের জায়গায় দাঁড়াতে পারছে, আর সেসব ছোট পরিবর্তন একদিন বড় পরিবর্তনে পরিণত হয়।

একটি ভিন্ন পৃথিবীর স্বপ্ন

“আমাদের দেশে বাচ্চারা পুতুল খেলার সময়েই পরীক্ষার ভয় শিখে ফেলে”- রোগটা কতটা গভীরে একবার ভেবে দেখুন। পুতুল খেলার মাঝে শিশু যে নিষ্পাপ খোশমেজাজ, কল্পনা আর নিশ্চিন্ততা পায়, সেখানে আমরা ছোট থেকেই ঢুকিয়ে দিই দরাজ কণ্ঠ: “পরীক্ষা চিন্তা মাথায় নেই? শুধু খেলাধুলা!” পুতুলের হাতে কাটা চুলের কাঁথা হঠাৎ পরিমাপ-ভিত্তিক হয়ে আসে, কত মিনিটে রুটিন শেষ করতে হবে, কোন খেলায় পয়েন্ট কত, সব কিছুকে নম্বরে ভাগ করে ফেলি। শিশুর খেলার ঘরেই আমরা নম্বর-অভ্যাস বপন করি; ফলে খেলতেই শুরু হয়ে যায় ভয়ের সমাবেশ।

পরীক্ষার খাতা কাগজ, কিন্তু আমরা তা জীবনের মাপ হিসেবে মূর্ত করে তুলি। আমরা কাগজটাকে দেবতুল্য করে বসাই, যে দেবতা তার কাছে সন্তানের মর্যাদা, পরিবারের গৌরব, ভবিষ্যতের মানচিত্র সব ঢেলে রাখবে। ফলে যখন কাগজটা লাল করে দেয়, মনে হয় দেবতাই অভিশপ্ত হয়ে গেল। অথচ বাস্তবে খাতা কেবল তথ্য, কোন বিষয়ে দুর্বলতা, কোন অংশে আরও অনুশীলন দরকার, এটুকুই। জীবনের সঙ্গে খাতার সম্পর্কটা যতটা হতে পারে না, আমরা তাকে ঠিক ততটাই করে ফেলি, অতিরঞ্জন করে।

জীবন যদি আমরা ভালোবাসতে শিখতাম, অর্থাৎ জীবনের মূল্য বুঝতে, ক্ষুদ্র ব্যর্থতাকে ক্ষমা করতে, পরাজয়কে শেখার অংশ হিসেবে গ্রহণ করতে, তাহলে কোনো শিশুই তার জীবন শেষ করার মতো অবস্থা পর্যন্ত পৌঁছাত না। ভালোবাসা বলতে কী বোঝায়? এটা কোনো সোনার ব্যাজ বা ডিগ্রি নয়; এটা সকালবেলা বাড়ি থেকে বেরোলে যে একটি হাসি, ক্লাসে একজন শিক্ষক যে বলেন “ভুল করলে ভয় নেই,” একজন অভিভাবক যে বলেন “চেষ্টা করলেই হবে।” ভালোবাসা মানে বিকল্প রাস্তাগুলো খোলা রাখা, রিমিডিয়াল ক্লাস, কাউন্সেলিং, পিয়ার সাপোর্ট, যেগুলো বলে, “তুমি একা নও।”

আর যদি আমাদের শিক্ষাব্যবস্থা সহানুভূতি, ন্যায়বিচার আর সমর্থনের ভিত্তিতে গড়ে ওঠে, সেটা কোনো কল্পবিজ্ঞানের কথা নয়; এটা বাস্তবিক পরিবর্তন। সহানুভূতি মানে শিক্ষক, প্রশাসন ও অভিভাবক একসাথে বসলেন, খেয়াল রাখলেন কিভাবে একটা শিশুর জীবনচিত্র গড়া হলো; ন্যায়বিচার মানে টিসিকে শাস্তি বানিয়ে ব্যবহার করা নয়, বরং টিসিকে কেবল স্থানান্তরের কাগজে পরিণত করা; সমর্থন মানে সুযোগ দেওয়া, শিক্ষা থেকে বাদ না দিয়ে, বরং যাকে সহায়তার প্রয়োজন, তাকে সাহায্য করা।

এই তিনটি ভিত্তির ওপর দাঁড়ালে “টিসি হাতে নিয়ে গলায় দড়ি খোঁজা”, এমন চিত্রগুলো অচল হয়ে পড়বে। কারণ অপমানের জায়গা থাকবে না; লজ্জা, একাকিত্ব আর প্রত্যাশার ভারও কমবে। যেখানে কারো ভুল করা মানে তার শেষ নয়, সেখানে ছেলে-মেয়েরা ভুল থেকে উঠে দাঁড়াতে শিখবে। আর যে সমাজ শিশুদের শেখায় কিভাবে খেলা করে, কিভাবে পড়ে উঠে দাঁড়ায়, সেই সমাজে হয়তো আর কোনো সন্তানের গলায় দড়ি খুঁজে পাওয়া যাবে না।

শেষে একটু কড়া ভাষায় বলতে চাই: আমরা যদি আজও খাতার লাল দাগকে জীবনের রঙ ধরে রাখি, তাহলে আগামীকাল আমাদেরই সন্তানেরা সেই লাল দাগেই গলায় দড়ি বানাবে। পরিবর্তন করতে হবে দ্রুত, কিন্তু প্রথমে প্রয়োজন দরদমিশ্রিত সাহস: ভাঙতে হবে সংখ্যাপূজার মূর্তি, আর গড়তে হবে এমন এক শিক্ষা যেখানে কাগজ যতই মূল্যবান হোক, মানুষের মন তার চেয়ে অনেক বেশি মূল্যবান।

মনে রাখবেন, ব্যর্থতার দায় সবার! আমরা প্রায়ই বলি, “ছাত্রছাত্রী মনোযোগ দিচ্ছে না, তাই ফল খারাপ।” যেন সব দায় তার মাথাতেই। কিন্তু কি সত্যিই তাই? একজন শিশু যখন শিখতে পারছে না, তখন ব্যর্থতার দায় কেবল তার নয়, এর বড় অংশ আমাদের শিক্ষকদের, অভিভাবকদের এবং অবশ্যই সমাজের।

শিক্ষক যদি কেবল পাঠ্যবই শেষ করাকে নিজের কর্তব্য মনে করেন, আর ছাত্র বুঝছে কিনা সেদিকে খেয়াল না রাখেন, তাহলে অমনোযোগী হওয়ার দায় কতটা ছাত্রের? শিক্ষক যদি কখনো শেখার আনন্দ দেখাতে না পারেন, শুধু নম্বরের ভয় দেখান, তাহলে শিশুটি শেখার প্রেমে পড়বে নাকি ভয়ে কুঁকড়ে যাবে?

অভিভাবকের ক্ষেত্রেও একই কথা। শিশুর ঘরে পড়ার পরিবেশ নেই, ঝগড়া, টানাপোড়েন, অর্থকষ্টে ভরা সংসার, এখানে বাচ্চা মনোযোগ কোথায় পাবে? আবার অনেক সময় অভিভাবকরা কেবল বলেন, “ভালো রেজাল্ট করো,” কিন্তু কীভাবে করবে, কীভাবে সাহায্য পাবে, সেই দিকনির্দেশনা দেন না। তখন শিশুটি ব্যর্থ হলে দায় কেবল কি তার একার?

আর সমাজ? সমাজের অবিরাম তুলনা, “ওর ছেলে তো ফার্স্ট হয়েছে, তুমি পারলে না কেন”, এগুলোই তো শিশুর আত্মবিশ্বাস চূর্ণ করে। যখন প্রত্যেক ভুলকে কলঙ্ক বানানো হয়, তখন ভুল থেকে শেখার পরিবেশটাই নষ্ট হয়ে যায়।

অতএব, ছাত্রছাত্রীদের ব্যর্থতার দায় ভাগ করতে হবে। শিক্ষকের দায়িত্ব হলো শেখাকে আনন্দময় করা, অভিভাবকের দায়িত্ব হলো মানসিক সহায়তা ও নিরাপদ পরিবেশ তৈরি করা, সমাজের দায়িত্ব হলো ভুলকে শাস্তি নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করা। তখনই অমনোযোগিতা কমবে, শেখা সহজ হবে, আর আমরা একটি মানবিক ও সহায়ক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারব।

The post শিক্ষার্থীর আত্মহত্যা এবং আমাদের দায়বদ্ধতা appeared first on NE NEWS.

জাতীয়তাবাদের ফাঁদে পৃথিবী: ধর্ম যখন রাজনীতির হাতিয়ার!
লন্ডনে দেড় লক্ষ মানুষের জনসমাগম, উগ্র জাতীয়তাবাদ ও ধর্মীয় গোষ্ঠীর উত্থান আমাদের কি বার্তা দেয়? বিশ্ব রাজনীতির মানচিত্রে এক অদ্ভুত অথচ পরিচিত মধ্যযুগীয় ঢেউ ছড়িয়ে পড়ছে, তার নাম ডানপন্থী জাতীয়তাবাদ এবং উগ্র ধর্মাশ্রয়ী রাজনীতি উত্থান। প্রথম দর্শনে এই ঢেউ হয়তো কারও কাছে মনে হতে পারে জনগণের প্রকৃত অভিব্যক্তি, মানুষের দীর্ঘদিনের চাপা ক্ষোভের বিস্ফোরণ। কিন্তু গভীরে গেলে বোঝা যায়, এ আসলে এক ভয়াবহ বিপদসংকেত, যার শেষ পরিণতি মানবতার পক্ষে শুভ হবে না। কোনো বিশেষ অঞ্চলের কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠী হয়তো ক্ষণিকের জন্য এতে আনন্দ পেতে পারে, হিন্দু, মুসলিম কিংবা খ্রিস্টান, কিন্তু পৃথিবী নামে এই নীল গ্রহ তখন ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠবে। ইতিহাস সাক্ষী, যেখানেই ধর্মকে রাষ্ট্রের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানেই বিভাজন, সহিংসতা আর নিপীড়ন অনিবার্য হয়ে উঠেছে।

যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘটনাবলি যেন সেই একই পুরোনো কাহিনির নতুন সংস্করণ। ২০২৪ এবং ২০২৫ সালে দেশটিতে একাধিক গণবিক্ষোভ ও সহিংস সংঘর্ষ ঘটে গেছে, যার কেন্দ্রবিন্দু অভিবাসন ইস্যু। গতকাল লন্ডনে আয়োজিত Unite the Kingdom নামের বিশাল মিছিলে আনুমানিক এক লক্ষেরও বেশি মানুষ অংশ নেয়। বাইরের চোখে এটি ছিল কেবল একটি রাজনৈতিক প্রতিবাদ, কিন্তু ভেতরে ছিল গভীর আতঙ্ক, ভয়, আর ঘৃণার বিষ। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে বহুজন আহত হয়, অন্তত চারজন পুলিশ গুরুতর আহত হন। এই ঘটনাকে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় ডানপন্থী সমাবেশ বলা হচ্ছে, আর তার নেতৃত্বে ছিলেন বিতর্কিত টমি রবিনসন। মিছিলকারীরা ব্রিটিশ পতাকার পাশাপাশি “Send them home” প্ল্যাকার্ড বহন করছিলেন, আবার কেউ কেউ আমেরিকার ট্রাম্পপন্থী ক্যাপ মাথায় দিয়েছিলেন। স্পষ্টতই এটি ছিল কেবল স্থানীয় ক্ষোভ নয়, বরং এক আন্তর্জাতিক জাতীয়তাবাদী আন্দোলনের প্রতিধ্বনি।.

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভের একাংশ

বিশ্বজুড়ে আমরা এই প্রতিধ্বনি শুনছি। ভারতের ক্ষেত্রে এর শুরুটা আরও আগেই। ২০০২ সালের গুজরাট দাঙ্গা ছিল এক দাগ কাটার মতো ঘটনা, যা দেখিয়ে দিল রাজনীতির জন্য ধর্ম কতটা কার্যকর অস্ত্র হতে পারে। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যখন ২০১৪ সালে ক্ষমতায় এলো, তখন থেকে হিন্দুত্বকে কেন্দ্র করে রাষ্ট্রীয় নীতির রূপায়ণ শুরু হলো। নাগরিকত্ব সংশোধনী আইন, NRC, রাম মন্দির, সবই ধর্মীয় পরিচয়কে রাষ্ট্রীয় রাজনীতির কেন্দ্রে বসিয়ে দিল। কোটি কোটি মানুষকে হিন্দু-মুসলিম বিভাজনে ঠেলে দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়া হলো। কেউ খুশি হলো, কেউ বঞ্চিত হলো, কিন্তু সামগ্রিকভাবে সমাজটা হলো অস্থির ও ভঙ্গুর।

অন্যদিকে আটলান্টিকের ওপারে, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের উত্থানও সেই একই স্রোতের আরেক সংস্করণ। তার “Muslim Ban”, অভিবাসনবিরোধী নীতি, এবং “America First” স্লোগান আমেরিকার মাটিতে নতুন করে শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে বৈধতা দিল। ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলা ছিল এই রাজনীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ, যেখানে খ্রিস্টীয় জাতীয়তাবাদী আর শ্বেতাঙ্গ উগ্রপন্থীরা খোলাখুলিভাবে হামলা চালাল রাষ্ট্রের হৃদয়ে। এ এক ভয়াবহ চিত্র, যা মনে করিয়ে দেয় ধর্ম ও জাতীয়তাবাদ যখন হাত মেলায়, তখন গণতন্ত্র কতটা ভঙ্গুর হয়ে পড়ে।

ইউরোপও এর বাইরে নয়। ২০১৫ সালের চার্লি হেবদো হামলার পর ফ্রান্সে ইসলামবিরোধী মনোভাব চরমে ওঠে, আর Marine Le Pen-এর জাতীয়তাবাদী দল National Rally অভিবাসনবিরোধী নীতি তুলে জনপ্রিয়তা অর্জন করে। ইতালিতে জর্জিয়া মেলোনি, পোল্যান্ডে Law and Justice, হাঙ্গেরিতে ভিক্টর অরবান, সবাই একে একে ধর্মকে রাজনৈতিক মূলধন বানিয়ে ফেললেন। শ্লোগান একই: খ্রিস্টীয় ইউরোপকে বাঁচাও।

তবে কেবল খ্রিস্টীয় ডানপন্থার উত্থান নয়, মুসলিম বিশ্বেও আমরা একই প্রবণতা দেখছি, শুধু ভিন্ন রঙে। তুরস্কে এরদোয়ানের ‘একে পার্টি’ ইসলামি মূল্যবোধকে আধুনিক গণতন্ত্রের সঙ্গে মিশিয়ে “নতুন তুরস্ক” তৈরি করলো। মিশরে মুসলিম ব্রাদারহুড নির্বাচনে জয়ী হলেও সেনা অভ্যুত্থানে টিকতে পারলো না। ইরানে ১৯৭৯ থেকে শিয়া ইসলামিজম রাষ্ট্রীয় কাঠামোর মূলভিত্তি হয়ে আছে। পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সবখানেই ইসলামপন্থী দলগুলো জনমত গঠনে সক্রিয়। অনেক সময় এই উত্থান ছিল পশ্চিমা আধিপত্যবিরোধী প্রতিক্রিয়া, আবার কখনো মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ সংকটের ফল।

এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দুই স্রোত, খ্রিস্টীয় ডানপন্থা আর ইসলামপন্থা, কখনো একে অপরের প্রতিক্রিয়া, আবার কখনো সমান্তরালভাবে চলে। ইউরোপে অভিবাসনবিরোধী বিক্ষোভ যত বাড়ছে, মধ্যপ্রাচ্যে ততই ধর্মীয় রাজনীতির প্রতি আকর্ষণ বাড়ছে। অর্থাৎ একপক্ষের উগ্রতা আরেক পক্ষের উগ্রতাকে খাওয়াচ্ছে। ফলে তৈরি হচ্ছে এক দুষ্টচক্র, যার শেষ নেই।

যুক্তরাজ্যের ঘটনায় ফিরে আসি, ২০২৪ সালের Southport ঘটনার কথা মনে করি। তিন কিশোরীর হত্যার ভুল খবর ছড়িয়ে পড়লো যে হত্যাকারী একজন মুসলিম অভিবাসী। কয়েক ঘণ্টার মধ্যে ইংল্যান্ড জুড়ে অভিবাসনবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়লো। মসজিদে আগুন, অভিবাসী হোটেলে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সব মিলিয়ে প্রায় দুই হাজার মানুষ গ্রেপ্তার হলো। কিন্তু পরে প্রমাণ হলো তথ্যটা ভুল ছিল। অর্থাৎ ভুয়া খবর, গুজব আর মিথ্যা তথ্যই ছিল সহিংসতার আসল জ্বালানি।

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম যেন এই উগ্রতার সারথি। Facebook, WhatsApp, Telegram, X (পূর্বে টুইটার), সব জায়গায় ভুয়া খবর আর ঘৃণার প্রচার ছড়িয়ে পড়ছে। টমি রবিনসনের পোস্ট কোটি কোটি ভিউ পাচ্ছে, আবার ইলন মাস্ক নিজেই “UK-তে গৃহযুদ্ধ অনিবার্য” বলে পোস্ট করছেন। যখন বৈশ্বিক প্ল্যাটফর্মের মালিকরাই ঘৃণার আগুনে ঘি ঢালেন, তখন বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর।

আমাদের দেশের দিকে যদি ফিরে তাকাই তবে, ২০২৪ থেকে ২০২৫ সময়ে বাংলাদেশে জাতীয়তাবাদী আবেগ এবং ধর্মাশ্রয়ী রাজনীতির উত্থান দৃশ্যমানভাবে বেড়েছে। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক অস্থিরতা ও অভিবাসন সংকটকে কাজে লাগিয়ে বিভিন্ন গোষ্ঠী “দেশি-বিদেশি শত্রু” ধারণা উসকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও ধর্মীয় উস্কানি ছড়িয়ে পড়ায় মসজিদমুখী রাজনীতি এবং জাতীয় পরিচয়ের নামে বিভাজনমূলক বক্তব্য সাধারণ মানুষের মনে প্রভাব ফেলেছে। রাজনৈতিক দলগুলোও টিকে থাকার জন্য ক্রমশ ধর্মীয় আবহ ব্যবহার করছে, ফলে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা দুর্বল হচ্ছে। এই প্রবণতা বাংলাদেশকে গণতান্ত্রিক পরিসর থেকে সরিয়ে আরও সংকীর্ণ জাতীয়তাবাদ ও ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে।

এখন প্রশ্ন হলোঃ এ সবের শেষ কোথায়?

ধর্ম কি রাষ্ট্র পরিচালনার উপযুক্ত ভিত্তি? ইতিহাস বলছে না। ইউরোপের মধ্যযুগের ধর্মীয় যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক গৃহযুদ্ধ, ভারত-পাকিস্তানের বিভাজন, সবই প্রমাণ করে ধর্মভিত্তিক রাজনীতি বিভাজন আর সহিংসতা ছাড়া আর কিছুই দেয় না। তবুও রাজনীতিবিদেরা এই পুরোনো অস্ত্র বারবার ব্যবহার করছেন, কারণ এটি সহজ, সস্তা আর কার্যকর। মানুষের অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের সমস্যা বা জলবায়ু বিপর্যয়ের মতো জটিল প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তার চেয়ে “অভিবাসীরা আমাদের চাকরি খেয়ে ফেলছে”, “অমুক ধর্ম আমাদের সংস্কৃতি ধ্বংস করছে”, এই ধরনের সহজ স্লোগান দিয়ে জনমত অর্জন অনেক সুবিধাজনক।

কিন্তু বাস্তব সমস্যাগুলো কি এতে সমাধান হয়? হয় না। জলবায়ু পরিবর্তনের হুমকি, আয়বৈষম্যের প্রসার, প্রযুক্তিগত বেকারত্ব, স্বাস্থ্য সংকট, এসবই রয়ে যায় অনাদৃত। অথচ মানবজাতির টিকে থাকার জন্য এগুলোই আসল চ্যালেঞ্জ। ডানপন্থী ধর্মাশ্রয়ী রাজনীতি মানুষের দৃষ্টি সেখান থেকে সরিয়ে কৃত্রিম শত্রু বানায়, আর মানুষকে বিভক্ত করে।

আজকের পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি এক মোড়ে। একদিকে বিজ্ঞান, প্রযুক্তি ও মানবাধিকার আমাদের নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। অন্যদিকে উগ্র জাতীয়তাবাদ আর ধর্মাশ্রয়ী রাজনীতি সেই সম্ভাবনা নষ্ট করতে উদ্যত। যদি আমরা মানবতার পক্ষে দাঁড়াতে চাই, তবে আমাদের স্পষ্ট করে বলতে হবে, ধর্মের জায়গা ব্যক্তিগত বিশ্বাসে, রাষ্ট্রনীতিতে নয়। রাষ্ট্রের ভিত্তি হতে হবে যুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধ।

ধর্মাশ্রয়ী রাজনীতির অস্থায়ী বিজয় হয়তো কোনো গোষ্ঠীকে আনন্দ দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এটি মানবজাতিকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দেবে। পৃথিবী হয়ে উঠবে অবসবাসযোগ্য, কেবল পরিবেশগত দিক থেকে নয়, সামাজিক দিক থেকেও। প্রতিবেশীকে ঘৃণা করা, সহনাগরিককে শত্রু ভাবা, ভিন্নমতকে দমন করা, এসব নিয়ে কোনো সভ্যতা টিকে থাকতে পারে না।

ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছে। প্রশ্ন হলো, আমরা কি সেই সতর্কতা শুনবো, নাকি আবারও একই ভুল করবো?

এনামুল হক
১৪-০৯-২০২৫

The post জাতীয়তাবাদের ফাঁদে পৃথিবী: ধর্ম যখন রাজনীতির হাতিয়ার! appeared first on NE NEWS.

জাতি, জনগোষ্ঠী, সম্প্রদায় এবং উম্মাহ
বাংলা ভাষায় আমরা প্রায়ই একটি সাধারণ ভুল করি- ধর্মীয় সম্প্রদায়কে জাতি হিসেবে উল্লেখ করি। “মুসলিম জাতি”, “হিন্দু জাতি”, “খ্রিস্টান জাতি” এমন শব্দবন্ধ আমাদের দৈনন্দিন কথোপকথনে এতটাই গা-সওয়া যে কেউ হয়তো কখনো প্রশ্নই তোলেনি এর যথার্থতা নিয়ে। অথচ সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এই ব্যবহার সম্পূর্ণ ভুল। ইসলাম, হিন্দু ধর্ম কিংবা খ্রিস্ট ধর্ম হলো বিশ্বাসের ধারক, জাতি নয়। এই শব্দ ব্যবহারের পেছনে আছে ভাষাগত সরলীকরণ, ইতিহাসের ছায়া, উপনিবেশিক রাজনীতির প্রভাব এবং আরবি থেকে অনূদিত উম্মাহ শব্দের ভুল প্রতিস্থাপন।

‘উম্মাহ’ একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ হলো সমাজ বা সম্প্রদায়। ইসলামী ঐতিহ্যে উম্মাহ বলতে বোঝানো হয় বিশ্বব্যাপী মুসলমানদের একটি আধ্যাত্মিক সমাজ, যারা ভৌগোলিক বা ভাষাগত সীমারেখার ঊর্ধ্বে উঠে একই বিশ্বাসে আবদ্ধ। উম্মাহর ধারণাটি মূলত আধ্যাত্মিক ঐক্যের প্রতীক, যা কখনোই জাতিগত পরিচয়ের সমার্থক নয়। কিন্তু বাংলা ভাষায় এই শব্দটি অনুবাদ করা হয়েছে “মুসলিম জাতি” হিসেবে, যা ধীরে ধীরে এমন এক ভাষাগত সত্যে পরিণত হয়েছে যে মুসলমানদের বৈচিত্র্যময় জাতিগত, ভাষাগত বা সাংস্কৃতিক পরিচয় প্রায় অদৃশ্য হয়ে গেছে।

এই বিভ্রান্তি কোনো সাধারণ ভুল নয়; এর গভীরে রয়েছে ইতিহাসের জটিলতা। ব্রিটিশ উপনিবেশ আমলে “Nation” এবং “Community” এই দুটি শব্দের মধ্যে সীমারেখা ছিল অস্পষ্ট। মুসলমান ও হিন্দুদের রাজনৈতিকভাবে আলাদা পরিচিতি দিতে ব্রিটিশ প্রশাসন কখনো মুসলিমদের ‘Nation’ বলেছে, কখনো ‘Community’। পরবর্তীকালে পাকিস্তান আন্দোলনের সময় “Two-Nation Theory” বা “দুই জাতি তত্ত্ব” এই বিভ্রান্তিকেই রাজনৈতিক হাতিয়ার বানায়। ধর্মকে জাতি হিসেবে দেখার এই ভাষাগত ও রাজনৈতিক অভ্যাসই পরবর্তীতে সাধারণ মানুষের মুখের ভাষায় জায়গা করে নেয়। তাই আজও আমরা স্বাভাবিকভাবে “মুসলিম জাতি” বলি, যদিও মুসলিমরা বাঙালি, আরব, তুর্কি, আফ্রিকানসহ বহু জাতির সমন্বয়ে গঠিত একটি বৈশ্বিক ধর্মীয় সম্প্রদায়।

এখানে আরেকটি বড় কারণ হলো ধর্মীয় পরিচয়ের সামাজিক প্রাধান্য। দক্ষিণ এশিয়ায় মানুষ অনেক সময় নিজেদের জাতিগত পরিচয়ের আগে ধর্মীয় পরিচয়ে চিনতে অভ্যস্ত। “আমি বাঙালি মুসলিম” বলার বদলে “আমি মুসলিম জাতির” মানুষ এই ধারণা সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের গভীরে প্রোথিত। দেশভাগের ইতিহাসও এই মানসিকতার পুষ্টি দিয়েছে। পাকিস্তান গঠনের যুক্তি দাঁড় করানো হয়েছিল ধর্মকে জাতি হিসেবে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। ফলে এই ভুল ধারণা কেবল ভাষাগত নয়, বরং একটি ঐতিহাসিক উত্তরাধিকার।

ভাষার সরলীকরণের প্রবণতাও এই বিভ্রান্তিকে স্থায়ী করেছে। বাংলার গ্রামীণ সমাজে বা সাধারণ কথোপকথনে “জাতি” শব্দটি প্রায়ই কেবল “গোষ্ঠী” বোঝাতে ব্যবহার করা হয়। সমাজবিজ্ঞানের সূক্ষ্ম সংজ্ঞা সেখানে গৌণ হয়ে পড়ে। মানুষ সহজ ভাষায় ধর্মীয় সম্প্রদায়কেও জাতি বলে ডাকে। এর ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে “জাতি” ও “সম্প্রদায়” শব্দ দুটি একে অপরের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে থাকে।

কিন্তু সমাজবিজ্ঞানে “জাতি” বলতে বোঝানো হয় একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গঠিত পরিচয়, যার মূল উপাদান হলো অভিন্ন ভাষা, ভূখণ্ড, ইতিহাস ও ঐতিহ্য। একটি জাতি গড়ে ওঠে শত শত বছরের সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে। বাঙালি জাতি তার একটি প্রকৃষ্ট উদাহরণ যেখানে ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে মানুষের পরিচয় নির্ধারিত হয়েছে। অপরদিকে “সম্প্রদায়” হলো সামাজিক বা ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে গঠিত একটি গোষ্ঠী, যা বিভিন্ন জাতির মানুষের সমন্বয়ে গঠিত হতে পারে। মুসলিম সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায় তাই কোনো জাতি নয়; তারা বহু জাতির মানুষের বিশ্বাসের মিলনে গঠিত আধ্যাত্মিক সমাজ। আর “জনগোষ্ঠী” শব্দটি আরও ভিন্ন অর্থ বহন করে, যা সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের সংখ্যা বা বৈচিত্র্যময় জনসমষ্টিকে বোঝায়।

বাঙালি মুসলিমদের মধ্যে এই ভুল ধারণা আরও দৃঢ় হয়েছে আরবি শব্দ “উম্মাহ”-র সরল অনুবাদের কারণে। ইসলামে উম্মাহর ধারণা ছিল বিশ্ব মুসলিমদের আধ্যাত্মিক ঐক্যের প্রতীক, কিন্তু বাংলা অনুবাদে যখন এটাকে “জাতি” বলা হলো, তখন ধর্মীয় পরিচয় জাতিগত পরিচয়ের সমান মর্যাদা পেয়ে গেল। মানুষ “বাঙালি মুসলিম” হওয়ার চেয়ে “মুসলিম জাতি” বলেই নিজেদের সংজ্ঞায়িত করতে শুরু করল। এর ফলে ধর্মীয় ঐক্যের ভাবনা জাতিগত বৈচিত্র্যকে ছাপিয়ে গেল।

এই ভাষাগত প্রবণতা আমাদের সমাজবোধের গভীরে প্রভাব ফেলেছে। পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত রাজনৈতিক ইতিহাসে ধর্মীয় পরিচয়ের অতিরিক্ত গুরুত্বের কারণে বহু সামাজিক বিভাজন তৈরি হয়েছে। অথচ জাতি, সম্প্রদায় এবং জনগোষ্ঠীর সঠিক পার্থক্য বোঝা গেলে আমরা দেখতে পাই- ধর্মীয় পরিচয় কেবল বিশ্বাসের ভিত্তিতে গঠিত এক সম্প্রদায়, যা বহু জাতির মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে।

ভাষা হলো চিন্তার আয়না। আমরা যেভাবে শব্দ ব্যবহার করি, তা আমাদের মানসিক কাঠামোকেও গড়ে তোলে। উম্মাহকে যদি “ধর্মীয় সম্প্রদায়” বা “সমাজ” বলা হতো, তবে হয়তো আমরা ধর্মীয় ঐক্যের ধারণা বজায় রেখেও জাতিগত পরিচয়ের বৈচিত্র্য অস্বীকার করতাম না। শব্দচয়ন কখনও শুধু ভাষার বিষয় নয়; এটি আমাদের রাজনীতি, ইতিহাস এবং সাংস্কৃতিক মনস্তত্ত্বের প্রতিচ্ছবি। তাই “মুসলিম জাতি” বলার এই ছোট্ট ভাষাগত ভুল আসলে দক্ষিণ এশিয়ার শত বছরের বিভাজন, রাজনীতির চাতুর্য আর সাংস্কৃতিক বিভ্রান্তির বহিঃপ্রকাশ। আমাদের এই বিভ্রান্তি দূর করার শুরু হতে পারে ভাষা থেকে, কারণ সঠিক শব্দচয়ন শুধু ব্যাকরণের শুদ্ধতা নয়, আত্মপরিচয়ের স্বচ্ছতাও ফিরিয়ে আনে।

সবচেয়ে সঠিক এবং উপযুক্ত শব্দ হলো “মুসলিম সম্প্রদায়”। এটি মুসলিমদের একটি বৈশ্বিক ভ্রাতৃত্ব ও সাধারণ ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করে, যা তাদের প্রধান পরিচয়। যখন নির্দিষ্ট সাংস্কৃতিক প্রেক্ষাপটে বলতে চাই, তখন “বাঙালি মুসলিম জনগোষ্ঠী” বা এমন কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে।

The post জাতি, জনগোষ্ঠী, সম্প্রদায় এবং উম্মাহ appeared first on NE NEWS.

প্রাকৃতিক বিপর্যয়ে সিলেটঃ সবুজ শ্রীহট্টের ধূসর ভবিষ্যৎ
জাতি হিসেবে আমরা চিরকাল হুজুগে, ঘটনা ঘটার পরেই চোখ খুলে চমকে উঠি, যেন তার আগে কিছুই দেখিনি। গত এক বছরে, শহরের মাঝ বরাবর মহাসড়ক দিয়ে হাজার হাজার ট্রাক ভরে সাদা পাথর বহন করে নিয়ে যাওয়া হয়েছে দিনের আলোয়, মানুষের চোখের সামনে। নদী-পাথরের সেই লুট চলেছে নিরবচ্ছিন্নভাবে, অথচ আমাদের collective conscience যেন তন্দ্রাচ্ছন্ন ছিল। হঠাৎ একদিন কারও নজরে এলো, “আরে, পাথর তো লুট হয়ে যাচ্ছে!” তখন ততদিনে লুটপাটের খনি শুকিয়ে গেছে, প্রকৃতি হয়ে উঠেছে ফাঁকা মরুভূমি।

এই ঘটনাকে শুধুমাত্র কোনো একক ব্যক্তি বা ছোট গোষ্ঠীর অপরাধ বলে চালানো অবিশ্বাস্য। চাক্ষুষ অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই লুটপাটে জড়িত ছিল পুরো একটি নেটওয়ার্ক। জড়িত ছিল স্থানীয় দালাল, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্তা, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অংশও। সবাই মিলে ভাগাভাগি করেছে এই অবৈধ সম্পদ আহরণের মুনাফা, আর প্রকৃতি হয়ে পড়েছে অসহায়।

পাথর নিয়ে যখন দেশজুড়ে আলাপ চলছে, তখনই সবার মনে করিয়ে দেওয়া দরকার, সিলেটের পাহাড় ও টিলার কথাও। একই ধরনের নীরব ধ্বংসযজ্ঞ চলছে এখানে বছরের পর বছর। চা বাগানের সবুজ আচ্ছাদন ও পাহাড়-টিলা কেটে বানানো হচ্ছে সমতল জমি, আবাসিক প্লট আর কংক্রিটের অট্টালিকা। এই ধ্বংসের গতি এমন, যে খুব শিগগিরই সিলেটের পাহাড়ের গল্পও কেবল পুরনো ছবিতে আর লোককথায় থাকবে। তখন আমরা আবারও অবাক হয়ে বলব, “আরে! সিলেটের এত পাহাড়-টিলা গেল কোথায়?” কিন্তু ততদিনে ধ্বংস হবে পূর্ণাঙ্গ, আর ফেরানোর মতো কিছুই থাকবে না।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র আমাদের সিলেট একসময় ছিল পাহাড়, টিলা, ঘন বন আর পাহাড়ি ঝরনার অপরূপ সমন্বয়ে গড়া এক অনন্য ভূপ্রকৃতি। কিন্তু গত কয়েক দশকে এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু ক্ষয়প্রাপ্তই হয়নি, বরং পরিকল্পিত এবং অব্যাহতভাবে ধ্বংস হয়েছে। আজকের সিলেটের চিত্র হলো, নগরায়নের নামে টিলা কেটে সমতল জমি বানানো, বনভূমি উজাড়, এবং ইকো সিস্টেমের গভীর সংকট।

আপনাদের কিছু পরিসংখ্যান জানানো প্রয়োজন মনে করছি। ২০২০ সালের সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট বনভূমি প্রায় ১.৮৮ মিলিয়ন হেক্টর, যা দেশের মোট ভূমির মাত্র প্রায় ১৪ শতাংশ। অথচ ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে প্রতিবছর গড়ে ২,৬০০ হেক্টর প্রাথমিক বনভূমি হারিয়েছে দেশ। ২০০০–২০০৫ সময়ে এই হার ছিল প্রায় ০.৩ শতাংশ বা প্রায় ২,০০০ হেক্টর প্রতি বছর। এই ক্ষয়প্রবণতা শুধু দেশের সামগ্রিক পরিবেশ নয়, সিলেটের পাহাড়ি ভূপ্রকৃতিকেও আঘাত করেছে।

২০০১ থেকে ২০২৪ সালের মধ্যে সিলেট প্রায় ৭৩৬ হেক্টর গাছ-ঢাকা এলাকা হারিয়েছে, যা মোট সবুজ আচ্ছাদনের প্রায় ২.৬ শতাংশ। গ্লোবাল ফোরেস্ট ওয়াচের তথ্য বলছে, এর ৬৬ শতাংশের বেশি স্থায়ীভাবে বন থেকে উজাড় হয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট দেখা যায়, একসময়ের ঘন বনাঞ্চল এখন ফাঁকা জমি, চা বাগান বা আবাসিক এলাকায় পরিণত হয়েছে। এই আর্টিকেলে ১৯৮৪ থেকে ২০২২ পর্যন্ত স্যাটেলাইট ইমেজের একটা তুলনামূলক চিত্র যুক্ত করছি, একটু নজর দিলেই দেখতে পারবেন অপরিকল্পিত নগরায়ণ কিভাবে পুরো সিলেটকে গ্রাস করেছে।

১৯৮৪ থেকে ২০২২ পর্যন্ত স্যাটেলাইট ইমেজে সিলেটের সবুজ অঞ্চলের তুলনামূলক চিত্র

এই ধ্বংসযজ্ঞের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যায় পাহাড়-টিলা কাটার ক্ষেত্রে। সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড ৭, ৮, ২১, যেমন পশ্চিম পীরমহল্লা, টিভি গেট, হালদারপাড়া, তারাপুর চা বাগান, গত দুই দশকে ব্যাপকভাবে পাহাড় কেটে সমতল করা হয়েছে। গত কয়েকদিন আগে তারাপুর চা বাগানে গিয়ে দেখি মেডিকেল কলেজের ছাত্রাবাসের আবর্জনা চা বাগানে ফেলা হচ্ছে। ২০ বছরে শহরের প্রায় ৭০ শতাংশ টিলা বিলীন হয়েছে। হাসপাতাল, মেডিকেল কলেজ, বোর্ডিং স্কুল, হোটেল, স্টেডিয়াম, বাসাবাড়ি, কোথাও থেমে থাকেনি এই রূপান্তর। সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়েই টিলা কেটে ফেলার এমন খোলামেলা দৃষ্টান্ত পৃথিবীতে বিরল।

এই ধ্বংসের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে জীববৈচিত্র্যের ওপর। একসময় পাহাড়ি টিয়ার ডাক ছিল সিলেটের এক স্বাভাবিক দৃশ্য। এখন সেই টিয়া প্রায় বিলুপ্ত। শুধু টিয়া নয়, অসংখ্য স্থানীয় ও পরিযায়ী পাখি তাদের বাসস্থান হারিয়ে বিলীন হয়ে যাচ্ছে। বানরেরা বাসস্থান হারিয়ে লোকালয়ে নেমে আসছে, খাদ্যের অভাবে খ্যাপাটে হয়ে উঠছে, বাড়িঘরে হানা দিচ্ছে, এমনকি শিশুদের আক্রমণ করছে। সাপ, বেজি, কাঠবিড়ালি, অজগরের মতো বড় সাপও এখন মানুষের বসতিতে ঢুকে পড়ছে, যা একসময় কল্পনার বাইরে ছিল।

এর পাশাপাশি পাহাড় কেটে সমতল করায় পুরো ইকো সিস্টেমে বড় ধরনের পরিবর্তন এসেছে। সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা হলেও আগে পাহাড়-টিলার গাছপালা ও মাটি প্রাকৃতিকভাবে পানি শোষণ করে রাখত, ধীরে ধীরে নিচু এলাকায় নামিয়ে আনত। এখন সেই প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই শহরের বহু এলাকা জলাবদ্ধতায় প্লাবিত হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র গরম, শীতকালের দৈর্ঘ্য কমে যাওয়া, সবই এই ইকো সিস্টেম ভাঙনের সরাসরি ফল।

যদিও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন ২০০৫ সালে জাফলং গ্রীন পার্ক প্রতিষ্ঠা, যেখানে প্রায় ১০০ হেক্টর দখলমুক্ত জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে, কিন্তু ক্ষতির তুলনায় তা অতি নগণ্য। তাছাড়া বেসরকারি পর্যায়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ভুমিসন্তান এবং বর্তমানে “ধরা” (ধরিত্রির জন্য আমরা), ইত্যাদি সংগঠনগুলি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রচারণা, প্রতিরোধ ও আন্দোলনের মাধ্যমে সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষার চেষ্টা করছে। তারা সচেতনতা বৃদ্ধি, গণস্বাক্ষর অভিযান, মানববন্ধন, এমনকি পরিবেশ আদালতে মামলা পর্যন্ত করেছে। কিন্তু পাহাড়-টিলা কাটা বন্ধ হয়নি। প্রশাসনিক সদিচ্ছা ও কার্যকর আইন প্রয়োগ ছাড়া এ ধরণের প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফল দিতে পারছে না।

প্রকৃতিকে রক্ষা করতে হলে প্রয়োজন একটি স্বতন্ত্র কমিশন, যা সিলেট ও পার্বত্য এলাকার পাহাড়, টিলা ও বনভূমি সংরক্ষণে পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবে। প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন করতে হবে, যাতে পাহাড় কাটা অপরাধে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত হয়। পরিবেশ ধ্বংসের এই প্রবণতা যদি এখনই ঠেকানো না যায়, তবে খুব শিগগিরই “দুটি পাতা একটি কুড়ির সিলেট” সমতল বিরান ভূমিতে পরিণত হবে, যেখানে পাহাড়ের গল্প থাকবে কেবল পুরনো ছবিতে আর লোককথায়।

আমাদের জাতীয় অভ্যাসই হলো কোন বিষয় সমাধান নয়, তার পরিণতি নিয়ে হাহাকার করা। সিলেটের পাহাড়-টিলা কেটে সমতল করার কাজ এখনো থামেনি, আর এই গতি অব্যাহত থাকলে খুব অচিরেই পুরো এলাকা হয়ে যাবে একরঙা সমতল ভূমি। তখন হারিয়ে যাবে জীববৈচিত্র্য, বদলে যাবে জলবায়ু, ছিন্ন হবে প্রাকৃতিক জলপ্রবাহ, আর নগরের বুকজুড়ে জন্ম নেবে জলাবদ্ধতার দানব।

দুঃখজনক হলেও সত্য, যতদিন না আমরা নিজের চোখে দেখব যে সবুজে মোড়া পাহাড়ের জায়গায় ধূসর মাটি আর কংক্রিটের চৌকাঠ দাঁড়িয়ে আছে, যতদিন না বর্ষার বৃষ্টি নামলেই পুরো শহর ডুবে যাচ্ছে, যতদিন না শীত-গরমের ঋতুচক্র অস্বাভাবিকভাবে বদলে যাচ্ছে, ততদিন আমাদের টনক নড়বে না। তখন হয়তো আমরা আবারও হতবাক হয়ে বলব, “আরে! সিলেটের কি হলো!” কিন্তু সেই উপলব্ধি হবে অনেক দেরিতে, যখন ফেরানোর মতো পাহাড়, টিলা, আর সবুজ কিছুই আর অবশিষ্ট থাকবে না।

The post প্রাকৃতিক বিপর্যয়ে সিলেটঃ সবুজ শ্রীহট্টের ধূসর ভবিষ্যৎ appeared first on NE NEWS.

জুলাই ঘোষণাপত্র ও একটি নির্মোহ বিশ্লেষণ: কী চেয়েছি, কী আছে?
৫ আগস্ট ২০২৫, জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক উচ্চারণে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে শোনাল “জুলাই ঘোষণাপত্র”। এই ঘোষণার আবহে যেমন ছিল শাসকের ভাষণের মতো আভিজাত্য, তেমনি তার ছায়ায় ছিল ইতিহাসের গায়ে চেপে বসা রাজনৈতিক ছাঁচের গন্ধ। ঘোষণাপত্রটি পড়ে প্রথমেই যে অনুভূতিটি প্রবল হয়ে ওঠে, তা হলো, এটি একটি সুশৃঙ্খল, সুপরিকল্পিত ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা। উদ্দেশ্য যেন একটাই, অতীতকে ভেঙে নতুন একটি ন্যারেটিভ দাঁড় করানো। যেখানে ইতিহাসের ঘটনাগুলি থাকবে, কিন্তু চরিত্ররা থাকবে অনুপস্থিত। সংবিধান ও মুক্তিযুদ্ধের কথা বলা হয়, কিন্তু বলা হয় না যারা এগুলোর কেন্দ্রস্থলে ছিলেন, তাদের নাম।

মুক্তিযুদ্ধের কথা ঘোষণাপত্রের শুরুতেই এসেছে ঠিকই, কিন্তু নেই শেখ মুজিবুর রহমানের নাম, নেই তাঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উল্লেখ। অনুল্লিখিত থেকে গেছে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান কিংবা ১৯৭০-এর নির্বাচনের সেই অপ্রতিরোধ্য গণরায়, যা স্বাধীনতার দিকে জাতিকে ঠেলে দিয়েছিল। এর চেয়েও বিস্ময়কর, মুক্তিযুদ্ধকালীন যেসব গোষ্ঠী সরাসরি স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল, আল-বদর, রাজাকার, আল-শামস, তাদের নামও এখানে অনুপস্থিত। এই অনুপস্থিতি নিছক কোনো ভ্রম নয়, বরং একটি সচেতন রাজনৈতিক কৌশল। কিন্তু কার জন্য?

ঘোষণাপত্রটি পড়লে বোঝা যায়, এক ধরনের নতুন জাতীয় বয়ান নির্মাণের চেষ্টা হয়েছে, যেখানে ১৯৭১-কে “গণপ্রতিরোধ” নামে ডাকা হয়, অথচ তার রাজনৈতিক-ঐতিহাসিক প্রেক্ষাপটকে অস্পষ্ট রাখা হয়। এ এক ধরনের ঐতিহাসিক সরলীকরণ, যা ভবিষ্যতের পাঠকদের জন্য একটি বিপজ্জনক উদাহরণ হয়ে উঠতে পারে। ইতিহাস কখনো নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখা নোটিশ নয়, বরং একটি বহুবাচনিক, বহুস্তরীয় ব্যাখ্যার ধারক। কিন্তু ঘোষণাপত্রে ইতিহাসকে রূপ দেওয়া হয়েছে এমনভাবে যেন তা একটি মাত্র ব্যাখ্যারই দাবি রাখে, যেটি কারও প্রয়োজনে সুবিধাজনক ব্যাখ্যা মাত্র।

প্রসঙ্গত, ঘোষণাপত্রে ১৯৭২ সালের সংবিধানকে কাঠামোগতভাবে দুর্বল হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা নিঃসন্দেহে এক বিস্ময়কর দাবি। কারণ এই সংবিধানই ছিল আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটি দলিল, যেখানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র ও জাতীয়তাবাদ, এই চারটি মূল স্তম্ভ স্থাপন করা হয়েছিল একটি সদ্য স্বাধীন জাতির জন্য। তৎকালীন সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় জনঅংশগ্রহণ, সংসদীয় বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংলাপের যে স্বচ্ছতা ও গতি ছিল, তার তুলনায় আজকের এই অর্ন্তবর্তী সরকারের অগঠনতান্ত্রিক ব্যাখ্যাটি দুর্বল, এবং স্পষ্টত উদ্দেশ্যপ্রণোদিত।

ঘোষণাপত্রে আরও দেখা যায়, বাকশাল প্রসঙ্গে যেভাবে সামরিক অভ্যুত্থানকে “সিপাহী-জনতার বিপ্লব” হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তা শুধু একপাক্ষিকই নয়, বরং একটি ঐতিহাসিক বিকৃতি। বাকশাল নিয়ে সমালোচনার যথেষ্ট অবকাশ আছে, তবে ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানকে “জনতার ইচ্ছা” হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াস ঐতিহাসিক নৈতিকতাকে অবজ্ঞা করার নামান্তর। কারণ সামরিক শাসন যে ভয়াবহতার জন্ম দিয়েছিল, সংবিধান স্থগিত, বিচারবহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, তা এই ঘোষণাপত্রে সচেতনভাবে উপেক্ষিত। এমনকি ১৯৯০-এর গণঅভ্যুত্থানকেও সংকুচিত করে “ছাত্র-জনতার প্রতিবাদ” হিসেবে তুলে ধরা হয়েছে, যেন রাজনীতির যুগ্ম সংগ্রামকে মুছে দেওয়া যায়।

একটি ঘোষণা যখন জাতির সামনে আসে, তখন সেটিতে তথ্যের স্বচ্ছতা, যুক্তির গাঁথুনি এবং ভবিষ্যতের রূপরেখা থাকা উচিত। কিন্তু এখানে আমরা দেখছি, ভাষার আড়ালে ‘অপরাধের ফিরিস্তি’ বেশি, আর প্রতিকার বা ভবিষ্যতের দিকনির্দেশনা প্রায় নেই বললেই চলে। “গুম-খুন”, “গণহত্যা”, “ফ্যাসিবাদ”, “সন্ত্রাস”, এসব শব্দের ঘনঘটা থাকলেও, কোথাও নেই কোন আন্তর্জাতিক প্রতিবেদন, কোন পরিসংখ্যান বা গ্রহণযোগ্য সূত্রের উল্লেখ। বিশেষ করে “২০২৪ সালে এক হাজার মানুষ নিহত হয়েছে”, এই দাবিটি তো কেবল রাজনৈতিক ভাষ্য হয়ে রয়ে গেছে। এক বছর পেরিয়ে গেলেও, সেই এক হাজার নামের তালিকা বা কোনো প্রমাণ আজও জাতির সামনে আসেনি। এর বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কার বিরুদ্ধে মামলা হয়েছে? কে শাস্তি পেয়েছে? এসব প্রশ্নের উত্তরের জায়গা খালি।

ঘোষণাপত্রের একটি বিপজ্জনক দিক হলো, সংবিধানের ১০৬ অনুচ্ছেদকে ভুলভাবে ব্যবহার করে এই সরকার নিজেকে সাংবিধানিক বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ১০৬ অনুচ্ছেদ মূলত সুপ্রিম কোর্ট থেকে আইনি পরামর্শ গ্রহণের ধারা, কোনোভাবেই সরকার গঠনের অনুচ্ছেদ নয়। তবুও এই অনুচ্ছেদকে ঢাল বানিয়ে ঘোষণাপত্র বলছে, তাদের সরকার “সাংবিধানিকভাবে বৈধ”, যা এক ধরনের সাংবিধানিক অপব্যাখ্যার উদাহরণ।

আরও বিস্ময়ের বিষয়, ঘোষণার ২৭তম অনুচ্ছেদে বলা হয়েছে এটি ভবিষ্যৎ সংসদের সংবিধানের তফসিলে যুক্ত হবে। অর্থাৎ এই অর্ন্তবর্তীকালীন সরকার একটি এমন দলিল সংযুক্ত করতে চায়, যা একমাত্র ২/৩ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সম্ভব নয়। এই দাবির মাধ্যমে একটি নির্বাচিত সরকার নয়, বরং একটি নিয়োজিত অস্থায়ী সরকারই সংবিধানের ভাগ্য নির্ধারণের অধিকার দাবি করছে, যা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী।

অবশেষে, ঘোষণাপত্রে এমন কোনো কার্যকর রূপরেখা নেই যা আগামী দিনের অর্থনীতি, শিক্ষা, পররাষ্ট্রনীতি কিংবা পরিবেশনীতি নিয়ে কোনো আশার বার্তা দেয়। ২৪টি অনুচ্ছেদের মধ্যে অন্তত ১৬টি কেবল আওয়ামী লীগের “অপরাধ” বর্ণনায় ব্যয় করা হয়েছে। এই দায়ের ভারে যখন অতীত চাপা পড়ে যায়, তখন ভবিষ্যৎ নির্মাণের কথা পেছনে পড়ে থাকে। আমরা চেয়েছিলাম, এই ঘোষণায় কিছু অন্তর্দৃষ্টি থাকবে, যেমন কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কারা বিচারের মুখোমুখি, দুর্নীতির কতটা পুনরুদ্ধার হয়েছে, কিংবা নিরপেক্ষ নির্বাচনের কী প্রস্তুতি নেওয়া হয়েছে। সেসব প্রশ্নের উত্তর এই ঘোষণায় নেই।

এই ঘোষণাপত্র তাই ঐতিহাসিক দলিল নয়, বরং একটি রাজনৈতিক ম্যানিফেস্টো, যেখানে ইতিহাসকে সাজানো হয়েছে নতুন ক্ষমতার সুবিধার্থে। ইতিহাসের মুখোশ পরে ক্ষমতা প্রয়োগের এই প্রবণতা শুধু গণতন্ত্রের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকিস্বরূপ। কারণ ইতিহাসের যেকোনো বিকৃতি শেষমেষ রূপ নেয় আত্মপরিচয়ের সংকটে।

আমরা ভুলে গেলে চলবে না,
“ইতিহাস কোনো একপাক্ষিক গল্প নয়।
যারা ইতিহাসকে নিজেদের মত লিখে ফেলতে চায়,
সময় একদিন সেই কলম ভেঙে দেয়।”

The post জুলাই ঘোষণাপত্র ও একটি নির্মোহ বিশ্লেষণ: কী চেয়েছি, কী আছে? appeared first on NE NEWS.

অসহিষ্ণুতার বিষবাষ্প: বাংলাদেশের সামাজিক সংকট ও উত্তরণের পথ
অসহিষ্ণুতা যেন বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে। কেউ কিছু বললেই আমরা ক্ষেপে যাই, ধৈর্যের লেশমাত্র নেই আমাদের আচরণে। রাস্তার পাশে ধাক্কা লাগলে ‘মাফ করবেন’ বলার বদলে গালাগালি, আর সামাজিক মাধ্যমে মতভেদ মানেই চরিত্রহনন, এ যেন নতুন স্বাভাবিকতা।

কোনো কথা শোনার আগেই উত্তর তৈরি, যুক্তির বদলে উত্তেজনা, প্রশ্ন করলেই উত্তেজনা। আমরা সবাই যেন অদৃশ্য এক রণক্ষেত্রে আছি, যেখানে সামান্য শব্দও হয়ে যায় যুদ্ধের ঘোষণা। এই অবস্থায় সমাজ আর রাষ্ট্র, দুটোই পরিণত হচ্ছে বারুদের স্তূপে, যেখানে এক চিলতে আগুনেই হতে পারে সর্বনাশ।

চায়ের দোকানে চা দিতে দেরি করায় খুন। ব্যাংকের কাউন্টার বা টিকেট কাউন্টারে অধৈর্য মানুষের চিৎকার। রাস্তায় সিএনজি বা রিকশা চালকের মারামারি। সোশ্যাল মিডিয়ায় আনসোশ্যাল কন্টেন্ট! অশ্লীল মন্তব্য। এসব বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি দীর্ঘদিন ধরে সঞ্চিত সামাজিক চাপ, মনস্তাত্ত্বিক বিষক্রিয়া ও কাঠামোগত সংকটের বহিঃপ্রকাশ।

আলোচনার গভীরে প্রবেশের পুর্বে আগে জেনে নিতে হবে সহিষ্ণুতা এবং অসহিষ্ণুতা শব্দে সংজ্ঞা ও অর্থ কি। এই দুটি শব্দ মানবিক আচরণের দুই বিপরীত মেরু।

সহিষ্ণুতা (Tolerance): অন্যের মত, বিশ্বাস, আচরণ বা পার্থক্যকে সম্মানের সঙ্গে গ্রহণ বা সহ্য করার মানসিকতা। বাংলা প্রতিশব্দসমূহ: সহনশীলতা, ধৈর্য, মরমি মনোভাব, পরমতসহিষ্ণুতা, সহনযোগ্যতা, সহনক্ষমতা, সহনাগ্রতা, সহাবস্থানের মনোভাব।

ইংরেজি প্রতিশব্দসমূহ: Tolerance, Patience, Forbearance, Acceptance, Open-mindedness, Broad-mindedness, Understanding, Endurance (contextual)

অসহিষ্ণুতা (Intolerance): অন্যের মত, বিশ্বাস, আচরণ বা পার্থক্যকে মেনে না নেওয়া বা সহ্য না করার মানসিকতা।

বাংলা প্রতিশব্দসমূহ: অসহনশীলতা, হিংস্রতা (প্রাসঙ্গিক ক্ষেত্রে), অপারগতা, প্রতিকূলতা, সংকীর্ণতা, মতদ্বেষ, পরমতঅসহিষ্ণুতা, আগ্রাসী মনোভাব

ইংরেজি প্রতিশব্দসমূহ: Intolerance, Narrow-mindedness, Bigotry, Prejudice, Inflexibility, Impatience, Close-mindedness, Discrimination (contextual)

চলুন আমরা অনুসন্ধান করি, কেন সমাজ এমন আগ্রাসী হয়ে উঠছে? কোথায় এর শেকড়? এবং কী হতে পারে সমাধান?

চলুন খতিয়ে দেখি, ব্যক্তির ভেতরে জমে থাকা ক্ষোভ কীভাবে সামষ্টিক সহিংসতায় রূপ নিচ্ছে, পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোথায় কোথায় ফাঁক তৈরি হচ্ছে, এবং রাষ্ট্র ও রাজনীতি কতটা দায় এড়াতে পারে এই সহিংসতার জন্য। একজন সচেতন শিক্ষিত মানুষ হিসেবে করি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এবং বাস্তবভিত্তিক সমাধান।

১. অর্থনৈতিক চাপ ও বৈষম্য

আমরা নিজেরা নিজেরা বাংলাদেশের অর্থনীতির গতি নিয়ে যতই আত্মতৃপ্তিতে ভুগি না কেন, আদতে আমরা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ। সাথে যুক্ত হয়েছে ক্ষুদ্র ভুখন্ডে বিশাল জনসংখ্যা, যাদের বৃহত্তর অংশ আবার আনস্কিল্ড, বেকার। শহরে দালান কোটায় বসবাস করে আমরা যাদের দেখি তারা আদতে মোট জনসংখ্যার খুবই ছোট অংশ। শুনে অবাক হবেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০% মানুষের হাতে মোট সম্পদের ৪১%। আর নিম্ন আয়ের ২০% মানুষ আদতে দিন আনে দিন খায়, প্রতিদিন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এই বৈষম্য ব্যক্তি পর্যায়ে গভীর হীনম্মন্যতা ও হতাশার জন্ম দেয়।

ঢাকায় বসবাসকারী একজন দরিদ্র যুবকের জীবনে কোনো নিরাপত্তা নেই, না অর্থনৈতিক, না সামাজিক। ফলে ক্ষুদ্র দ্বন্দ্বও তার কাছে “মরলে মরবো” ধরনের এক প্রতিক্রিয়াশীল উত্তেজনায় রূপ নেয়।

২. শিক্ষার গুণগত সংকট

আজকের শিক্ষা ব্যবস্থা অনেকটা “স্মার্ট ফোনের মেমোরি কার্ডের মতো”, অনেক তথ্য জমা হয়, কিন্তু অনুভব করার বা প্রক্রিয়াজাত করার সময় থাকে না। প্রাথমিকে ভর্তি হার ৯৮% হলেও, ‘সহমর্মিতা’ বা ‘সংঘাত সমাধান’ শেখানোর মতো নৈতিক পাঠ প্রায় অনুপস্থিত।

এডুকেশন ওয়াচ ২০২৩-এর জরিপে জানা যায়, মাধ্যমিক স্তরে ৬৭% শিক্ষার্থী সংঘাত বা রাগ নিয়ন্ত্রণের কোনো প্রশিক্ষণ পায় না। যারা নৈতিক শিক্ষা দিচ্ছেন তাদের মধ্যেই নৈতিকতার অভাব। যে আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি শিশু বেড়ে উঠছে, সেখানে সমাজই তার নৈতিকতা নষ্ট করে দিচ্ছে।

৩. সামাজিক বন্ধনের ক্ষয়

এক সময় মানুষ একসাথে উঠান বৈঠক করতো, এখন সবাই নিজের স্ক্রিনে বন্দী। ‘সামাজিক পুঁজি’ (social capital), অর্থাৎ পারস্পরিক আস্থা, নির্ভরতা, ও বন্ধনের ভীত নড়ে গেছে।

বিশ্ব মূল্যবোধ জরিপ (WVS, 2022) বলছে, বাংলাদেশে অপরিচিত মানুষের প্রতি আস্থা মাত্র ১৮.৫%।

এটি সমাজে এক গভীর নিরাপত্তাহীনতা এবং রক্ষণাত্মক মানসিকতা সৃষ্টি করছে, যা রূপ নিচ্ছে আগ্রাসনে। স্ম্রণ করে দেখুন, এই সেদিনও নব্বুই দশকে আমাদের মা বাবা আমাদের একা স্কুলে যেতে দিতেন, একা খেলাধূলা করতে দিতেন… আর আজ!!!

৪. মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণের ব্যর্থতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২৪ সালের এক গবেষণায় জানা যায়, পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রায় ৫৮% নগরবাসী দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা chronic stress-এ ভুগছে।

এই মানসিক চাপ সৃষ্টি করছে বহুস্তরীয় বাস্তবতা:

>অর্থনৈতিক অনিশ্চয়তা: মাসের শেষে হাত খালি থাকা, চাকরি হারানোর ভয়, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়

>যানজট ও নগরজীবনের বিশৃঙ্খলা: প্রতিদিন গড়ে ৩ ঘণ্টারও বেশি সময় ট্র্যাফিকে নষ্ট হওয়া, যা ক্লান্তি ও ক্ষোভ বাড়ায়

>পারিবারিক বিচ্ছিন্নতা ও সম্পর্কের অবনতি: একাকীত্ব, দাম্পত্য কলহ, অভিভাবক-সন্তান দ্বন্দ্ব

>প্রতিযোগিতার চাপ: সামাজিক ও একাডেমিক সফলতা নিয়ে অতিরিক্ত প্রত্যাশা

>সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কনটেন্ট ও তুলনামূলক মানসিকতা: “সফলদের” কৃত্রিম ঝলক দেখে নিজেকে ব্যর্থ ভাবা

>বিনোদন ও অবসরের অভাব: বিশ্রামহীন, কর্মব্যস্ত জীবনে নিজের জন্য সময় না থাকা

এই প্রতিনিয়ত চাপ ও উদ্বেগ যখন উপযুক্ত উপায়ে প্রশমিত হয় না, তখন তা Frustration-Aggression Theory অনুযায়ী অন্যদের ওপর প্রতিক্রিয়া হিসেবে বেরিয়ে আসে, সহিংস আচরণ, হঠাৎ রাগ, বা ভাঙচুরের মাধ্যমে। বিশেষ করে যুবসমাজে ইমপালস কন্ট্রোল ডিসঅর্ডার বেড়ে চলেছে, যেখানে ব্যক্তি কোনো ঘটনা ঘটার মুহূর্তেই হিংস্র বা অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখায়, যার পেছনে যুক্তি নয়, কাজ করে অবদমন ও বিস্ফোরণ।

৫. রাজনৈতিক সংস্কৃতি ও দায়মুক্তির চর্চা

রাজনৈতিক সহিংসতা এখন আর নিন্দার কিছু নয়, বরং অনেকের কাছে তা হয়ে উঠেছে “লিগ্যাসি” বা বংশগত অর্জনের মতো। কেউ যদি কোনো মিছিলে গুলি ছুঁড়েছেন, প্রতিপক্ষের অফিসে আগুন দিয়েছেন, বা কারও মাথা ফাটিয়েছেন, তা যেন তার দলের প্রতি আনুগত্যের প্রমাণ, এবং ভবিষ্যতের পদ-পদবির টিকিট।

এই সহিংসতা যখন প্রশংসিত হয়, তখন তা কেবল অপরাধ থাকে না, পরিণত হয় একটি রাজনৈতিক পুঁজিতে।

Transparency International Bangladesh (2023)-এর তথ্য বলছে, রাজনৈতিক সহিংসতার ৭২% মামলার বিচারই সম্পন্ন হয় না। মানে, যারা অপরাধ করে, তারা বেশিরভাগই শাস্তি পায় না, অথবা মামলা বাতিল, প্রভাব খাটানো, বা রাজনৈতিক রদবদলের সুযোগে পার পেয়ে যায়।

এ অবস্থায় সমাজে জন্ম নেয় এক ভয়ংকর সংস্কৃতি, “দায়মুক্তি” (Impunity)। এর মানে দাঁড়ায়: আপনি অপরাধ করলেও যদি যথেষ্ট শক্তিশালী হন বা ‘সঠিক পক্ষের লোক’ হন, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে না।

এই দায়মুক্তি কেবল অপরাধীদের উৎসাহ দেয় না, এটি পুরো সমাজে একটি বার্তা ছড়িয়ে দেয় যে, আইনের শাসন নয়, শাসকের ইচ্ছাই শেষ কথা। ফলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার আশা হারায়, আর অপরাধীরা হয়ে ওঠে আরও বেপরোয়া। এভাবেই সহিংসতা ক্রমে ব্যক্তিগত আচরণ থেকে প্রাতিষ্ঠানিক প্রণালীতে রূপ নেয়।

৬. নগরায়ণ ও জনসংখ্যার চাপ

ঢাকা শহরে প্রতি বর্গকিলোমিটারে ৩০,০০০+ মানুষ। UNFPA এই ধরনের ‘ক্রাউডিং ইফেক্ট’-কে আগ্রাসনের বড় উৎস বলে চিহ্নিত করেছে। যখন ব্যক্তি পর্যায়ে জায়গা কমে যায়, ব্যক্তিত্বও সংকুচিত হয়ে পড়ে। মানুষ হয়ে ওঠে ছটফটে, রুক্ষ, এবং রাগান্বিত।

৭. মিডিয়া ও সামাজিক মাধ্যমের প্রভাব

এক সময় মানুষ সহিংসতা দেখে আঁতকে উঠত, এখন তা দেখে ‘শেয়ার’, ‘রিয়্যাক্ট’ আর ‘ট্রেন্ডিং’ বোঝে। সহিংসতার ভিডিও, গালাগালি ভর্তি বিতর্ক, কিংবা একপাক্ষিক ঘৃণামূলক বার্তা, এসব এখন সোশ্যাল মিডিয়ার দৈনন্দিন কনটেন্টে পরিণত হয়েছে। অনেক তরুণ প্রতিদিনই এসব কনটেন্ট দেখছে, শোনছে, এবং অনুকরণ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের এক সমীক্ষা অনুযায়ী, ৬১% তরুণ বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও সহিংস ভাষা তাদের সহিংস আচরণের প্রতি সহনশীল করে তুলছে। ঘৃণার ভাষা, বিভাজনের বার্তা ও প্রতিপক্ষকে হেয় করার প্রবণতা যত বেশি দেখানো হয়, তত বেশি মানুষ এগুলোকে ‘স্বাভাবিক’ ও ‘গ্রহণযোগ্য’ ভাবতে শুরু করে।

এখন সহিংসতা আর শুধু অপরাধ নয়, এটি হয়ে উঠেছে এক ধরনের বিনোদন। ঠিক সেই মুহূর্ত থেকেই সমাজে সহিষ্ণুতা দুর্বলতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। যে যত শান্ত, সে তত “ভীতু”; আর যে যত রেগে ওঠে, সে তত “বীর”, এই বিপজ্জনক মানসিকতা গড়ে ওঠে সোশ্যাল মিডিয়ার প্রভাবে।

ফলাফল? যুক্তিহীন উত্তেজনা, ঘৃণার বাজারে জনপ্রিয়তা, এবং এক সহিংস সামাজিক মানস গঠনের প্রতিযোগিতা।

এই প্রবণতা রুখতে হলে কেবল কনটেন্ট নিয়ন্ত্রণ নয়, গড়ে তুলতে হবে মিডিয়া লিটারেসি, যেন তরুণেরা জানে কীভাবে চিনে নিতে হয় সত্য, কীভাবে প্রতিরোধ করতে হয় ঘৃণাকে।

৮. আচরণগত পর্যালোচনা: সহিংসতার অন্তর্নিহিত মানসিক চালিকা শক্তি

সহিংসতা কেবল সামাজিক বা রাজনৈতিক প্ররোচনার ফল নয়, এটি অনেক সময় একটি আচরণগত বা স্নায়ুবৈজ্ঞানিক প্রতিক্রিয়া হিসেবেও দেখা দেয়। মানুষ যখন দীর্ঘ সময় ধরে মানসিক চাপে থাকে, ন্যায্যতা বঞ্চিত হয়, অথবা উত্তেজক পরিবেশে বেড়ে ওঠে, তখন তার আচরণে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা সরাসরি সহিংসতায় রূপ নিতে পারে। নিচে এমন কয়েকটি বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হলো,

১. IED (Intermittent Explosive Disorder)

সংজ্ঞা: এটি একটি মানসিক স্বাস্থ্যগত অবস্থা, যেখানে ব্যক্তি প্রায়শই হঠাৎ করে অতি তীব্র রাগে ফেটে পড়ে এবং সহিংস আচরণ করে, যা পরিস্থিতির তুলনায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।

উদাহরণ: কেউ যদি চায়ের দোকানে একটু দেরিতে চা পেলে গালাগালি করে বা চেয়ার ছুঁড়ে মারে, তা IED-এর লক্ষণ হতে পারে।

২. লো ইমপালস কন্ট্রোল (Low Impulse Control)

সংজ্ঞা: এই অবস্থা বোঝায়, যখন কেউ তার আবেগ বা আচরণ নিয়ন্ত্রণে অক্ষম হয়, বিশেষত রাগ বা হতাশার মুহূর্তে।

স্নায়ুবিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা: এই সমস্যা সাধারণত মস্তিষ্কের Prefrontal Cortex নামক অংশের অপ্রতিসম বিকাশ বা কার্যকারিতার দুর্বলতার কারণে হয়। এই অংশটি সিদ্ধান্ত গ্রহণ, আবেগ নিয়ন্ত্রণ ও সামাজিক আচরণ পরিচালনার জন্য দায়ী।

ফলাফল: এই ব্যক্তিরা ছোট ঘটনাতেও বড় প্রতিক্রিয়া দেখায়, কখনও নিজেই উপলব্ধি না করেই।

৩. Collective Aggression (সমষ্টিগত আগ্রাসন)

সংজ্ঞা: এটি এমন এক আচরণ যেখানে ব্যক্তি তার নিজস্ব রাগ বা বিরক্তিকে এককভাবে প্রকাশ না করে, বরং দলীয় উস্কানিতে আরো তীব্র ও সহিংস হয়ে ওঠে।

তত্ত্ব: Group Polarization Theory (Moscovici & Zavalloni, 1969) অনুযায়ী, যখন মানুষ সমমনা একটি গোষ্ঠীর মধ্যে থাকে, তখন তারা নিজেদের অবস্থান আরও চরম দিকে নিয়ে যায়।

উদাহরণ: রাজনৈতিক মিছিলে একজন মানুষ হয়তো কখনো পাথর ছুঁড়তেন না, কিন্তু পুরো দল doing it দেখে তিনিও সেই আচরণে যুক্ত হয়ে পড়েন।

৪. Acute Stress Reaction (তীব্র মানসিক চাপের প্রতিক্রিয়া)

সংজ্ঞা: হঠাৎ মানসিক বা শারীরিক চাপের ফলে শরীরে কর্টিসল নামক হরমোন অতিরিক্তভাবে নিঃসৃত হয়, যা লড়াই অথবা পালানোর প্রতিক্রিয়ায় প্রভাব ফেলে।

ফলাফল: এই অবস্থায় ব্যক্তি যুক্তিবিহীন আচরণ করতে পারে, যেমন হঠাৎ চিৎকার, ঝগড়া, ভাঙচুর অথবা সহিংসতা।

বৈশিষ্ট্য: এটি অনেকটা শরীরের “প্যানিক মোড”-এর মতো, যেখানে ভাবনা নয়, কেবল প্রতিক্রিয়া চলে।

এই আচরণগত বৈশিষ্ট্যগুলো আমাদের দেখায়, সহিংসতা অনেক সময় কেবল ‘খারাপ আচরণ’ নয়, বরং একটি মানসিক, স্নায়বৈজ্ঞানিক এবং সামাজিক চাপের জটিল প্রতিক্রিয়া।

তাই সমাধানও হতে হবে শুধুমাত্র শাস্তিনির্ভর নয়, বরং সচেতনতা, চিকিৎসা, এবং সামাজিক সহানুভূতির ভিত্তিতে গড়ে তোলা। সহিংসতার মূল বোঝার চেষ্টা না করে কেবল ফলাফল দমন করলে সমাজে তুষের আগুনই থেকে যাবে, যা যে কোনো মুহূর্তে দাবানলে রূপ নিতে পারে।

সমাধান কি?

বাংলাদেশে অসহিষ্ণুতা ও সহিংসতার যে ছড়িয়ে পড়া, তা কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং সমাজের গভীরে গেঁথে থাকা কাঠামোগত সমস্যার প্রতিচ্ছবি। এই সংকট মোকাবিলায় প্রয়োজন একটি সমন্বিত, স্তরভিত্তিক কৌশল, যেখানে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র, প্রতিটি সত্তা নিজের ভূমিকা পালন করবে। সমাধান হতে হবে বাস্তবমুখী, দীর্ঘমেয়াদী এবং মানুষের আচরণগত ও মানসিক গঠনের উপর কেন্দ্রীভূত।

প্রথমেই শুরু করতে হবে ব্যক্তির মনোজগৎ থেকে। মানুষ যদি নিজের আবেগ, রাগ ও হতাশা নিয়ন্ত্রণ করতে না শেখে, তাহলে সমাজে সহিংসতা রোধ করা কঠিন হবে। একজন ব্যক্তি যখন প্রতিদিন নানা চাপ ও উত্তেজনার মধ্যে দিয়ে যায়, তখন তার মস্তিষ্কে জমে থাকা অস্থিরতা একসময় বিস্ফোরণে পরিণত হয়। তাই কমিউনিটি সেন্টার বা ইউনিয়ন পর্যায়ে কগনিটিভ বিহেভিওরাল থেরাপি (CBT) ও মাইন্ডফুলনেস প্রশিক্ষণের ব্যবস্থা থাকা জরুরি। পাশাপাশি, হেল্পলাইন ও মোবাইল অ্যাপভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা চালু করলে মানুষ নিজে থেকেই তার সমস্যার সমাধানে এগিয়ে আসবে।

এরপর আসতে হবে শিক্ষা ব্যবস্থার কথায়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের ভেতরের মানুষটিকে তৈরি করা। কিন্তু আজকের পাঠ্যক্রম শিশুদের কেবল পরীক্ষায় উত্তীর্ণ হতে শেখাচ্ছে, সামাজিক সহমর্মিতা ও সহনশীলতা শেখাচ্ছে না। এজন্য প্রয়োজন সামাজিক ও সংবেদনশীল

শিক্ষা (SEL) কারিকুলামের অন্তর্ভুক্তি। প্রাথমিক স্তর থেকেই যদি ছাত্রছাত্রীদের আবেগ বোঝা, মতভেদ মেনে নেওয়া, এবং দলগত কাজ শেখানো হয়, তাহলে তারা বড় হয়ে সহনশীল নাগরিকে পরিণত হবে। শিক্ষক প্রশিক্ষণেও এই মূল্যবোধগুলো যুক্ত করা দরকার, যেন তাঁরা কেবল শিক্ষক নন, সহমর্মিতা শেখানোর রোল মডেল হয়ে উঠতে পারেন।

অর্থনীতিকে বাদ দিয়ে সহিংসতা প্রতিরোধের পরিকল্পনা অপূর্ণই থেকে যায়। যে সমাজে কয়েক লক্ষ মানুষ প্রতিদিন বেকারত্ব, আয় বৈষম্য ও গৃহহীনতার মধ্যে দিন কাটায়, সেখানে সহিংসতা কেবল প্রতিক্রিয়া নয়, প্রতিশোধও হয়ে ওঠে। ন্যূনতম মজুরি কার্যকর, ক্ষুদ্র ঋণ সহজলভ্য, এবং সামাজিক আবাসন প্রকল্প সম্প্রসারিত হলে মানুষ অন্তত টিকে থাকার নিরাপত্তা পাবে। তখন সে নিজের মর্যাদা হারানোর ভয় থেকে মুক্ত হয়ে আগ্রাসী আচরণে না গিয়েও নিজের অবস্থান পরিবর্তনের সুযোগ পাবে।

কিন্তু সবকিছু তছনছ হয়ে যায়, যদি আইনের শাসন দুর্বল থাকে। বিচারহীনতা এমন এক অবস্থা, যেখানে অপরাধ উৎসাহিত হয়। বর্তমানে বহু সহিংসতার মামলা বছরের পর বছর ঝুলে থাকে, বিচার হয় না, কিংবা প্রভাবশালী অপরাধীরা পার পেয়ে যায়। তাই অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালতের সংখ্যা বাড়ানো জরুরি। পাবলিক স্পেসে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকরতা বাড়াতে হবে। একইসঙ্গে পুলিশ ও প্রসিকিউশনের জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা প্রয়োজন, যেন বিচার কেবল একটি কাগজে আটকে না থাকে।

সমাজের ভেতরে শান্তি রক্ষার একটি বড় মাধ্যম হলো পারস্পরিক সম্পর্ক। আগে পাড়ার বড় ভাই বা স্থানীয় মাতব্বররা ঝগড়াঝাঁটি থামাতেন। এখন এই ভূমিকা হারিয়ে গেছে। তাই নতুনভাবে পাড়া কমিটি, ধর্মীয় প্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনের মাধ্যমে শান্তি কমিটি গঠন করতে হবে, যারা আগাম মধ্যস্থতার মাধ্যমে ছোট ছোট দ্বন্দ্ব থামাতে পারবে। তারা কেবল বিরোধ মেটাবে না, বরং আলোচনার পরিবেশও তৈরি করবে, যা সমাজে বোঝাপড়ার সংস্কৃতি গড়ে তুলবে।

সবশেষে, রাজনীতি। সহিংসতার সবচেয়ে দৃশ্যমান রূপ দেখা যায় এখানেই। রাজনৈতিক নেতারা যদি সহিংস ভাষা, ঘৃণা ও বিভাজনের বার্তা দেন, তাহলে সমাজের অন্য স্তরগুলোর ইতিবাচক পরিবর্তন অনেকটাই ম্লান হয়ে যায়। রাজনীতি যদি সহনশীলতার চর্চায় নেতৃত্ব না দেয়, তাহলে সাধারণ মানুষের কাছে সহিংসতা বৈধতা পেয়ে যায়। তাই সব রাজনৈতিক দলের মধ্যে একটি “অহিংস আচরণবিধি” স্বাক্ষরিত হওয়া দরকার, যেখানে তাঁরা প্রতিশ্রুতি দেবেন, ঘৃণামূলক ভাষা, উসকানি বা সহিংস কর্মসূচি তাঁরা গ্রহণ করবেন না। ছাত্র ও যুব সংগঠনগুলোকেও এই নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারক হতে প্রশিক্ষণ দিতে হবে, যাতে ভবিষ্যতের নেতৃত্ব সহিংসতার নয়, বরং সম্প্রীতির প্রতিচ্ছবি হয়।

এই প্রতিটি স্তর আলাদা হলেও, তারা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। কোনো একটিকে বাদ দিলে গোটা কাঠামো ভেঙে পড়বে। তাই প্রয়োজন সরকার, সমাজ, পরিবার ও ব্যক্তির সম্মিলিত প্রয়াস। একমাত্র তখনই আমরা এক সহনশীল, মানবিক এবং স্থিতিশীল সমাজ গড়ে তুলতে পারব, যেখানে মতভেদ থাকবে, কিন্তু হিংসা নয়; রাগ থাকবে, কিন্তু তার বিকল্পও থাকবে। সহিষ্ণুতা তখন দুর্বলতার নয়, বরং উন্নত মানসিকতার প্রতীক হয়ে উঠবে।

সুস্থ সমাজ গঠনের পথে ফিরে যাওয়াই একমাত্র সমাধান!! সহিষ্ণুতা কেবল একটি নৈতিক গুণ নয়, এটি একটি সামাজিক সুরক্ষা বর্ম, যা মানুষকে মানুষ রাখে। সহিষ্ণুতা মানে কেবল “রাগ নিয়ন্ত্রণ” নয়, বরং অন্যের অবস্থান বোঝা, বিরুদ্ধ মতকে সম্মান করা, এবং ভিন্নতা সত্ত্বেও পাশে দাঁড়ানো। যেখানে এই গুণ অনুপস্থিত, সেখানে সমাজ ভেঙে পড়ে সংঘাতের বৃত্তে; প্রতিদিন ছোট ছোট উত্তেজনা জমতে জমতে একসময় বিষ্ফোরণ ঘটায়।

একটি সহিষ্ণু সমাজ মানে এমন একটি জায়গা, যেখানে রিকশাওয়ালার হাত ধরতে দোকানদার এগিয়ে আসে। যেখানে চায়ের দোকানে গ্লাস কম পড়লেও কেউ আর কারো দিকে চিৎকার করে না, বরং বলে, “কিছুক্ষণ অপেক্ষা করি, কোনো সমস্যা না।” যেখানে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা মানুষ চট করে হর্ণ না বাজিয়ে পাশের বৃদ্ধকে রাস্তা পার করে দেন। আর লাইনে আগে যাওয়ার বদলে পেছনের জনকে জিজ্ঞেস করেন, “আপনি আগে আসছেন না?”

এই সমাজ একদিনে গড়া যাবে না। এখানে প্রশাসনের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিটি নাগরিকের মধ্যকার নিজস্ব আত্মনিয়ন্ত্রণ, সচেতনতা এবং সহানুভূতির বিপ্লবও জরুরি। এই বিপ্লব হবে নিঃশব্দ, কাগজে থাকবে না, কিন্তু রিকশাওয়ালার মুখের হাসি, ছোট ছেলের কাঁধে হাত, কিংবা এক অপরিচিতের আন্তরিকতা দিয়ে তার প্রমাণ মিলবে।

আমরা যদি চাই একটি মানবিক রাষ্ট্র, তাহলে কেবল আইন দিয়েই তা তৈরি হবে না। গড়ে তুলতে হবে এমন একটি সংস্কৃতি, যেখানে সহিষ্ণুতা দুর্বলতা নয়, বরং সভ্যতার শীর্ষগুণ হয়ে ওঠে।

“সহিংসতা অগ্নিদগ্ধের মতো, একজনের জ্বালা অন্যজনের পোড়ায়। আর সহিষ্ণুতা সেই বৃষ্টি, যা সব জ্বালা নেভায়।” এই বৃষ্টির প্রতীক্ষায় আমরা যেন কেবল চেয়ে না থাকি, বরং নিজেই হই তার প্রথম ফোঁটা।

In a society consumed by rage, tolerance isn’t weakness, it’s our last defense!

রেফারেন্স
1. World Bank. (2023). Bangladesh Poverty Assessment Report 2023.
https://www.worldbank.org/…/bangladesh-poverty-assessment
2. Bangladesh Bureau of Statistics (BBS). (2024). Labour Force Survey 2024.
http://bbs.portal.gov.bd
3. Transparency International Bangladesh (TIB). (2023). Political Violence and Justice Report.
https://www.ti-bangladesh.org
4. BUET Urban Stress Study. (2023). Impact of Urban Congestion and Stress in Dhaka City.
5. APA. (2013). Diagnostic and Statistical Manual of Mental Disorders, 5th Edition (DSM-5).
American Psychiatric Association.
6. Education Watch. (2023). Annual Education Report on Conflict Resolution & Moral Development.
Campaign for Popular Education (CAMPE), Bangladesh.
7. World Values Survey. (2022). Wave 7: Trust & Social Capital in Bangladesh.
https://www.worldvaluessurvey.org
8. UNFPA. (2023). Urbanization and Human Aggression: A Crowding Perspective.
https://bangladesh.unfpa.org
9. University of Dhaka – Dept. of Psychology. (2024). Urban Mental Health and Chronic Stress Survey Report.
10. University of Dhaka – Dept. of Media and Communication. (2023). Youth Exposure to Online Hate Speech and Aggression Tolerance.
11. Dollard, J., et al. (1939). Frustration and Aggression. Yale University Press.
12. Moscovici, S., & Zavalloni, M. (1969). The Group as a Polarizer of Attitudes. Journal of Personality and Social Psychology, 12(2), 125–135.

The post অসহিষ্ণুতার বিষবাষ্প: বাংলাদেশের সামাজিক সংকট ও উত্তরণের পথ appeared first on NE NEWS.

একজন হুমায়ূন আহমেদ আর পাখির মুখে ‘তুই রাজাকার’
এককালে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ‘রাজাকার’ শব্দটি উচ্চারণ করা ছিল প্রায় নিষিদ্ধ। সেই সময়ে হুমায়ূন আহমেদ ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নাট্যকারদের একজন। আর তিনিই প্রথম বুদ্ধিদীপ্ত এক নাটকীয়তায় এই নিষিদ্ধ শব্দটিকে ফিরিয়ে আনেন মানুষের ড্রয়িংরুমে।

১৯৮৮ সালের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’, যেখানে এক টিয়া পাখির মুখে হঠাৎ উচ্চারিত হয়- ‘তুই রাজাকার’!

পুরো জাতি চমকে উঠেছিল, কিন্তু একই সঙ্গে হাসতেও ভুলেনি। কারণ কথাটি এসেছিল এক পাখির মুখ দিয়ে, কিন্তু পৌঁছে ছিল কোটি মানুষের মনে। সেই একটি বাক্য বাংলাদেশে মিডিয়া ভাষার প্রতিরোধী সাহসিকতার একটি দৃষ্টান্ত হয়ে আছে আজও। বহুব্রীহির সেই ২৬ পর্ব আজও দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পিতা ফয়েজুর রহমান আহমেদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা পুলিশ কর্মকর্তা, যিনি ১৯৭১ সালে শহীদ হন। তাঁর এই পারিবারিক ইতিহাস হয়তো লেখকের কলমে সাহস জুগিয়েছিল— সত্য বলার সাহস, ইতিহাস তুলে ধরার সাহস।

আজ সেই কিংবদন্তী লেখকের মৃত্যুবার্ষিকী। হুমায়ূন আহমেদ— একজন লেখক যিনি কেবল বই লেখেননি, পাঠক তৈরি করেছেন। তিনি গল্পের ছলে ইতিহাস লিখতেন খুবই চমৎকার, হাসির আড়ালে আসে চোখ ভেজানো তিক্ততা।

বাদশাহ নামদার, জোছনা ও জননীর গল্প, দেয়াল— এসব শুধু উপন্যাস নয়, সময়ের সাক্ষ্য। গল্প, উপন্যাস, নাটক মিলিয়ে হুমায়ূন আহমেদের রচনার সংখ্যা তিনশরও বেশি। কিন্তু সংখ্যায় নয়, তিনি অমর থাকেন মানুষের হৃদয়ে, কথোপকথনের ছলে, নিসর্গের বর্ণনায়, হিমুর হেঁটে চলা পথে, মিসির আলীর ভাবনায়। আমাদের জেনারেশনের কাছে তিনি নষ্টালজিক হয়ে থাকবেন হিমু চরিত্রের জন্য। আমরা ছিলাম হিমু প্রজন্ম।

একজন হুমায়ূন আহমেদকে বাংলাদেশ আজ খুব মিস করে। তাঁর মতো কেউ আর হয়নি, তাঁর মতো কেউ আর হবে না।

The post একজন হুমায়ূন আহমেদ আর পাখির মুখে ‘তুই রাজাকার’ appeared first on NE NEWS.