আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতজুড়ে উভয় দেশের বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এরপর শুক্রবার সকালের দিকে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে বোমা হামলা করেছে পাকিস্তান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও আরও অনেক জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী।

খবরে বলা হয়েছে, কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে আফগান বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে বলে অভিযোগ পাকিস্তানের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমাদের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। এখন আমাদের এবং তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।

অন্যদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেছেন, আফগানরা সকল পরিস্থিতিতে সম্পূর্ণ ঐক্যের সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সাথে আগ্রাসনের জবাব দেবে।

তিনি আরও বলেছেন, পাকিস্তান সহিংসতা ও বোমা হামলা থেকে নিজেকে মুক্ত করতে পারবে না – এসব সমস্যা তারা নিজেই তৈরি করেছে। তাদের নিজস্ব নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, শ্রদ্ধা এবং সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে।

উভয় দেশেরই নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছে বলে দেশ দুইটি দাবি করেছে। তবে প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025