আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা

জুলাই আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে।

রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড এবং ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুনাল-২ বৃহস্পতিবার ঐক্যমতের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন- সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি হলেন- সাবেক এসআই বিভূতিভূষণ রায়, রংপুর পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান ও সাবেক ইন্সপেক্টর রবিউল ইসলাম নয়ন।

রায় ঘোষণার সময় উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025